Shuru
Apke Nagar Ki App…
ভোটের ময়দানে ফুল স্পিডে নিশীথ! মাথাভাঙ্গা জুড়ে জোরদার প্রচারে বিজেপি প্রার্থী মাথাভাঙ্গায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে বিজেপি প্রার্থী Nisith Pramanik বিভিন্ন ওয়ার্ডে জোরদার ভোট প্রচারে নামলেন। ঘরে ঘরে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, তুলে ধরেন দলের উন্নয়নের বার্তা। প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। ভোটের আগে নিশিথের এই প্রচার ঘিরে মাথাভাঙ্গার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
News 20 Bangla
ভোটের ময়দানে ফুল স্পিডে নিশীথ! মাথাভাঙ্গা জুড়ে জোরদার প্রচারে বিজেপি প্রার্থী মাথাভাঙ্গায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে বিজেপি প্রার্থী Nisith Pramanik বিভিন্ন ওয়ার্ডে জোরদার ভোট প্রচারে নামলেন। ঘরে ঘরে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, তুলে ধরেন দলের উন্নয়নের বার্তা। প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। ভোটের আগে নিশিথের এই প্রচার ঘিরে মাথাভাঙ্গার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভোটের ডিউটি বাতিল না হলে ১৩ মাসের শিশুসহ সন্তানকে সেক্টর অফিসারের কাছে রেখে যাওয়ার হুঁশিয়ারি ভোটকর্মীর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক ভোটকর্মীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা জানিয়েও ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাননি তিনি। ওই কর্মীর দাবি, তাঁর ১৩ মাসের ছোট সন্তান রয়েছে, যাকে রেখে দীর্ঘ সময় ডিউটি করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ডিউটি বাতিল না করা হলে শিশুসন্তানকে সেক্টর অফিসারের কাছেই রেখে দায়িত্ব পালন করতে যাবেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে চাপে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।1
- দিনহাটা কলেজে ট্রেনিং শেষে ভোট দিতে এসে কি বললেন ভোট কর্মীরা শুনুন। আমরা শুনবো তাদের বক্তব্য।1
- মাথাভাঙ্গায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে বিজেপি প্রার্থী Nisith Pramanik বিভিন্ন ওয়ার্ডে জোরদার ভোট প্রচারে নামলেন। ঘরে ঘরে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, তুলে ধরেন দলের উন্নয়নের বার্তা। প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। ভোটের আগে নিশিথের এই প্রচার ঘিরে মাথাভাঙ্গার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।1
- *কোচবিহার জেলার বিভিন্ন সংবেদনশীল ও অতীতে হিংসাপ্রবণ বুথ এলাকায় ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে উদ্যোগ নিল জেলা প্রশাসন।1
- বুধবারের জনসভা থেকে বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে রাজবংশী ভাষাকে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণা স্বাভাবিকভাবেই রাজ্যের উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে। এদিনের সভায় তিনি আরও জানান, রাজ্য পুলিশের অধীনে “নারায়নী সেনা” নামে একটি বিশেষ ব্যাটেলিয়ান গঠন করা হবে। তবে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ এর আগে তিনি কেন্দ্রীয় বাহিনীর অধীনে “নারায়নী ব্যাটেলিয়ান” গঠনের আশ্বাস দিয়েছিলেন বলে রাজনৈতিক মহলে দাবি উঠেছে। ফলে এই বিষয়টি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও কড়া বার্তা দেন অমিত শাহ। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের পর অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ধাপে ধাপে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তাঁর দাবি, দেশের অন্যান্য প্রান্তে যেমন সন্ত্রাসবাদ ও নকশাল কার্যকলাপ দমনে সফলতা এসেছে, তেমনই বাংলাতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, তিনি অভিযোগ করেন যে বাংলায় কিছু শক্তি “বাবরি মসজিদ” তৈরির চেষ্টা করছে। এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বাংলা ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এখানে কোনওভাবেই সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। সব মিলিয়ে, নির্বাচনের আগে এই জনসভা থেকে ভাষা, নিরাপত্তা ও অনুপ্রবেশ—এই তিনটি বড় ইস্যুকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে বার্তা দেওয়ার চেষ্টা করলেন অমিত শাহ । তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।1
- সহিংসতাপ্রবণ বুথে আস্থা ফেরাতে কোচবিহার জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ1
- Post by Jakir Islam1
- বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দিনহাটায় এলেন রাজ্যের বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত এবং পুলিশ অবজারভার এন কে মিশ্রা। বুধবার তারা দিনহাটা থানায় এসে পৌঁছন। এদিন তারা দিনহাটা থানায় এসে মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ ও আইসি বুধাদিত্য রায়ের সাথে বৈঠক করেন। যাতে বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা যায় সে ব্যাপারে পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে আলোচনা করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত গুপ্ত বলেন, বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে সে বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে তিনি জানান। এদিন একদিকে পুলিশ প্রশাসনে আধিকারিকদের সাথে কথা বলেন তারা। পাশাপাশি দিনহাটা মহকুমা শাসক দপ্তরে এসে মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথেও কথা বলতে দেখা যায় তাদের।1