Shuru
Apke Nagar Ki App…
চা বাগানে প্রচার বিজেপি প্রার্থীর সকাল থেকে কালচিনি ব্লকের একাধিক চা বাগান চোষে বেড়ালেন বিজেপি প্রার্থী বিশাল লামা।এদিন ব্লকের রাধারানী, চুয়াপাড়া চা বাগানে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচার করেন তিনি।কথা বলেন শ্রমিকদের সাথেও। এ বিষয়ে তিনি বলেন, "নির্বাচনের আগে সকল শ্রমিকদের বাড়িতে পৌঁছনো সম্ভব নয়, ফলে তারা যখন কাজ করছেন সেই সময় তাদের সাথে সাক্ষাৎ করছি এবং তাদের সমস্যার কথাও শুনছি।"
Dainik Barta
চা বাগানে প্রচার বিজেপি প্রার্থীর সকাল থেকে কালচিনি ব্লকের একাধিক চা বাগান চোষে বেড়ালেন বিজেপি প্রার্থী বিশাল লামা।এদিন ব্লকের রাধারানী, চুয়াপাড়া চা বাগানে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচার করেন তিনি।কথা বলেন শ্রমিকদের সাথেও। এ বিষয়ে তিনি বলেন, "নির্বাচনের আগে সকল শ্রমিকদের বাড়িতে পৌঁছনো সম্ভব নয়, ফলে তারা যখন কাজ করছেন সেই সময় তাদের সাথে সাক্ষাৎ করছি এবং তাদের সমস্যার কথাও শুনছি।"
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন এবং জনসংযোগ বাড়াতে মাঠে নেমে পড়েছে জোরকদমে। এই আবহেই তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে নমিনেশন পত্র জমা দিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়। এদিন সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় মহকুমা শাসকের দপ্তরের সামনে। দলীয় পতাকা, স্লোগান এবং মিছিলের মধ্য দিয়ে প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গিরিজা শঙ্কর রায় নমিনেশন জমা দেওয়ার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন, যেখানে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষের সমর্থন এবং আশীর্বাদ নিয়েই আমি এই লড়াইয়ে নেমেছি। উন্নয়ন, স্বচ্ছতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।” অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে গোটা প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বিঘ্নেই সম্পন্ন হয় নমিনেশন জমা দেওয়ার কাজ। নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ যে আগামী দিনে আরও গতি পাবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ভোটের ময়দানে শেষ হাসি কে হাসেন।1
- ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার কোচবিহার মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন নাটাবাড়ি ৮ নং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শংকর রায়। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। • গিরিজা শংকর রায় বলেন, "এখানকার যে অশুভ শক্তি, বিশেষ করে যারা গণতন্ত্র ধ্বংসকারী এবং সন্ত্রাসবাদী, তাদের হাত থেকে নাটাবাড়িকে মুক্ত করতেই আমরা আজ মনোনয়নপত্র জমা দিলাম।" • তিনি আশা প্রকাশ করেন যে, নাটাবাড়ির মাটিতে এবার প্রকৃত গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠিত হবে। তাঁর দাবি, নাটাবাড়ির সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন। • জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গিরিজা শংকর জানান, তিনি অন্তত ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা করছেন। • এদিন কোনো বড় মিছিল না হওয়া প্রসঙ্গে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, "কালীবাড়ি মাঠে হাজার হাজার কর্মী-সমর্থক জমায়েত হয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তবে মানুষের এই জমায়েত প্রমাণ করে দিয়েছে যে নাটাবাড়িতে তৃণমূলের পায়ের তলায় আর মাটি নেই।" • প্রাক্তন বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সকালে ফোন করেছিলেন কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি। তবে তিনি তাঁকে 'অভিভাবক' হিসেবেই দেখেন এবং দ্রুতই তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানান।1
- Post by News Reporter সাংবাদিক1
- মাথাভাঙ্গা শহরে মহকুমা শাসকের অফিসে মাথাভাঙ্গা বিধানসভা এবং শীতলকুচি বিধানসভা কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হল। এদিন তারা মাথাভাঙ্গা শহরে একটি মিছিল করে মহকুমা শাসকের অফিসে এসে তাদের মনোনয়নপত্র জমা দেন। মাথাভাঙ্গা বিধানসভার প্রার্থী খিতেন্দ্রনাথ বর্মন জানান আমরা জেতার পক্ষে পূর্ণ আশাবাদী মানুষ এবার আমাদেরকেই ভোট দিবে তৃণমূল বা বিজেপি কাউকে এবার আর ভোট দেবে না। শীতলকুচি বিধানসভার প্রার্থী সুকোমল বর্মন বলেন সাধারণ মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে।1
- #মাথাভাঙ্গা শহরে তৃনমুল কংগ্রেসের পোস্টার ব্যানার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে1
- *প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার সময় বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।*1
- অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। পঞ্চায়েতের এক সদস্যসহ প্রায় ৩০টি পরিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি-তে। এই যোগদানকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে বিভিন্ন সমস্যা ও অসন্তোষের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য ও পরিবারগুলি। তাঁদের অভিযোগ, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হচ্ছিল এবং সাধারণ মানুষের স্বার্থ ঠিকমতো রক্ষা করা হচ্ছিল না। সেই কারণেই তাঁরা নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে বিজেপির হাত ধরেছেন। এদিন একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের দলে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। উপস্থিত নেতারা বলেন, এই যোগদান প্রমাণ করে সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে বিজেপির দিকে বাড়ছে। আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তাঁরা। অন্যদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে বিরোধী শিবিরে। যদিও অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ দলবদল করেছেন, এতে সাধারণ মানুষের সমর্থনের কোনও প্রতিফলন নেই। সব মিলিয়ে, অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই দলবদল যে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।1
- একদিকে কোচবিহারে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা করতে আসছেন ঠিক তখনই দিনহাটা শহরে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। রবিবার সকালে দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকা থেকে বিপুলসংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনসংযোগ করতে দেখা যায় উদয়ন গুহ।1
- দলীয় প্রার্থীর সমর্থনে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে দিনহাটায় এলেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এদিন দিনহাটা এলে তাকে বিজেপির কর্মীরা সংবর্ধনা জানান। বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থী সিতাই বিধানসভা কেন্দ্রে আশুতোষ বর্মার সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন তিনি।1