logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

অসুস্থ পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন সমাজসেবী ডঃ নবীউল আলম , ঘর তৈরির করে দেওয়ার আশ্বাস ময়নাগুড়ি: অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। গত সোমবার গলার সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলাকান্ত বাবুকে দ্রুত জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করান আরেক পদ্মশ্রী করিমুল হক। দুইদিন চিকিৎসার পর বুধবার চিকিৎসকদের পরামর্শে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এই খবর শুনে বৃহস্পতিবার মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে পৌঁছান সমাজসেবী নবীউল আলম। এদিন তিনি চিকিৎসার খরচে সহায়তা করার পাশাপাশি ফলমূল, চালসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। শুধু তাই নয়, মঙ্গলাকান্ত বাবুর বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগও নেন তিনি। উল্লেখ্য, বর্তমানে যে ঘরে মঙ্গলাকান্ত রায় থাকছেন সেটি অত্যন্ত জরাজীর্ণ এবং যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই তার নিরাপদ বাসস্থানের জন্য দ্রুত ঘর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই ঘর নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন সমাজসেবী নবীউল আলম।

13 hrs ago
user_ময়নাগুড়ি নিউজ
ময়নাগুড়ি নিউজ
ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
13 hrs ago

অসুস্থ পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন সমাজসেবী ডঃ নবীউল আলম , ঘর তৈরির করে দেওয়ার আশ্বাস ময়নাগুড়ি: অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। গত সোমবার গলার সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলাকান্ত বাবুকে দ্রুত জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করান আরেক পদ্মশ্রী করিমুল হক। দুইদিন চিকিৎসার পর বুধবার চিকিৎসকদের পরামর্শে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এই খবর শুনে বৃহস্পতিবার মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে পৌঁছান সমাজসেবী নবীউল আলম। এদিন তিনি চিকিৎসার খরচে সহায়তা করার পাশাপাশি ফলমূল, চালসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। শুধু তাই নয়, মঙ্গলাকান্ত বাবুর বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগও নেন তিনি। উল্লেখ্য, বর্তমানে যে ঘরে মঙ্গলাকান্ত রায় থাকছেন সেটি অত্যন্ত জরাজীর্ণ এবং যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই তার নিরাপদ বাসস্থানের জন্য দ্রুত ঘর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই ঘর নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন সমাজসেবী নবীউল আলম।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে ময়নাগুড়ির বৌদ্ধ শান্তি বিহারে পালিত হল ২৫৭০তম বুদ্ধ জয়ন্তী। পহেলা মে, শুক্রবার পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনভর নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের স্মরণে এদিন ভোরে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় বুদ্ধের স্নানযাত্রা ও বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন। সকালবেলায় ভক্তদের জন্য প্রাতরাশের ব্যবস্থা করা হয়। সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ স্থানীয় হাসপাতালে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এরপর সকাল ১০টায় বুদ্ধ পূজার আয়োজন করা হয় এবং দুপুরে সমবেতভাবে আহারের ব্যবস্থা করা হয়। উৎসবের অঙ্গ হিসেবে আগের দিন, ৩০ এপ্রিল, আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যায় খিচুড়ি বিতরণের পাশাপাশি ছোটদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়, যা রাত ৮টায় অনুষ্ঠিত হয়। ধর্মীয় সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ দিনে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এখন আসুন, এই বিষয়ে কে কী বলছেন।
    1
    গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে ময়নাগুড়ির বৌদ্ধ শান্তি বিহারে পালিত হল ২৫৭০তম বুদ্ধ জয়ন্তী। পহেলা মে, শুক্রবার পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনভর নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের স্মরণে এদিন ভোরে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় বুদ্ধের স্নানযাত্রা ও বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন। সকালবেলায় ভক্তদের জন্য প্রাতরাশের ব্যবস্থা করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ স্থানীয় হাসপাতালে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এরপর সকাল ১০টায় বুদ্ধ পূজার আয়োজন করা হয় এবং দুপুরে সমবেতভাবে আহারের ব্যবস্থা করা হয়।
উৎসবের অঙ্গ হিসেবে আগের দিন, ৩০ এপ্রিল, আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যায় খিচুড়ি বিতরণের পাশাপাশি ছোটদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়, যা রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
ধর্মীয় সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ দিনে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এখন আসুন, এই বিষয়ে কে কী বলছেন।
    user_Rakesh Roy
    Rakesh Roy
    Local News Reporter ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • অসুস্থ পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন সমাজসেবী ডঃ নবীউল আলম , ঘর তৈরির করে দেওয়ার আশ্বাস ময়নাগুড়ি: অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। গত সোমবার গলার সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলাকান্ত বাবুকে দ্রুত জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করান আরেক পদ্মশ্রী করিমুল হক। দুইদিন চিকিৎসার পর বুধবার চিকিৎসকদের পরামর্শে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এই খবর শুনে বৃহস্পতিবার মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে পৌঁছান সমাজসেবী নবীউল আলম। এদিন তিনি চিকিৎসার খরচে সহায়তা করার পাশাপাশি ফলমূল, চালসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। শুধু তাই নয়, মঙ্গলাকান্ত বাবুর বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগও নেন তিনি। উল্লেখ্য, বর্তমানে যে ঘরে মঙ্গলাকান্ত রায় থাকছেন সেটি অত্যন্ত জরাজীর্ণ এবং যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই তার নিরাপদ বাসস্থানের জন্য দ্রুত ঘর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই ঘর নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন সমাজসেবী নবীউল আলম।
    1
    অসুস্থ পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন সমাজসেবী ডঃ নবীউল আলম , ঘর তৈরির করে দেওয়ার আশ্বাস
ময়নাগুড়ি: অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। গত সোমবার গলার সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলাকান্ত বাবুকে দ্রুত জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করান আরেক পদ্মশ্রী করিমুল হক। দুইদিন চিকিৎসার পর বুধবার চিকিৎসকদের পরামর্শে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এই খবর শুনে বৃহস্পতিবার মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে পৌঁছান সমাজসেবী নবীউল আলম। এদিন তিনি চিকিৎসার খরচে সহায়তা করার পাশাপাশি ফলমূল, চালসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। শুধু তাই নয়, মঙ্গলাকান্ত বাবুর বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগও নেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে যে ঘরে মঙ্গলাকান্ত রায় থাকছেন সেটি অত্যন্ত জরাজীর্ণ এবং যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই তার নিরাপদ বাসস্থানের জন্য দ্রুত ঘর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই ঘর নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন সমাজসেবী নবীউল আলম।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • খগেনহাট থেকে সাধুর মোড়ের বেহাল রাস্তার জন্য নাজেহাল মানুষ।। হুশ নেই কারো ⁉️ #viral #khagenhat #jalpaiguri #alipurduar
    1
    খগেনহাট থেকে সাধুর মোড়ের বেহাল রাস্তার জন্য নাজেহাল মানুষ।।
হুশ নেই কারো ⁉️
#viral #khagenhat #jalpaiguri #alipurduar
    user_Sakil Ahamed
    Sakil Ahamed
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • Post by User1024
    2
    Post by User1024
    user_User1024
    User1024
    Farmer জলপাইগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • কোচবিহার জেলার, হলদিবাড়ি
    1
    কোচবিহার জেলার, হলদিবাড়ি
    user_Amit mitra
    Amit mitra
    Mekliganj, Coochbehar•
    4 hrs ago
  • মেখলিগঞ্জ ব্লকের ২৫ পয়স্তি গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এরপর থেকেই শুরু হয় উদ্বেগ ও উৎকণ্ঠা। গত কয়েকদিন ধরে আত্মীয়-পরিজনদের বাড়িতে খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে বাধ্য হয়ে থানার দ্বারস্থ হন তাঁর স্ত্রী চাম্পা খাতুন। তিনি পুলিশের কাছে স্বামীর খোঁজ পেতে আবেদন জানিয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা চালাচ্ছে।
    1
    মেখলিগঞ্জ ব্লকের ২৫ পয়স্তি গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এরপর থেকেই শুরু হয় উদ্বেগ ও উৎকণ্ঠা। গত কয়েকদিন ধরে আত্মীয়-পরিজনদের বাড়িতে খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে বাধ্য হয়ে থানার দ্বারস্থ হন তাঁর স্ত্রী চাম্পা খাতুন। তিনি পুলিশের কাছে স্বামীর খোঁজ পেতে আবেদন জানিয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা চালাচ্ছে।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • আমাদের জলপাইগুড়ি জেলা এবং আমাদের জলপাইগুড়ি জেলার সমীক্ষা কেন্দ্রের ছাড়া কিছু সংগ্রহ করা হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে সবকিছু দেওয়া আছে
    2
    আমাদের জলপাইগুড়ি জেলা এবং আমাদের জলপাইগুড়ি জেলার সমীক্ষা কেন্দ্রের ছাড়া কিছু সংগ্রহ করা হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে সবকিছু দেওয়া আছে
    user_Bappi Raj vanga mali
    Bappi Raj vanga mali
    রাজগঞ্জ, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • প্রধান শিক্ষক দেরিতে আসায় বিপত্তি, ক্ষোভ অভিভাবকদের ময়নাগুড়ি, ৩০ এপ্রিল : রুটিন অনুযায়ী পরীক্ষা ছিল স্কুলে। সময় মতো ছাত্র ছাত্রীরা স্কুলে হাজির হলেও দেখা নেই প্রধান শিক্ষকের। প্রায় পৌনে ১ টা নাগাদ স্কুলে হাজির হলে ক্ষোভের মুখে পড়েন প্রধান শিক্ষক। যার জেরে বন্ধ রাখতে হলে বৃহস্পতিবারের পরীক্ষা। এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পুঁটিমারী জেএম বিএফপি স্কুলে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হওয়ার রুটিন দেওয়া হয়েছিল। রীতিমতো স্কুলের পড়ুয়ার স্কুলে হাজির থাকলেও প্রশ্নপত্র নিয়ে হাজির হননি প্রধান শিক্ষক। স্কুলে শিক্ষিকারা উপস্থিত হলেও প্রধান শিক্ষক প্রশ্নপত্র নিয়ে সময় মতো উপস্থিত হননি। যার ফলে বৃহস্পতিবারের স্কুলের পরীক্ষা বাতিল করা হয় । রীতিমত প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতেথাকেন অভিভাবকরা। প্রধান শিক্ষক নিজের খেয়াল খুশি মতো স্কুল চালান বলে অভিযোগ করেন অভিভাবকরা। জানা গিয়েছে, পরীক্ষার রুটিন দেওয়া ছিল মে মাসের ২ তারিখ থেকে শুরু হবে। কিন্তু হঠাৎ বুধবার স্কুলের শিক্ষক রুটিন পরিবর্তন করেন। তিনি রুটিন পরিবর্তন করে বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে বলে নির্দেশ দেন বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই প্রধান শিক্ষক নিয়মিত এই স্কুলে আসেননা এবং স্কুলে আসলেও দশ মিনিটের বেশি স্কুলের ভিতরে থাকেন না। এর আগেও অভিভাবকরা একাধিকবার প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছেন এবং তালা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি।
    1
    প্রধান শিক্ষক দেরিতে আসায় বিপত্তি, ক্ষোভ অভিভাবকদের
ময়নাগুড়ি, ৩০ এপ্রিল : রুটিন অনুযায়ী পরীক্ষা ছিল স্কুলে। সময় মতো ছাত্র ছাত্রীরা স্কুলে হাজির হলেও দেখা নেই প্রধান শিক্ষকের। প্রায় পৌনে ১ টা নাগাদ স্কুলে হাজির হলে ক্ষোভের মুখে পড়েন প্রধান শিক্ষক। যার জেরে বন্ধ রাখতে হলে বৃহস্পতিবারের পরীক্ষা। এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পুঁটিমারী জেএম বিএফপি স্কুলে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হওয়ার রুটিন দেওয়া হয়েছিল। রীতিমতো স্কুলের পড়ুয়ার স্কুলে হাজির থাকলেও প্রশ্নপত্র নিয়ে হাজির হননি প্রধান শিক্ষক। স্কুলে শিক্ষিকারা উপস্থিত হলেও প্রধান শিক্ষক প্রশ্নপত্র নিয়ে সময় মতো উপস্থিত হননি। যার ফলে বৃহস্পতিবারের স্কুলের পরীক্ষা বাতিল করা হয় । রীতিমত প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতেথাকেন অভিভাবকরা। প্রধান শিক্ষক নিজের খেয়াল খুশি মতো স্কুল চালান বলে অভিযোগ করেন অভিভাবকরা।
জানা গিয়েছে, পরীক্ষার রুটিন দেওয়া ছিল মে মাসের ২ তারিখ থেকে শুরু হবে। কিন্তু হঠাৎ বুধবার স্কুলের শিক্ষক রুটিন পরিবর্তন করেন। তিনি রুটিন পরিবর্তন করে বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে বলে নির্দেশ দেন বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই প্রধান শিক্ষক নিয়মিত এই স্কুলে আসেননা এবং স্কুলে আসলেও দশ মিনিটের বেশি স্কুলের ভিতরে থাকেন না। এর আগেও অভিভাবকরা একাধিকবার প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছেন এবং তালা বন্ধ করে  বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.