প্রচারের আড়ালে ভাওয়াইয়ার সাধক, দেড় হাজারের বেশি গান লিখেও নিভৃতচারী বরদা প্রসাদ বর্মন মেখলিগঞ্জঃ পরন্ত বিকেলে জামালদহের এক ছোট্ট বাড়ি থেকে ভেসে আসে ভাওয়াইয়ার সুর—হারমোনিয়ামের তালে গাইছেন ৮৫ বছরের বরদা প্রসাদ বর্মন। পরিচয় জানতে চাইতেই হাসিমুখে বলেন, “ভাওয়াইয়া গান লিখি, গাই।” অথচ এই নিভৃতচারী শিল্পীর ঝুলিতে রয়েছে পনেরোশোরও বেশি ভাওয়াইয়া ও কৃষ্ণভক্তিমূলক গান, তবু প্রচারের আলো তাঁর কাছে অধরাই। বাংলাদেশের রংপুরে জন্ম বরদাপ্রসাদের। ১৯৬৬ সালে পরিবার নিয়ে ভারতে আসেন। প্রথমে মাথাভাঙ্গার নয়ারহাটে থাকলেও বর্তমানে স্ত্রীকে নিয়ে বসবাস জামালদহে। তিন মেয়ের বিয়ে হয়েছে, ছেলে-বউমা কর্মসূত্রে বাইরে। দাদা স্বর্গীয় শ্যামাপ্রসাদ বর্মন ছিলেন খ্যাতনামা ভাওয়াইয়া রচয়িতা ও শিল্পী—তাঁর কাছেই সংগীতের হাতে-খড়ি। ১৯৭৮ সালে দুই ভাই আকাশবাণীর কার্শিয়াং কেন্দ্রে অডিশন দিয়ে বি-গ্রেড, পরে বি-হাই শিল্পী হন। ২০১৩ সালে আকাশবাণীর অডিশন বোর্ডের সদস্য এবং পরে শিলিগুড়ি কেন্দ্রে বিচারকের দায়িত্বও সামলেছেন তিনি। দূরদর্শনে স্বরচিত আগমনী সংগীতও পরিবেশন করেছেন। এখন নিজের বাড়িতেই সঙ্গীতচর্চা করেন বরদাপ্রসাদ। এলাকার কয়েকজন শিশুকে গান শেখান, যুক্ত আছেন ‘মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্র’-এর সঙ্গেও। বিভিন্ন সরকারি প্রকল্প ও রাজনৈতিক দলের প্রচারের গানও লিখেছেন। ছোটবেলার স্মৃতিচারণে বলেন, “চতুর্থ শ্রেণিতে পড়ার সময় রাস্তায় গান শুনে স্কুল ফাঁকি দিয়ে মুখস্থ করেছিলাম। তখনই বুঝেছিলাম গানই আমার পথ।” পনেরোশোর বেশি গান লিখেও বড় কোনও স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপ নেই তাঁর। “পুরস্কারের আশায় লিখি না, গান ভালোবাসি বলেই লিখি,” সোজাসাপ্টা উত্তর শিল্পীর। লোকসংস্কৃতি গবেষক শচীমোহন বর্মনের মতে, “বরদা প্রসাদ বর্মন উত্তরবঙ্গের অমূল্য সম্পদ। সরকারি স্বীকৃতি পেলে ভাওয়াইয়া সংগীতও নতুন করে গুরুত্ব পাবে।”
প্রচারের আড়ালে ভাওয়াইয়ার সাধক, দেড় হাজারের বেশি গান লিখেও নিভৃতচারী বরদা প্রসাদ বর্মন মেখলিগঞ্জঃ পরন্ত বিকেলে জামালদহের এক ছোট্ট বাড়ি থেকে ভেসে আসে ভাওয়াইয়ার সুর—হারমোনিয়ামের তালে গাইছেন ৮৫ বছরের বরদা প্রসাদ বর্মন। পরিচয় জানতে চাইতেই হাসিমুখে বলেন, “ভাওয়াইয়া গান লিখি, গাই।” অথচ এই নিভৃতচারী শিল্পীর ঝুলিতে রয়েছে পনেরোশোরও বেশি ভাওয়াইয়া ও কৃষ্ণভক্তিমূলক গান, তবু প্রচারের আলো তাঁর কাছে অধরাই। বাংলাদেশের রংপুরে জন্ম বরদাপ্রসাদের। ১৯৬৬ সালে পরিবার নিয়ে ভারতে আসেন। প্রথমে মাথাভাঙ্গার নয়ারহাটে থাকলেও বর্তমানে স্ত্রীকে নিয়ে বসবাস জামালদহে। তিন মেয়ের বিয়ে হয়েছে, ছেলে-বউমা কর্মসূত্রে বাইরে। দাদা স্বর্গীয় শ্যামাপ্রসাদ বর্মন ছিলেন খ্যাতনামা ভাওয়াইয়া রচয়িতা ও শিল্পী—তাঁর কাছেই সংগীতের হাতে-খড়ি। ১৯৭৮ সালে দুই ভাই আকাশবাণীর কার্শিয়াং কেন্দ্রে অডিশন দিয়ে বি-গ্রেড, পরে বি-হাই শিল্পী
হন। ২০১৩ সালে আকাশবাণীর অডিশন বোর্ডের সদস্য এবং পরে শিলিগুড়ি কেন্দ্রে বিচারকের দায়িত্বও সামলেছেন তিনি। দূরদর্শনে স্বরচিত আগমনী সংগীতও পরিবেশন করেছেন। এখন নিজের বাড়িতেই সঙ্গীতচর্চা করেন বরদাপ্রসাদ। এলাকার কয়েকজন শিশুকে গান শেখান, যুক্ত আছেন ‘মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্র’-এর সঙ্গেও। বিভিন্ন সরকারি প্রকল্প ও রাজনৈতিক দলের প্রচারের গানও লিখেছেন। ছোটবেলার স্মৃতিচারণে বলেন, “চতুর্থ শ্রেণিতে পড়ার সময় রাস্তায় গান শুনে স্কুল ফাঁকি দিয়ে মুখস্থ করেছিলাম। তখনই বুঝেছিলাম গানই আমার পথ।” পনেরোশোর বেশি গান লিখেও বড় কোনও স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপ নেই তাঁর। “পুরস্কারের আশায় লিখি না, গান ভালোবাসি বলেই লিখি,” সোজাসাপ্টা উত্তর শিল্পীর। লোকসংস্কৃতি গবেষক শচীমোহন বর্মনের মতে, “বরদা প্রসাদ বর্মন উত্তরবঙ্গের অমূল্য সম্পদ। সরকারি স্বীকৃতি পেলে ভাওয়াইয়া সংগীতও নতুন করে গুরুত্ব পাবে।”
- Post by Tapas Roy1
- Post by Raj roy1
- Post by ASHISH MITRA1
- জীবন দায়ী ওষুধের দোকানের উদ্বোধন এই প্রথম রাজারহাট বাজারে উদ্বোধন হলো লাইসেন্স প্রাপ্ত ওষুধের দোকান কেয়ার এন্ড কিউর। বুধবার তার শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। জানা গিয়েছে, বিভিন্ন রোগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক বসবেন এখানে। খুবই স্বল্প মূল্যে এখানে পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে।1
- জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে ধাক্কা #news1
- জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকা থেকে নেশার ট্যাবলেটসহ এক যুবককে আটক করল পুলিশ। সন্দেহজনকভাবে বাইক নিয়ে অপেক্ষা করার সময় তল্লাশিতে তার ব্যাগ থেকে বিপুল ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতের বাড়ি আদরপাড়ায়। বিক্রির উদ্দেশ্যেই ট্যাবলেট আনা হয়েছিল বলে অনুমান। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।1
- ধুপগুড়িতে নির্বিঘ্নে শুরু হল চতুর্থ দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ধুপগুড়ি মহকুমার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে শুরু হয় চতুর্থ দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে বুধবার উচ্চমাধ্যমিকের ভোকেশনাল সাবজেক্ট গুলোর পরীক্ষা শুরু হয়।1
- Post by Tapas Roy1