Shuru
Apke Nagar Ki App…
এস আই আর এর নামে বৈধ ভোটার কে ডিলিট করার প্রতিবাদে এবং প্রায় ৬০ লক্ষ আন্ডার এডজুডিশন ভোটারকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার মহকুমা শাসক ঘাটাল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল বাম শরিক দলগুলি
সংবাদ
এস আই আর এর নামে বৈধ ভোটার কে ডিলিট করার প্রতিবাদে এবং প্রায় ৬০ লক্ষ আন্ডার এডজুডিশন ভোটারকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার মহকুমা শাসক ঘাটাল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল বাম শরিক দলগুলি
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by সংবাদ1
- *মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কের ভয়াবহ গার্ডওয়াল ধস, অল্পের জন্য রক্ষা একাধিক গাড়ি; বন্ধ যান চলাচল*, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সরডাঙ্গা এলাকায় বুধবার সকালে হঠাৎই ধসে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। গার্ডওয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তার একটি বড় অংশও ধসে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একাধিক গাড়ি।1
- পূর্ব বর্ধমানের মশাগ্রাম এর কাছে কয়েক মাস আগে তৈরি জাতীয় সড়কের (NH) ফ্লাইওভার গুড় মুড়িয়ে ভেঙে পড়ল1
- দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, একাধিক কর্মী-সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ সত্য। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্রচার পাওয়ার জন্যই এমন দাবি করা হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দাসপুরে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি দুই দল।1
- গ্রাম ভালুক গেড়ে পোস্ট কুমুড়শাহ থানা গোঘাট গোঘাট এক নম্বর ব্লক পিন ন;712616 আমাদের গ্রামে কোনোরকম সরকারি প্রকল্পের সুবিধা নেই মোরামের রাস্তা কোনরকম ল্যাম্পপোস্টের ব্যবস্থা নেই তাই দুর্ঘটনার শিকার হচ্ছে গ্রামবাসী আমার গ্রামের রাস্তা এবং ল্যাম্পপোস্টের ব্যবস্থা করার জন্য আবেদন জানালাম আমি শেখ জামির আলী।4
- দীর্ঘদিন ধরেই রেশন ডিলারের সংগঠনের দাবি তাদের কমিশন বৃদ্ধি করতে হবে হ্যান্ডলিং লস দিতে হবে। ডোর স্টেপ ডেলিভারি করতে হবে। এই দাবি দাওয়া নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলে আসছে রেশন ডিলার সংগঠন ও কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা। তাই মার্চের তৃতীয় সপ্তাহ থেকে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের আমার হুমকি দিয়েছেন। এমত অবস্থায় কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর সাথে বৈঠকের পর অল ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কি জানালেন সাধারণ ডিলারদের উদ্দেশ্যে1
- পূর্ব বর্ধমানের মেমারিতে ধসে পড়েছে জাতীয় সড়কের দেওয়ালের একাংশ। মেমারিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল জাতীয় সড়কের দেওয়াল! বন্ধ যান চলাচল, ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সব গাড়িসরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত। সেই রাস্তার বর্ধমানমুখী লেনের দেওয়াল ধসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বর্ধমানের মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কের দেওয়াল ধসে বিপত্তি। বুধবার সকাল ১০টা নাগাদ আচমকাই জাতীয় সড়কের পাশের দেওয়াল ধসে পড়ে। তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ওই রাস্তা দিয়ে গাড়ি চলেছে। তবে একেবারে ধসে পড়ার মুহূর্তে সেখানে কোনও গাড়ি ছিল না। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে। আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসাবে সার্ভিস রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মেমারির সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত। সেই রাস্তার বর্ধমানমুখী লেনের দেওয়াল ধসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাস দশেক আগেই এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছিল। অভিযোগ, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয় সড়ক নির্মাণে। সেই কারণেই এই পরিণতি। এক বাসিন্দা জানিয়েছেন, দিনের আলোয় এই ঘটনা ঘটায় বিপদ এড়ানো গিয়েছে। রাতের অন্ধকারে হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ছাইয়ের স্তর ব্যবহার করা হয়েছিল। তা ধীরে ধীরে বসে যাচ্ছিল। ইটের গাঁথনিতেও ফাটল দেখা দিয়েছিল। সকালে যখন ওই রাস্তা দিয়ে একের পর এক ট্রাক, লরি, ডাম্পার যাচ্ছিল, তখনই ইটের 'ব্লক'-সহ দেওয়ালের প্রায় ৪০ ফুট লম্বা অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। তৎক্ষণাৎ ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক) আশিস মণ্ডল বলেন, 'জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। একটা লেন বন্ধ রেখে গাড়িগুলিকে সার্ভিস রোড দিয়ে বার করে দেওয়া হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।'' দুর্গাপুর এক্সপ্রেসওয়ের প্রকল্প অধিকর্তা (কলকাতা) প্রশান্ত শ্রীবাস্তব বলেছেন, 'পরিদর্শনকারী দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে। কেন এটা ঘটল, তদন্ত হবে।' বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য কেন্দ্রকে এক হাত নিয়ে বলেছেন, 'এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজের নমুনা। বড় বিপদ ঘটলে তার দায় কে নিত? নিম্নমানের কাজ যে হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।' বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, 'গোটা দেশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা বানাচ্ছেন। কোথাও এমন ঘটনা ঘটেনি। এখানে কেন ঘটল, সেটা ভাবার বিষয়। তদন্তে সব জানা যাবে।'1
- এস আই আর এর নামে বৈধ ভোটার কে ডিলিট করার প্রতিবাদে এবং প্রায় ৬০ লক্ষ আন্ডার এডজুডিশন ভোটারকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার মহকুমা শাসক ঘাটাল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল বাম শরিক দলগুলি।1