কাজের কয়েক মাসেই উঠছে পিচ! অভিযোগের মাঝেই PMGSY রাস্তার 'রোড টেস্ট', কী বললেন ইঞ্জিনিয়ার? মেখলিগঞ্জ ব্লকে কাজের কয়েক মাসেই উঠছে পিচ! অভিযোগের মাঝেই PMGSY রাস্তার 'রোড টেস্ট', কী বললেন ইঞ্জিনিয়ার? খবর: কোচবিহার: কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগের মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-এর আওতায় নির্মিত জামালদহ হাট থেকে শৌলমারী বাজার পর্যন্ত MRL-03 সড়কে বিশেষ রোড টেস্ট করা হয়। পরীক্ষার সময় উপস্থিত ছিলেন PNRD ও WBSRDA-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী। তিনি জানান, এটি সম্পূর্ণ রুটিন কোয়ালিটি চেকিং। বর্তমানে নতুন প্রযুক্তিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং সেই প্রযুক্তিগত মান যাচাই করতেই এই পরীক্ষা করা হয়। তিনি আরও জানান, এখন পর্যন্ত পরীক্ষার ফল সন্তোষজনক। তবে রাস্তার বিটুমিন কনটেন্ট পরীক্ষা এখনও চলছে। এর আগে একই প্রকল্পের প্রায় ১.৫ কিলোমিটার অংশে মানগত ত্রুটি ধরা পড়ায় পুরনো পিচ তুলে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছিল। অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ নিম্নমানের হয়েছে। তাঁদের দাবি, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় পিচ উঠে যাচ্ছে, যা নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুলছে। এই অভিযোগের জবাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী বলেন, ব্লিডিং (Bleeding) ঠিকভাবে না হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। তিনি আশ্বাস দিয়ে জানান, আবহাওয়া অনুকূলে এলে আগামী সেপ্টেম্বর মাসে ক্ষতিগ্রস্ত অংশগুলির মেরামতির কাজ করা হবে। এখন প্রশ্ন একটাই—রোড টেস্টের চূড়ান্ত রিপোর্টে কী উঠে আসে, আর গ্রামবাসীর অভিযোগের সমাধান কত দ্রুত হয়, সেদিকেই নজর সকলের।
কাজের কয়েক মাসেই উঠছে পিচ! অভিযোগের মাঝেই PMGSY রাস্তার 'রোড টেস্ট', কী বললেন ইঞ্জিনিয়ার? মেখলিগঞ্জ ব্লকে কাজের কয়েক মাসেই উঠছে পিচ! অভিযোগের মাঝেই PMGSY রাস্তার 'রোড টেস্ট', কী বললেন ইঞ্জিনিয়ার? খবর: কোচবিহার: কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগের মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-এর
আওতায় নির্মিত জামালদহ হাট থেকে শৌলমারী বাজার পর্যন্ত MRL-03 সড়কে বিশেষ রোড টেস্ট করা হয়। পরীক্ষার সময় উপস্থিত ছিলেন PNRD ও WBSRDA-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী। তিনি জানান, এটি সম্পূর্ণ রুটিন কোয়ালিটি চেকিং। বর্তমানে নতুন প্রযুক্তিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং সেই প্রযুক্তিগত মান যাচাই করতেই এই পরীক্ষা করা হয়। তিনি আরও জানান, এখন পর্যন্ত পরীক্ষার ফল
সন্তোষজনক। তবে রাস্তার বিটুমিন কনটেন্ট পরীক্ষা এখনও চলছে। এর আগে একই প্রকল্পের প্রায় ১.৫ কিলোমিটার অংশে মানগত ত্রুটি ধরা পড়ায় পুরনো পিচ তুলে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছিল। অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ নিম্নমানের হয়েছে। তাঁদের দাবি, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় পিচ উঠে যাচ্ছে, যা নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন
তুলছে। এই অভিযোগের জবাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী বলেন, ব্লিডিং (Bleeding) ঠিকভাবে না হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। তিনি আশ্বাস দিয়ে জানান, আবহাওয়া অনুকূলে এলে আগামী সেপ্টেম্বর মাসে ক্ষতিগ্রস্ত অংশগুলির মেরামতির কাজ করা হবে। এখন প্রশ্ন একটাই—রোড টেস্টের চূড়ান্ত রিপোর্টে কী উঠে আসে, আর গ্রামবাসীর অভিযোগের সমাধান কত দ্রুত হয়, সেদিকেই নজর সকলের।
- শালমারা নদীর উপর পাকা সেতুর আশায় দ্বারিকামারী, বাঁশের সাঁকো পেরিয়েই নিত্যদিনের যাতায়াত ময়নাগুড়ি: বছরের পর বছর কেটে গেলেও মেলেনি পাকা সেতু। বর্ষায় নদীর জল বাড়লে বাড়ে দুর্ভোগ, আর সারা বছরই বাঁশের সাঁকো পেরিয়েই চলাচল করতে হয় গ্রামবাসীদের। স্কুল পড়ুয়া থেকে কৃষক, রোগী থেকে গর্ভবতী মহিলা—জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকোর উপর দিয়েই যাতায়াত করতে হয় তাঁদের। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও সেতু নির্মাণের কোনও স্থায়ী উদ্যোগ না হওয়ায় ক্ষোভ বাড়ছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারী ১৬/১৫৬ নম্বর বুথের বাসিন্দাদের মধ্যে। দ্বারিকামারী ও রথেরহাট হাট এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শালমারা নদী। দুই এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে এই নদীর উপর থাকা বাঁশের সাঁকোটিই বর্তমানে একমাত্র ভরসা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সাঁকোটি সংস্কার বা নতুন করে তৈরি করতে হয়। অনেক সময় গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করেন। কিন্তু বর্ষাকালে নদীতে জল বাড়লে সেই সাঁকো দিয়েও পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সেতুটি শুধু সাধারণ মানুষের যাতায়াতের জন্য নয়, এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ব্যবস্থার সঙ্গেও সরাসরি যুক্ত। দ্বারিকামারী এলাকায় রয়েছে নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, সুস্বাস্থ্য কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে প্রতিদিন শিশু ও পড়ুয়াদের এই সাঁকো ব্যবহার করতে হয়। আবার এলাকার বহু ছাত্র-ছাত্রী রথেরহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুলে যাওয়া, টিউশন পড়া কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজে তাঁদের রথেরহাটের দিকে যেতে হয়। পাকা সেতুর অভাবে অনেককেই ঘুরপথে যাতায়াত করতে হয় বলে অভিযোগ।1
- অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান নিত্যপ্রয়োজনীয় সবজি ও খাদ্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। বাজারে সবজির দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার তুফানগঞ্জের রানীরহাট বাজারে অভিযান চালায় মহকুমা প্রশাসন। বিভিন্ন দোকানে গিয়ে মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের নথি এবং বাজারদর খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যবসায়ীদের সরকারি নির্দেশিকা মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।1
- কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? সেই প্রশ্নেরই ইতিবাচক ইঙ্গিত মিলল শনিবার। কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? সেই প্রশ্নেরই ইতিবাচক ইঙ্গিত মিলল শনিবার।1
- 📍ফের চালু সরকারি বাস!মাথাভাঙা ↔ আলিপুরদুয়ার জংশন NBSTC-র বড় সুখবর যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান1
- hello friends shubho bikal bela west bengal siliguri tumal para word no 4 ye road side drin ye bistir jol upche rasta and bari gore jol dhokhche1
- আয়ের BDO শংসাপত্র না মেলায় স্কলারশিপের আবেদন নিয়ে অনিশ্চয়তা, মেখলীগঞ্জে পথ অবরোধে পড়ুয়ারা" স্কলারশিপের ফর্ম পূরণে আয় শংসাপত্র না মেলায় বিডিও অফিস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও না মিলায় ছাত্র ছাত্রীদের , পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের দীর্ঘদিন ধরে আয় শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট) না পাওয়ায় স্কলারশিপের ফর্ম পূরণ করতে সমস্যায় পড়েছেন বহু পড়ুয়া। এই অভিযোগে শুক্রবার দুপুরে মেখলীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন শতাধিক পড়ুয়া। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার বিডিও অফিসে গেলেও সময়মতো আয় শংসাপত্র দেওয়া হচ্ছে না। এমনকি অফিসের কয়েকজন কর্মী মদ্যপ অবস্থায় কাজ করছেন বলেও অভিযোগ তোলেন তাঁরা। এর ফলে স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু ছাত্রছাত্রী। খবর পেয়ে মেখলীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।1
- কালোবাজারির অভিযোগে বাজারে হানা, নকশালবাড়িতে পুলিশ-প্রশাসনের কড়া অভিযান! কালোবাজারির অভিযোগে বাজারে হানা, নকশালবাড়িতে পুলিশ-প্রশাসনের কড়া অভিযান!1
- বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং ফলো করি পাশে থাকবেন।1
- ইয়াবা ও গাঁজা পাচারের অভিযোগে টোটো চালক আটক, উদ্ধার ৮০০টি ইয়াবা ও ২.৭৫ কেজি গাঁজা দিনহাটা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করল পুলিশ। শুক্রবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জয়গীরবাড়ি-১ এলাকায় টোটোতে করে মাদক পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনিরুল মিয়া, বাড়ি জয়গীরবাড়ি-২ এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে জয়গীরবাড়ি-১ এলাকায় নম্বরবিহীন একটি টোটো আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে একটি জিপলক পাউচ থেকে প্রায় ৭৯ গ্রাম ও আনুমানিক ৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি প্যাকেট থেকে ২.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। NDPS আইনের সংশ্লিষ্ট ধারায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1