Shuru
Apke Nagar Ki App…
মালদায় বিজেপির জোরদার প্রচার, শ্রীরামপুরে পুজো দিয়ে শুরু গোপাল সাহার জনসংযোগ বিজেপির জেলাপরিষদ সদস্য তারাশংকর রায় এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মণিরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার জোরকদমে ভোট প্রচার চালালেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন মালদা বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার শুরু করেন তিনি। প্রচারের সূচনায় শ্রীরামপুরের বাণপুরে ঝাপড়ি কালীমাতার মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেন।
Malda Local Update
মালদায় বিজেপির জোরদার প্রচার, শ্রীরামপুরে পুজো দিয়ে শুরু গোপাল সাহার জনসংযোগ বিজেপির জেলাপরিষদ সদস্য তারাশংকর রায় এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মণিরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার জোরকদমে ভোট প্রচার চালালেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন মালদা বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার শুরু করেন তিনি। প্রচারের সূচনায় শ্রীরামপুরের বাণপুরে ঝাপড়ি কালীমাতার মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মালদা: দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে মালদার বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন খোদ বিজেপি নেতাকর্মীদের একাংশ। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী মালদার বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে রাজু কর্মকারের নাম ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। যা জানতে পেরেই বৃহস্পতিবার রাতেই ক্ষোভে ফেটে পড়েন বৈষ্ণবনগরের বিজেপি নেতাকর্মীদের একাংশ। তারা বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার বাসীন্দা নন। তিনি বহিরাগত। তারা কোন বহিরাগতকে এখানে বিজেপি প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন। তারা চান বৈষ্ণবনগর বিধানসভার স্থানী কোন বিজেপি নেতৃত্বকেই বিজেপি প্রার্থী হিসেবে চান। তাই প্রার্থী বদলের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবী মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন।2
- আসন্ন নির্বাচনের প্রাক্কালে শ্যমা ও তাঁরা মায়ের মন্দিরের পূজো করতে ভোট প্রচারে BJP প্রার্থী মালদার গাজোল বিধানসভায় আসন্ন নির্বাচনের প্রাক্কালে জোরকদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। বুধবার বেলা প্রায় ২ টা নাগাদ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা হয়।এদিন প্রথমে গাজোলের ভিতরে বাজার এলাকায় শ্যামা মায়ের মন্দির ও দুর্গা মন্দিরে পুজো দেন তিনি। এরপর তারাতলা এলাকায় তারা মায়ের মন্দিরে গিয়ে নিয়ম-নিষ্ঠা ও গভীর ভক্তিভরে পুজো অর্চনা করেন। পুজো শেষে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী।এই প্রচার কর্মসূচিতে চিন্ময় দেব বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেত্রী বিনা কীর্তনীয়া, কাজলি পোদ্দার, মৃত্যুঞ্জয় গোপাল সরদার সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গাজোল বাসীদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে গাজোল আসনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন চিন্ময় দেব বর্মন। এবারও তিনি আত্মবিশ্বাসী। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে গাজোল বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে পুনরায় জয় ছিনিয়ে আনবে বিজেপি।2
- গদাই কর্মকার মালদা : বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর। বৃহস্পতিবার সকাল ৯:০০ টা নাগাদ ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী অম্বর মিত্র। দুর্নীতির বিরুদ্ধে ভোট প্রার্থনা করেন সিপিআইএম প্রার্থী।মালদা , ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত বামফ্রন্ট, এবং তৃনমূলের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বিজেপি ও কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। নাম ঘোষণা হতেই বামফ্রন্ট প্রার্থী অম্বর মিত্র তার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন।1
- আজ যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে | Eid Ul Fitr 2026 | Global Eid Celebration | Jugantor পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য আত্মসংযম, ধ্যান, দানশীলতা এবং ভ্রাতৃত্ববোধের এক মাস। এই মাসে রোজা রাখা হয়, যা কেবল শারীরিক উপবাস নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক চর্চার প্রতীক। রমজানের শেষে মুসলিমরা আনন্দ, উদযাপন ও কৃতজ্ঞতার সঙ্গে ঈদুল ফিতর পালন করেন।1
- Post by GAZOLE DAILY NEWS1
- বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টা বেজে ৩০ মিনিটে একটি ছাত্রীর দেহ ২ কিলো মিটার আর একটি ছাত্রীর দেহ ৪ কিলোমিটার দূরে ভেসে উঠে। এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে বিল পাড়া এলাকা থেকে তিন কিশোরী নদীর ঘাটে স্নান করতে যায় । আর সেখানেই তিন জনেই তলিয়ে যায় এবং একজন কোনমতে উঠে আসে। তলিয়ে যাওয়া দুই জনকে পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে এলাকার মানুষ ও ডুবুরি খুঁজতে ব্যর্থ হয়। বুধবার অনেক রাত পর্যন্ত কেউ খুঁজে পায়নি তাদেরকে। এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এদিন বৃহস্পতিবার সকালে নদীতে দেহগুলি ভেসে উঠে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।1
- আসন্ন নির্বাচনের প্রাক্কালে শ্যমা ও তাঁরা মায়ের মন্দিরের পূজো করতে ভোট প্রচারে BJP প্রার্থী মালদার গাজোল বিধানসভায় আসন্ন নির্বাচনের প্রাক্কালে জোরকদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। বুধবার বেলা প্রায় ২ টা নাগাদ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা হয়।এদিন প্রথমে গাজোলের ভিতরে বাজার এলাকায় শ্যামা মায়ের মন্দির ও দুর্গা মন্দিরে পুজো দেন তিনি। এরপর তারাতলা এলাকায় তারা মায়ের মন্দিরে গিয়ে নিয়ম-নিষ্ঠা ও গভীর ভক্তিভরে পুজো অর্চনা করেন। পুজো শেষে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী।এই প্রচার কর্মসূচিতে চিন্ময় দেব বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেত্রী বিনা কীর্তনীয়া, কাজলি পোদ্দার, মৃত্যুঞ্জয় গোপাল সরদার সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গাজোল বাসীদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে গাজোল আসনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন চিন্ময় দেব বর্মন। এবারও তিনি আত্মবিশ্বাসী। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে গাজোল বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে পুনরায় জয় ছিনিয়ে আনবে বিজেপি।1
- সুশান্ত সরকার মালদাঃ যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।'এবার টিকিট পাননি রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, দাবি তাজমুল হোসেনের। ক্ষুব্ধ তিনি। অভিযোগ করে তাজমুল হোসেন বলছেন, 'পার্টির সমস্ত প্রোগ্রাম অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও টিকিট দিল না। যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।' কোথাও প্রার্থী না হওয়ায় ক্ষোভ, কোথাও প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ। ২৪ ঘণ্টাও কাটেনি প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যেই দিকে দিকে এই ছবি। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়ে গেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বিদায়ী বিধায়ক। অনেক কেন্দ্রে আবার প্রার্থী পছন্দ হয়নি দলীয় কর্মীদের।1
- Public Media News 2025 Headlines | 9 AM Headlines | 19 March 20261