Shuru
Apke Nagar Ki App…
আমার গ্যাসের দাম অনেক বেড়ে উঠলো #করণদীঘি
Shek Guljar
আমার গ্যাসের দাম অনেক বেড়ে উঠলো #করণদীঘি
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আমার গ্যাসের দাম অনেক বেড়ে উঠলো #করণদীঘি1
- বেহাল রাস্তার জন্য পথ দুর্ঘটনায় সহ নাগরিকের মৃত্যু, পথ অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলো কলেজ পাড়া বাসী৷ বুধবার সন্ধ্যায় কলেজপাড়ার আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে কলেজপাড়ার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার বেহাল দশা। ফলে এই রাস্তায় দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দা গৌতম দত্ত রায় নামের এক ব্যক্তি, বাজার করে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের সামনে টোটোর ধাক্কায় গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয় গেলে মেডিকেলের চিকিৎসকরা তাকে শিলিগুড়িতে রেফার করেন। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়া মাত্র ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। কোনও রাজনৈতিক ভেদাভেদ না দেখে এলাকাবাসী এদিন ওই পথ অবরোধ করে। যদিও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে দ্রুত কাজ শুরুর আস্বাস দিলে অবরোধ উঠে যায়।1
- স্কুটির সাথে ইট বোঝাই ট্রাক্টরের মূখোমূখি সংঘর্ষের জেরে মৃত্যু হল একজন।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন সন্ন্যাসীতলা এলাকায়।মৃত ব্যাক্তির নাম জনাকু শীল(৪৮),বাড়ি মধ্য দূর্গাপুর এলাকায়।এদিন দুপুরে ধনকৈইল এলাকায় সেলুনের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা ঘটে।স্থানীয় মানুষেরা তরিঘরড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠায়।1
- ইসলামপুরে ওয়েল ইন্ডিয়া সংস্থার লেভেল–৩ ফায়ার মকড্রিল ও গ্রাম্য সচেতনতা শিবির বুধবার দুপুরে তেল পাইপলাইনের নিরাপত্তা ও দুর্ঘটনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে লেভেল–৩ ফায়ার মকড্রিল ও গ্রাম্য সচেতনতা শিবিরের আয়োজন করল ওয়েল ইন্ডিয়া সংস্থা। বুধবার ইসলামপুর থানার গুঞ্জুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অলিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। জানা গেছে, এলাকার মাটির নিচ দিয়ে ওয়েল ইন্ডিয়ার তেলবাহী পাইপলাইন গিয়েছে। সেই পাইপলাইন থেকে তেল লিক হওয়া বা তেল চুরির মতো ঘটনা ঘটলে কীভাবে সতর্ক থাকতে হবে এবং কী করণীয়—সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। একটি সচেতনতামূলক নাটকের মাধ্যমে উপস্থিত গ্রামবাসীদের পুরো বিষয়টি বিস্তারিতভাবে বোঝানো হয়। উত্তর দিনাজপুর জেলার সোনারপুর ওয়েল ইন্ডিয়া সংস্থা ও রাঙাপানি ডিভিশনের যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন ওয়েল ইন্ডিয়া সংস্থার আধিকারিক ও অন্যান্য কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন গুঞ্জুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ হুদা, উপপ্রধান দুখীরাম মণ্ডল, দক্ষিণ অলিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী বিশ্বাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ স্কুলের ছাত্র ছাত্রীরা এবং এলাকার বহু সাধারণ মানুষ। এই সচেতনতা শিবিরে গ্রামবাসীদের মধ্যে নিরাপত্তা বিষয়ে বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হয়।1
- Post by Ujjwal Roy1
- সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জমির সরষে কাটার জন্য খেসার মেশিন জমিতে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা মিলে সোমবার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার হবিবপুর রাইস মিল এলাকায়। জানা গেছে, এদিন হবিবপুর রাইস মিল এলাকার জয়দেব পান্ডে নামে এক চাষী তার জমির সরষে কাটাই এবং ঝাড়াই-বাছাই করার জন্য জমিতে খেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ ওই সময় হবিবপুর রাইসমিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ার মিলে তার কাছে টাকা দাবী করে এবং টাকা না দিলে জমিতে খেসার মেশিন নিয়ে যেতে দেওয়া হবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। ওই সময় পাশ দিয়েই যাচ্ছিলেন বিজেপির দুই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তাদের কাছে এই বিষয়ে নালিশ জানান সরষে চাষী জয়দেব পান্ডে। যা শুনে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সিভিক ভলান্টিয়ারের কাছে জানতে চান কেন টাকা চাওয়া হচ্ছে? আর এই জানতে চাওয়ার কারণেই চার সিভিক ভলান্টিয়ার মিলে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্যদের কলার ধরে টানা হেঁচড়া করে বলে অভিযোগ। যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা একজোট হয়ে পথ অবরোধ করেন। হবিবপুর রাইস মিল এলাকায় 'মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেই সঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহাও ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারের বাড়বাড়ন্তের অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহা এবং হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তারা গোটা ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবী জানান4
- Post by Halim Vai Giti balu tractor1
- ১৪ মার্চ মোদীজীর বিগ্রেড সভায় ৬ হাজার কার্যকর্তাকে নিয়ে যাওয়ার জেলা কার্যালয়ে ঘোষণা বিজেপির জেলা সভাপতির। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। এই সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিশিষ্টরা। এদিন নিমাই কবিরাজ বলেন তৃণমূল সরকারের পতন ও বিজেপির এই বাংলায় সরকার গঠন এখন সময়ের অপেক্ষা।1