logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দেশসেবায় নিয়োজিত বীরভূমের যুবকের রহস্যমৃত্যু, শোকে স্তব্ধ 🔴 দেশরক্ষার মাটিতে অকাল মৃত্যু বীরভূমের অনুপম মন্ডলের, শোকে স্তব্ধ গ্রাম জম্মু-কাশ্মীরে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু হল বীরভূমের মল্লারপুর থানার সৌজ গ্রামের বাসিন্দা অনুপম মন্ডল (২৪)-এর। দেশের সেবায় নিয়োজিত এই তরুণ সেনাকর্মীর অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয় পরিবারের কাছে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর থেকে নিজের মা মল্লিকা মন্ডলের সঙ্গে ফোনে কথা বলেন অনুপম। মায়ের দাবি, ছেলের কথাবার্তায় কোনও অস্বাভাবিকতা ছিল না, ফলে কোনও আশঙ্কাও করেননি তাঁরা। কিন্তু সেই রাতেই সেনাবাহিনীর পক্ষ থেকে অনুপমের বাড়িতে ফোন করা হয়। মল্লিকা দেবী জানান, তখন তিনি ঘুমিয়ে পড়ায় ফোনটি ধরতে পারেননি। শুক্রবার সকালে ফের সেনাবাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করা হলে পরিবারকে জানানো হয়, অনুপম মন্ডল আর নেই। এই মর্মান্তিক খবর পেয়ে ভেঙে পড়েন বাবা রামপ্রসাদ মন্ডল, মা মল্লিকা মন্ডল সহ পরিবারের অন্যান্য সদস্যরা। শোকের ছায়া নেমে আসে আত্মীয়-স্বজনদের মধ্যেও। মামা সমীরণ মন্ডল জানান, ২০২২ সালে অগ্নিবীর প্রকল্পে যোগ দেন অনুপম। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা। সম্প্রতি সরস্বতী পুজোর সময় ছুটিতে বাড়ি এসে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যান তিনি। অনুপমের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়েছে সৌজ গ্রাম। সর্বত্র শোকের আবহ। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

3 hrs ago
user_NEWS TIME 24x7
NEWS TIME 24x7
Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এনটিপিসি (NTPC) গেটের সামনেও সিপিআইএমের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হলো। শুক্রবার সকালে ফারাক্কা এনটিপিসি-র দুই নম্বর গেটের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শ্রমিকদের অধিকার রক্ষা এবং বর্তমান পরিস্থিতিতে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
    1
    আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এনটিপিসি (NTPC) গেটের সামনেও সিপিআইএমের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হলো।
শুক্রবার সকালে ফারাক্কা এনটিপিসি-র দুই নম্বর গেটের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শ্রমিকদের অধিকার রক্ষা এবং বর্তমান পরিস্থিতিতে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
    user_Avijit Mondal
    Avijit Mondal
    সাংবাদিক ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • Post by রাজেন্দ্র নাথ দত্ত
    1
    Post by রাজেন্দ্র নাথ দত্ত
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের।জমে উঠল দেবকুন্ডের বাৎসরিক পুজো ও মেলা। যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের ক্যাম্প এলাকা। দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ-এর ৮৮নং ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুন্ডের পুজো ও মেলা। সেই মতো শুক্রবার গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে এই পুজো ও মেলা শুরু হয় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে। এই উপলক্ষে এদিন সকাল থেকেই বিএসএফ ক্যাম্প প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা-লখিনন্দরের কাহিনী বিজড়িত দেবকুন্ডে পুণ্যস্নান সেরে শ্রীশ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন। পুজো ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ। দেবকুন্ডের পুজো ও মেলার প্রচলন সম্পর্কে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে। ভক্তদের কারও মতে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরাতে এই স্থানে পদার্পণ করেছিলেন। সেখানেই তিনি নাকি নেতো ধোপানীর সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে দিয়ে লক্ষীন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস দেবকুন্ডে পুজো দিয়ে মানত করলে শ্রীশ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। সেই কারণেই প্রতি বছর এই মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সেই ছবিই ধরা পড়ে এবারও।দেবকুন্ডের বাৎসরিক পুজো ও মেলাকে ঘিরে অসংখ্য নব দম্পতির আগমণ চোখে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ডবাদ্দি বাজিয়ে মেলায় এসে দেবকুন্ডে পুণ্যস্নান সারেন। এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিয়ের ফুল, মালা, টোপর সহ যাবতীয় উপকরণ দেবকুন্ডের জলে ভাসিয়ে দেন।তাদের বিশ্বাস এই রীতি পালন করে পুণ্যস্নান সেরে শুদ্ধচিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নব দম্পতির বৈবাহিক জীবন সুখের হয়।
    1
    বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের।জমে উঠল দেবকুন্ডের বাৎসরিক পুজো ও মেলা। যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের ক্যাম্প এলাকা। দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ-এর ৮৮নং ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুন্ডের পুজো ও মেলা। সেই মতো শুক্রবার গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে এই পুজো ও মেলা শুরু হয় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে। এই উপলক্ষে এদিন সকাল থেকেই বিএসএফ ক্যাম্প প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা-লখিনন্দরের কাহিনী বিজড়িত দেবকুন্ডে পুণ্যস্নান সেরে শ্রীশ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন। পুজো ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ। দেবকুন্ডের পুজো ও মেলার প্রচলন সম্পর্কে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে। ভক্তদের কারও মতে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরাতে এই স্থানে পদার্পণ করেছিলেন। সেখানেই তিনি নাকি নেতো ধোপানীর সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে দিয়ে লক্ষীন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস দেবকুন্ডে পুজো দিয়ে মানত করলে শ্রীশ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। সেই কারণেই প্রতি বছর এই মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সেই ছবিই ধরা পড়ে এবারও।দেবকুন্ডের বাৎসরিক পুজো ও মেলাকে ঘিরে অসংখ্য নব দম্পতির আগমণ চোখে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ডবাদ্দি বাজিয়ে মেলায় এসে দেবকুন্ডে পুণ্যস্নান সারেন। এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিয়ের ফুল, মালা, টোপর সহ যাবতীয় উপকরণ দেবকুন্ডের জলে ভাসিয়ে দেন।তাদের বিশ্বাস এই রীতি পালন করে পুণ্যস্নান সেরে শুদ্ধচিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নব দম্পতির বৈবাহিক জীবন সুখের হয়।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • পরিদর্শনে গিয়ে বাধার মুখে জামাল হোসেন, নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে বাধ্য-হলেন পরিদর্শনে গিয়ে বাধার মুখে জামাল হোসেন, নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে বাধ্য-হলেনl
    1
    পরিদর্শনে গিয়ে বাধার মুখে জামাল হোসেন, নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে বাধ্য-হলেন
পরিদর্শনে গিয়ে বাধার মুখে জামাল হোসেন, নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে বাধ্য-হলেনl
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ফের দাম বাড়ল অটো LPG-র। ৮২ টাকা ৯৬ পয়সা থেকে বেড়ে লিটারপিছু দাম হল ৮৯ টাকা ৪০ পয়সা। সাড়ে ৬ টাকার কাছাকাছি দাম বাড়ায় অটো ভাড়া ফের বাড়ার আশঙ্কা।
    1
    ফের দাম বাড়ল অটো LPG-র। ৮২ টাকা ৯৬ পয়সা থেকে বেড়ে লিটারপিছু দাম হল ৮৯ টাকা ৪০ পয়সা। সাড়ে ৬ টাকার কাছাকাছি দাম বাড়ায় অটো ভাড়া ফের বাড়ার আশঙ্কা।
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • শুক্রবার বিকেলে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে গেছে পতিরাম এলাকা। তিন ঘণ্টা ধরে টানা বৃষ্টিতে পতিরাম বাজার,শুক্রবার বিকেলে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে গেছে পতিরাম এলাকা। তিন ঘণ্টা ধরে টানা বৃষ্টিতে পতিরাম বাজার, অরবিন্দপল্লী, লক্ষীপুর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাস্তা ডুবে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়েছে, আর বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। আবহাওয়া দফতর আগামী ৫ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। স্থানীয়রা ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, বিশেষ করে কৃষিক্ষেত্রে বোরো ধান ও সবজি চাষে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।"
    1
    শুক্রবার বিকেলে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে গেছে পতিরাম এলাকা। তিন ঘণ্টা ধরে টানা বৃষ্টিতে পতিরাম বাজার,শুক্রবার বিকেলে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে গেছে পতিরাম এলাকা। তিন ঘণ্টা ধরে টানা বৃষ্টিতে পতিরাম বাজার, অরবিন্দপল্লী, লক্ষীপুর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাস্তা ডুবে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়েছে, আর বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। আবহাওয়া দফতর আগামী ৫ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। স্থানীয়রা ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, বিশেষ করে কৃষিক্ষেত্রে বোরো ধান ও সবজি চাষে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।"
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer Maldah (Old), West Bengal•
    4 hrs ago
  • বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের।জমে উঠল দেবকুন্ডের বাৎসরিক পুজো ও মেলা। যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের ক্যাম্প এলাকা। দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ-এর ৮৮নং ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুন্ডের পুজো ও মেলা। সেই মতো শুক্রবার গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে এই পুজো ও মেলা শুরু হয় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে। এই উপলক্ষে এদিন সকাল থেকেই বিএসএফ ক্যাম্প প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা-লখিনন্দরের কাহিনী বিজড়িত দেবকুন্ডে পুণ্যস্নান সেরে শ্রীশ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন। পুজো ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ। দেবকুন্ডের পুজো ও মেলার প্রচলন সম্পর্কে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে। ভক্তদের কারও মতে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরাতে এই স্থানে পদার্পণ করেছিলেন। সেখানেই তিনি নাকি নেতো ধোপানীর সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে দিয়ে লক্ষীন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস দেবকুন্ডে পুজো দিয়ে মানত করলে শ্রীশ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। সেই কারণেই প্রতি বছর এই মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সেই ছবিই ধরা পড়ে এবারও।দেবকুন্ডের বাৎসরিক পুজো ও মেলাকে ঘিরে অসংখ্য নব দম্পতির আগমণ চোখে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ডবাদ্দি বাজিয়ে মেলায় এসে দেবকুন্ডে পুণ্যস্নান সারেন। এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিয়ের ফুল, মালা, টোপর সহ যাবতীয় উপকরণ দেবকুন্ডের জলে ভাসিয়ে দেন।তাদের বিশ্বাস এই রীতি পালন করে পুণ্যস্নান সেরে শুদ্ধচিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নব দম্পতির বৈবাহিক জীবন সুখের হয়।
    1
    বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের।জমে উঠল দেবকুন্ডের বাৎসরিক পুজো ও মেলা। যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের ক্যাম্প এলাকা। দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ-এর ৮৮নং ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুন্ডের পুজো ও মেলা। সেই মতো শুক্রবার গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে এই পুজো ও মেলা শুরু হয় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে। এই উপলক্ষে এদিন সকাল থেকেই বিএসএফ ক্যাম্প প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা-লখিনন্দরের কাহিনী বিজড়িত দেবকুন্ডে পুণ্যস্নান সেরে শ্রীশ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন। পুজো ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ। দেবকুন্ডের পুজো ও মেলার প্রচলন সম্পর্কে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে। ভক্তদের কারও মতে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরাতে এই স্থানে পদার্পণ করেছিলেন। সেখানেই তিনি নাকি নেতো ধোপানীর সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে দিয়ে লক্ষীন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস দেবকুন্ডে পুজো দিয়ে মানত করলে শ্রীশ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। সেই কারণেই প্রতি বছর এই মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সেই ছবিই ধরা পড়ে এবারও।দেবকুন্ডের বাৎসরিক পুজো ও মেলাকে ঘিরে অসংখ্য নব দম্পতির আগমণ চোখে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ডবাদ্দি বাজিয়ে মেলায় এসে দেবকুন্ডে পুণ্যস্নান সারেন। এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিয়ের ফুল, মালা, টোপর সহ যাবতীয় উপকরণ দেবকুন্ডের জলে ভাসিয়ে দেন।তাদের বিশ্বাস এই রীতি পালন করে পুণ্যস্নান সেরে শুদ্ধচিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নব দম্পতির বৈবাহিক জীবন সুখের হয়।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • কলকাতা: গতকাল রাত্রে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্টং রুমের ভেতর কেউ রয়েছে এই অভিযোগ কুনাল ঘোষ এবং শশী পাঁজা ধরনায় বসে ছিলেন, আজকে সেখানে কড়া নিরাপত্তা।।
    1
    কলকাতা: গতকাল রাত্রে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্টং রুমের ভেতর কেউ রয়েছে এই অভিযোগ কুনাল ঘোষ এবং শশী পাঁজা ধরনায় বসে ছিলেন, আজকে সেখানে কড়া নিরাপত্তা।।
    user_Md Yusuf(সোনার বাংলা News TV)
    Md Yusuf(সোনার বাংলা News TV)
    Voice of people মানিকচক, মালদা, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • *৮ই মে পরিতোষ কুমার দে’র স্মরণে বালুরঘাটে মাল্যদান-স্মরণসভা ও মোমবাতি মিছিল, প্রস্তুতি জোরকদমে :-* *বালুরঘাট, ৩০ এপ্রিল:* ২০১১ সালের ৮ মে দুষ্কৃতীদের হামলায় নিহত মৎস্য আড়ৎদার ব্যবসায়ী ও সমাজসেবী ভূমিপুত্র পরিতোষ কুমার দে’র ১৪তম প্রয়াণ দিবস পালনে তৎপর বালুরঘাট মৎস্য আড়ৎদার সমিতি। আগামী ৮ মে, শুক্রবার সকালে মাল্যদান-স্মরণসভা এবং সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজনের প্রস্তুতি চলছে জোরকদমে। সমিতির সম্পাদক নীহার রঞ্জন ঘোষ জানান, শুক্রবার সকালে বালুরঘাট মাছ বাজারে প্রয়াত পরিতোষ দে’র আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শুরু হবে। এরপর সেখানেই অনুষ্ঠিত হবে স্মরণসভা। এদিন সন্ধ্যায় বালুরঘাট মৎস্য আড়ৎদার সমিতির কার্যালয় থেকে পরিতোষ কুমার দে’র স্মরণে মোমবাতি মিছিল বের হবে। মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করবে। তিনি বলেন, “২০১১ সালের ৮ মে দুষ্কৃতীদের আক্রমণে আমরা আমাদের অভিভাবক পরিতোষ দা’কে হারাই। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর সকালের শ্রদ্ধাজ্ঞাপন ও রক্তদানের পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজন করি আমরা।” সমিতির পক্ষ থেকে শহরের সর্বস্তরের নাগরিক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সকালের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান এবং সন্ধ্যার মোমবাতি মিছিলে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
    1
    *৮ই মে পরিতোষ কুমার দে’র স্মরণে বালুরঘাটে মাল্যদান-স্মরণসভা ও মোমবাতি মিছিল, প্রস্তুতি জোরকদমে :-*  
*বালুরঘাট, ৩০ এপ্রিল:* ২০১১ সালের ৮ মে দুষ্কৃতীদের হামলায় নিহত মৎস্য আড়ৎদার ব্যবসায়ী ও সমাজসেবী ভূমিপুত্র পরিতোষ কুমার দে’র ১৪তম প্রয়াণ দিবস পালনে তৎপর বালুরঘাট মৎস্য আড়ৎদার সমিতি। আগামী ৮ মে, শুক্রবার সকালে মাল্যদান-স্মরণসভা এবং সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজনের প্রস্তুতি চলছে জোরকদমে।  
সমিতির সম্পাদক নীহার রঞ্জন ঘোষ জানান, শুক্রবার সকালে বালুরঘাট মাছ বাজারে প্রয়াত পরিতোষ দে’র আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শুরু হবে। এরপর সেখানেই অনুষ্ঠিত হবে স্মরণসভা। এদিন সন্ধ্যায় বালুরঘাট মৎস্য আড়ৎদার সমিতির কার্যালয় থেকে পরিতোষ কুমার দে’র স্মরণে মোমবাতি মিছিল বের হবে। মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করবে।  
তিনি বলেন, “২০১১ সালের ৮ মে দুষ্কৃতীদের আক্রমণে আমরা আমাদের অভিভাবক পরিতোষ দা’কে হারাই। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর সকালের শ্রদ্ধাজ্ঞাপন ও রক্তদানের পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজন করি আমরা।”  
সমিতির পক্ষ থেকে শহরের সর্বস্তরের নাগরিক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সকালের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান এবং সন্ধ্যার মোমবাতি মিছিলে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer Maldah (Old), West Bengal•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.