Shuru
Apke Nagar Ki App…
ঝাড়গ্রামের শিলদা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে পুনরায় তৎপরতা শুরু করেছে বিনপুর থানার পুলিশ। রবিবার সকালে পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় মাইকিং করে ফুটপাত দখলকারীদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শিলদা বাজারের ফুটপাত যাতে সম্পূর্ণ দখলমুক্ত করা যায়, সেই লক্ষ্যেই পুলিশের পক্ষ থেকে এই মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে দখলকারীদের সতর্ক করা হয়।
ঝাড়গ্রাম আপডেট
ঝাড়গ্রামের শিলদা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে পুনরায় তৎপরতা শুরু করেছে বিনপুর থানার পুলিশ। রবিবার সকালে পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় মাইকিং করে ফুটপাত দখলকারীদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শিলদা বাজারের ফুটপাত যাতে সম্পূর্ণ দখলমুক্ত করা যায়, সেই লক্ষ্যেই পুলিশের পক্ষ থেকে এই মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে দখলকারীদের সতর্ক করা হয়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ঝাড়গ্রামের শিলদা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে পুনরায় তৎপরতা শুরু করেছে বিনপুর থানার পুলিশ। রবিবার সকালে পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় মাইকিং করে ফুটপাত দখলকারীদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শিলদা বাজারের ফুটপাত যাতে সম্পূর্ণ দখলমুক্ত করা যায়, সেই লক্ষ্যেই পুলিশের পক্ষ থেকে এই মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে দখলকারীদের সতর্ক করা হয়।1
- ঝাড়গ্রামের বেলপাহাড়ী জুড়ে মেঘের আনাগোনা শুরু হয়েছে। বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা গভীর আগ্রহের সাথে সেদিকে নজর রাখছেন।1
- খড়গপুরে রক্তদান আন্দোলনকে আরও সুসংহত ও শক্তিশালী করে তুলতে এক গুরুত্বপূর্ণ কনভেনশন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলার রক্তদান আন্দোলনকে আরও কার্যকর করার লক্ষ্যে খড়গপুরের ইউনিট পক্ষ থেকে খড়গপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে একটি আধুনিক "কম্পোনেন্ট সেপারেশন ইউনিট" স্থাপনের দাবি জানানো হয়েছে। এই দাবিতে আজ খড়গপুর প্রেস ক্লাবে প্রথমে একটি বিশেষ কনভেনশন এবং তার পরেই একটি পদযাত্রা সংগঠিত হয়। এই কম্পোনেন্ট সেপারেশন ইউনিটটি চালু হলে রক্তের প্রতিটি উপাদানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে, যা চিকিৎসাধীন আরও বেশি রোগীর জীবন বাঁচানো সহজ করে তুলবে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য আধুনিক, নিরাপদ ও বৈজ্ঞানিক রক্ত পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি খড়গপুর ও তার আশেপাশের এলাকার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। "রক্তদান মহাদান" — এই আদর্শকে সামনে রেখে একটি কম্পোনেন্ট সেপারেশন ইউনিট যাতে হাজারো মানুষের জীবন বাঁচাতে পারে, সেই লক্ষ্যে একজোট হওয়ার ডাক দেওয়া হয়েছে। এই মানবিক উদ্যোগকে সফল করতে সমাজের সমস্ত রক্তদাতা, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক কর্মী এবং সচেতন নাগরিকদের এই গণআন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।4
- বাংলায় শীঘ্রই পৌরনিগম এবং পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মন্ত্রী দিলীপ ঘোষের এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র তৎপরতা ও আলোড়ন সৃষ্টি হয়েছে।1
- মেচেদার রিগেল গেস্ট হাউসে বিজেপির কর্মী বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী।1
- পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ ব্লকের কলমীজোড়ের সুরের খেয়া গুরুকূল সঙ্গীত শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এক অনবদ্য অনুষ্ঠান উপহার দিয়েছে। 'পঞ্চকবির সুরসাগরে' শীর্ষক এই অনুষ্ঠানে সঙ্গীত শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের এই পরিবেশনা ছিল অত্যন্ত আকর্ষণীয় ও অনবদ্য।1
- পুরুলিয়া জেলা পুলিশের হাতে গ্রেফতার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারচুপির ঘটনায় তার নাম জড়ানোর পর তাকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পুঞ্চা ব্লক অফিসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে কারচুপি করার অভিযোগে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, পুঞ্চা পঞ্চায়েতের পূর্ত কর্মাধক্ষ্য, পুঞ্চা ব্লকের কর্মী ও লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের সকলেরই জামিন হয়ে যায়। পরবর্তীতে এই কারচুপির ঘটনার সঙ্গেই পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জীর নাম উঠে আসে, যার জেরে তাকে গ্রেফতার করল পুলিশ।1
- ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও অফিসের অডিটোরিয়ামে বিজেপির 'পন্ডিত দিন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান' কর্মসূচিটি শেষ হয়েছে।1