ডেবরায় বিশেষ সাংবাদিক সম্মেলন ও গৃহসম্পর্ক অভিযানে রাহুল সিনহা ও জেলা বিজেপির নেতৃত্ব। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় ঘাটাল সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সাংবাদিক সম্মেলন ও গৃহসম্পর্ক অভিযান কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। পাশাপাশি উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে পৌঁছনো এবং তাঁদের মতামত ও সমস্যার কথা শোনা এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। পরবর্তীতে নেতৃত্বরা গৃহসম্পর্ক অভিযানে অংশ নেন। বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন। নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপি সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ চলছে তৃণমূল স্তর থেকে। এই কর্মসূচিকে ঘিরে ডেবরা এলাকায় রাজনৈতিক তৎপরতা চোখে পড়েছে।
ডেবরায় বিশেষ সাংবাদিক সম্মেলন ও গৃহসম্পর্ক অভিযানে রাহুল সিনহা ও জেলা বিজেপির নেতৃত্ব। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় ঘাটাল সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সাংবাদিক সম্মেলন ও গৃহসম্পর্ক অভিযান কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। পাশাপাশি উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে পৌঁছনো এবং তাঁদের মতামত ও
সমস্যার কথা শোনা এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। পরবর্তীতে নেতৃত্বরা গৃহসম্পর্ক অভিযানে অংশ নেন। বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন। নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপি সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ চলছে তৃণমূল স্তর থেকে। এই কর্মসূচিকে ঘিরে ডেবরা এলাকায় রাজনৈতিক তৎপরতা চোখে পড়েছে।
- আজ উদ্বোধন হতে যাওয়া কুমার ভাস্কর বর্মা সেতু, একটি প্রকৌশল বিস্ময় যা আসামের উন্নয়ন যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত, এটি গুয়াহাটিকে উত্তর গুয়াহাটির আরও কাছে নিয়ে আসে যা আগে কখনও হয়নি!1
- নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে প্রতিদিনই ওঠানামা। সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট ঠিক রাখতে বাজারদরের দিকে নজর রাখা এখন অত্যন্ত জরুরি। দেখে নিন আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সংলগ্ন এলাকায় বাজারে আলু, পেঁয়াজ, শাকসবজি, মাছ ও মাংসের আনুমানিক খুচরো দাম— সবজি বাজার আলু: ₹১৫–১৮ টাকা প্রতি কেজি পেঁয়াজ: ₹২০–২৫ টাকা প্রতি কেজি টমেটো: ₹২০–২৫ টাকা প্রতি কেজি বেগুন: ₹৩০–৫০ টাকা প্রতি কেজি ফুলকপি: ₹১০–২০ টাকা প্রতি পিস বাঁধাকপি: ₹১০–২০ টাকা প্রতি পিস শাকসবজি পালংশাক: ₹১০–১৫ টাকা প্রতি আঁটি পুঁইশাক: ₹১০–১৫ টাকা প্রতি আঁটি লালশাক: ₹১০–১৫ টাকা প্রতি আঁটি শাক মিশ্র: ₹১৫–২০ টাকা প্রতি আঁটি মাছের বাজার রুই: ₹৩০০–৩৫০ টাকা প্রতি কেজি কাতলা: ₹২৫০–৩০০ টাকা প্রতি কেজি তেলাপিয়া: ₹২০০–২২০ টাকা প্রতি কেজি পাবদা: ₹৫৫০–৬৫০ টাকা প্রতি কেজি চিংড়ি (ছোট): ₹৪৫০–৫৫০ টাকা প্রতি কেজি মাংসের বাজার মুরগি (ব্রয়লার): ₹১৮০–২০০ টাকা প্রতি কেজি দেশি মুরগি: ₹৪০০–৪৫০ টাকা প্রতি কেজি খাসি মাংস: ₹৮০০–৮৫০ টাকা প্রতি কেজি বাজার সূত্রে জানা যাচ্ছে, সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও কিছু মাছ ও সবজির দামে হালকা ওঠানামা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি বাজারে ভিড় তুলনামূলক কম থাকায় দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।1
- নরম খোলসের কচ্ছপ (Soft shell turtle) আমাদের মিষ্টি জলের এক গুরুত্বপূর্ণ বন্যপ্রাণ। স্রোতযুক্ত ও স্রোতহীন নদী, পুকুর, ডোবা, খাল-বিল বা নালায় এদের দেখা মেলে। জলজ উদ্ভিদ, শ্যাওলা, উভচর প্রাণী, এমনকি পচা জৈব পদার্থ খেয়ে এরা জলকে পরিশোধিত রাখে — অর্থাৎ প্রকৃতির নিজের “ক্লিনার” বললেও ভুল হবে না। কিন্তু ভুল ধারণা এখনও সমাজে আছে — কেউ কেউ মনে করেন কচ্ছপের মাংস নাকি রোগ সারায়। বাস্তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, বিষাক্ত শ্যাওলা খাওয়ার কারণে কচ্ছপের শরীরে টক্সিন জমতে পারে। সেই মাংস খেলে মারাত্মক বিষক্রিয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই পরিবেশের জন্য ভালো হলেও মানুষের স্বাস্থ্যের জন্যও এটি বিপজ্জনক। আইন অনুযায়ী কচ্ছপ ধরা, বিক্রি বা খাওয়া — শাস্তিযোগ্য অপরাধ; জেল ও জরিমানা দুটোই হতে পারে। এই প্রেক্ষিতেই দাসপুরের ঝুমঝুমি গ্রামের মন্ডল পরিবারের সুমন ও দীপক দুই ভাইয়ের মানবিকতা নজির গড়ল। সোমবার দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে তাদের হাতে ধরা পড়ে প্রায় ১৫-১৬ কেজি ওজনের একটি বড় নরম খোলসের কচ্ছপ। চাইলে মোটা টাকায় বিক্রি করা যেত, কিন্তু তারা তা না করে খবর দেন বনদপ্তরে। বনদপ্তরের পক্ষ থেকে ওয়াইল্ডলাইফ রেসকিউয়ার মলয় ঘোষ এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যান। প্রকৃতি রক্ষার এই ছোট পদক্ষেপই বড় বার্তা দেয় — সচেতনতা থাকলে বন্যপ্রাণ বাঁচে, আর বাঁচে আমাদের পরিবেশও।1
- Post by Sangbad Medinipur1
- বিজেপি ভোটে জিতে বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে ঝাঁটা মেরে বিজেপিকে তাড়ানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক1
- মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শুরু যুব সাথী প্রকল্পের ফরম ফিলাপের জন্য ক্যাম্প। এই ক্যাম্পে প্রচুর ছেলেমেয়েদের লাইন। উপকৃত হবেন সাধারণ মানুষ জানালেন আবেদনকারীরা।1
- মেদিনীপুর খানকাহ শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো হুজুর মওলা পাকের ১২৫তম উরুষ। কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ ও বিশেষ দোয়ার মাধ্যমে শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে, অংশ নেন অসংখ্য ভক্ত।1
- পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত সর্বভারতীয় দলের উদ্যোগে বিজেপি যোগদান একটি কর্মসূচি পালিত করা হয়, এরই পাশাপাশি বিজেপির নেতা চন্দন মন্ডল ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে বিজেপির পক্ষ থেকে,1