logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে', টিকিট না পেয়ে ক্ষুব্ধ TMC বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন সুশান্ত সরকার মালদাঃ যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।'এবার টিকিট পাননি রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, দাবি তাজমুল হোসেনের। ক্ষুব্ধ তিনি। অভিযোগ করে তাজমুল হোসেন বলছেন, 'পার্টির সমস্ত প্রোগ্রাম অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও টিকিট দিল না। যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।' কোথাও প্রার্থী না হওয়ায় ক্ষোভ, কোথাও প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ। ২৪ ঘণ্টাও কাটেনি প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যেই দিকে দিকে এই ছবি। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়ে গেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বিদায়ী বিধায়ক। অনেক কেন্দ্রে আবার প্রার্থী পছন্দ হয়নি দলীয় কর্মীদের।

23 hrs ago
user_Malda Pratidin News
Malda Pratidin News
Malda jila sangbadak মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
23 hrs ago

দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে', টিকিট না পেয়ে ক্ষুব্ধ TMC বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন সুশান্ত সরকার মালদাঃ যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।'এবার টিকিট পাননি রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, দাবি তাজমুল হোসেনের। ক্ষুব্ধ তিনি। অভিযোগ করে তাজমুল হোসেন বলছেন, 'পার্টির সমস্ত প্রোগ্রাম অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও টিকিট দিল না। যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।' কোথাও প্রার্থী না হওয়ায় ক্ষোভ, কোথাও প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ। ২৪ ঘণ্টাও কাটেনি প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যেই দিকে দিকে এই ছবি। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়ে গেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বিদায়ী বিধায়ক। অনেক কেন্দ্রে আবার প্রার্থী পছন্দ হয়নি দলীয় কর্মীদের।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by আজিজ আলি
    1
    Post by আজিজ আলি
    user_আজিজ আলি
    আজিজ আলি
    মালদা (পুরাতন), মালদা, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • মালদা:পুরাতন মালদার সাহাপুর সেতু মোড়ে তপশিলি সংলাপ যাত্রার জন্য একটি ট্যাবলো আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় শুক্রবার সকালে। তফশিলি সংলাপ যাত্রা ট্যাবলোর দলীয় পতাকা দেখিয়ে উদ্বোধন করেন মালদা বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন। পাশাপাশি এদিন সেতু মোড় এলাকায় ব্যবসায়ীদের দোকানে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করেন। এদিনের এই প্রচার কর্মসূচিতে প্রার্থী সহযোগিতা করে পুরাতন মালদা তৃণমূলের যুব ব্লক সভাপতি কমল ঘোষ সহ সাহাপুর অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীরা। এদিনের এই তপশিলি সংলাপ যাত্রার সূচনা অনুষ্ঠানে তৃণমূলের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন জানান, এই ট্যাবলোটি মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দশটি অঞ্চল এবং একটি শহরে পরিক্রমা করবে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচারে জোর দেওয়া হবে। এবং এই ট্যাবলার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরা হবে যেমন স্বাস্থ্য সাথী, যুব সাথী , লক্ষীর ভান্ডার ,জয়জহার সহ মানবিক প্রকল্পের প্রচারের উদ্দেশ্যেই এই ট্যাবলোর সূচনা করা হলো।
    2
    মালদা:পুরাতন মালদার সাহাপুর সেতু মোড়ে তপশিলি সংলাপ যাত্রার জন্য একটি ট্যাবলো আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় শুক্রবার সকালে। তফশিলি সংলাপ যাত্রা ট্যাবলোর দলীয় পতাকা দেখিয়ে উদ্বোধন করেন মালদা বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন। পাশাপাশি এদিন সেতু মোড় এলাকায় ব্যবসায়ীদের  দোকানে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করেন। এদিনের এই প্রচার কর্মসূচিতে প্রার্থী সহযোগিতা করে পুরাতন মালদা তৃণমূলের যুব ব্লক সভাপতি কমল ঘোষ সহ সাহাপুর অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীরা। এদিনের এই তপশিলি সংলাপ যাত্রার  সূচনা অনুষ্ঠানে তৃণমূলের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন জানান, এই ট্যাবলোটি মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দশটি অঞ্চল এবং একটি শহরে পরিক্রমা করবে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচারে জোর দেওয়া হবে। এবং এই ট্যাবলার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরা হবে যেমন স্বাস্থ্য সাথী, যুব সাথী , লক্ষীর ভান্ডার ,জয়জহার সহ মানবিক প্রকল্পের প্রচারের উদ্দেশ্যেই এই ট্যাবলোর সূচনা করা হলো।
    user_News Malda
    News Malda
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • মালদার গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈরডাঙ্গি টাঙন নদীর ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার প্রায় ৪৩ ঘণ্টা পর ভেসে উঠল দুই কিশোরীর দেহ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টা বেজে ৩০ মিনিট নাগাদ একটি ছাত্রীর দেহ ২ কিলো মিটার আর একটি ছাত্রীর দেহ ৪ কিলোমিটার দূরে ভেসে উঠে। এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে বিল পাড়া এলাকা থেকে তিন কিশোরী নদীর ঘাটে স্নান করতে আসে । আর সেখানেই তিন জনেই তলিয়ে যায় এবং একজন কোনমত উঠে আসে। তলিয়ে যাওয়া দুই জনকে পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে এলাকার মানুষ ও ডুবুরি খুঁজতে ব্যর্থ হয়। বুধবার অনেক রাত পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এদিন বৃহস্পতিবার সকালে নদীতে দেহগুলি ভেসে উঠে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
    1
    মালদার  গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈরডাঙ্গি টাঙন নদীর ঘাটে  স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার প্রায় ৪৩ ঘণ্টা পর ভেসে উঠল দুই কিশোরীর দেহ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টা বেজে ৩০ মিনিট নাগাদ একটি ছাত্রীর দেহ ২ কিলো মিটার আর একটি ছাত্রীর দেহ ৪ কিলোমিটার দূরে ভেসে উঠে। এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।    মঙ্গলবার দুপুরে বিল পাড়া এলাকা থেকে তিন কিশোরী নদীর ঘাটে  স্নান করতে আসে  । আর সেখানেই তিন জনেই  তলিয়ে যায় এবং  একজন কোনমত  উঠে আসে।  তলিয়ে যাওয়া দুই জনকে পাওয়া যায়নি।  দীর্ঘ সময় ধরে এলাকার মানুষ ও ডুবুরি  খুঁজতে ব্যর্থ হয়।  বুধবার অনেক রাত পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এদিন বৃহস্পতিবার সকালে নদীতে দেহগুলি ভেসে উঠে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • সুব্রত শেঠ মালদাঃ পুরাতন মালদার আদিনা রেলস্টেশন সংলগ্ন গোট পাড়ায় মানবিক উদ্যোগে এগিয়ে এল দুই স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার আসন্ন ঈদকে সামনে রেখে সৃষ্টি মৎস্যজীবী কল্যাণ সমিতি এবং শান্তি মহিলা সমিতি-র যৌথ উদ্যোগে আয়োজিত হলো বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই উদ্যোগে এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জন গরিব ও দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে, যাতে আর্থিকভাবে অসচ্ছল মানুষরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সংগঠনের সদস্য ও স্থানীয় মহিলারা। তাদের সক্রিয় অংশগ্রহণে সুন্দরভাবে সম্পন্ন হয় এই সামাজিক উদ্যোগ। এলাকাবাসীর পক্ষ থেকেও এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়েছে।
    1
    সুব্রত শেঠ মালদাঃ পুরাতন মালদার আদিনা রেলস্টেশন সংলগ্ন গোট পাড়ায় মানবিক উদ্যোগে এগিয়ে এল দুই স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার আসন্ন ঈদকে সামনে রেখে সৃষ্টি মৎস্যজীবী কল্যাণ সমিতি এবং শান্তি মহিলা সমিতি-র যৌথ উদ্যোগে আয়োজিত হলো বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই উদ্যোগে এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জন গরিব ও দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে, যাতে আর্থিকভাবে অসচ্ছল মানুষরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সংগঠনের সদস্য ও স্থানীয় মহিলারা। তাদের সক্রিয় অংশগ্রহণে সুন্দরভাবে সম্পন্ন হয় এই সামাজিক উদ্যোগ। এলাকাবাসীর পক্ষ থেকেও এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়েছে।
    user_Malda Pratidin News
    Malda Pratidin News
    Malda jila sangbadak English Bazar, Maldah•
    21 hrs ago
  • আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। তারই মধ্যে মালদা জেলার ৫০ নম্বর বিধানসভা কেন্দ্রে নজর কেড়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী গোপাল চন্দ্র সাহা। আজ তিনি বানপুরের ঝাপরিতলা কালীমন্দিরে ধুমধাম সহকারে পুজো দেন এবং এলাকার মানুষের শান্তি ও উন্নতির কামনা করেন। পুজো দেওয়ার পরই প্রচারের ময়দানে নেমে পড়েন তিনি। বানপুর এলাকায় বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শুরু করেন বাড়ি বাড়ি প্রচার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। এই প্রচারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। প্রচারের মাঝেই আত্মবিশ্বাসী সুরে গোপাল চন্দ্র সাহা বলেন, “পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার গঠন করবে, এটা ১০০ শতাংশ নিশ্চিত। আমি কোনো প্রতিনিধির উপর নির্ভর করি না, আমি নিজেই মানুষের পাশে থেকে কাজ করি, এবং আমি জিতবই।” এছাড়াও, দিনভর কর্মী-সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে রেলি করেন তিনি। রেলিতে অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ, যা প্রার্থীর প্রতি জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
    1
    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। তারই মধ্যে মালদা জেলার ৫০ নম্বর বিধানসভা কেন্দ্রে নজর কেড়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী গোপাল চন্দ্র সাহা। আজ তিনি বানপুরের ঝাপরিতলা কালীমন্দিরে ধুমধাম সহকারে পুজো দেন এবং এলাকার মানুষের শান্তি ও উন্নতির কামনা করেন।
পুজো দেওয়ার পরই প্রচারের ময়দানে নেমে পড়েন তিনি। বানপুর এলাকায় বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শুরু করেন বাড়ি বাড়ি প্রচার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। এই প্রচারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
প্রচারের মাঝেই আত্মবিশ্বাসী সুরে গোপাল চন্দ্র সাহা বলেন, “পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার গঠন করবে, এটা ১০০ শতাংশ নিশ্চিত। আমি কোনো প্রতিনিধির উপর নির্ভর করি না, আমি নিজেই মানুষের পাশে থেকে কাজ করি, এবং আমি জিতবই।”
এছাড়াও, দিনভর কর্মী-সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে রেলি করেন তিনি। রেলিতে অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ, যা প্রার্থীর প্রতি জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer Maldah (Old), West Bengal•
    1 day ago
  • হবিবপুর স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে সান্ধ্যকালীন প্রচার সারলেন বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আগামি নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন জানানোর আবেদনও করেন। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, বিজেপির জেপি চার মন্ডলের সভাপতি জহর মুর্মু সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। প্রচার চলাকালীন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
    2
    হবিবপুর স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে সান্ধ্যকালীন প্রচার সারলেন বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আগামি নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন জানানোর আবেদনও করেন।
এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, বিজেপির জেপি চার মন্ডলের সভাপতি জহর মুর্মু সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। প্রচার চলাকালীন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
    user_Malda Local Update
    Malda Local Update
    হাবিবপুর, মালদা, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • আজ যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে | Eid Ul Fitr 2026 | Global Eid Celebration | Jugantor পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য আত্মসংযম, ধ্যান, দানশীলতা এবং ভ্রাতৃত্ববোধের এক মাস। এই মাসে রোজা রাখা হয়, যা কেবল শারীরিক উপবাস নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক চর্চার প্রতীক। রমজানের শেষে মুসলিমরা আনন্দ, উদযাপন ও কৃতজ্ঞতার সঙ্গে ঈদুল ফিতর পালন করেন।
    1
    আজ যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে | Eid Ul Fitr 2026 | Global Eid Celebration | Jugantor
পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য আত্মসংযম, ধ্যান, দানশীলতা এবং ভ্রাতৃত্ববোধের এক মাস। এই মাসে রোজা রাখা হয়, যা কেবল শারীরিক উপবাস নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক চর্চার প্রতীক। রমজানের শেষে মুসলিমরা আনন্দ, উদযাপন ও কৃতজ্ঞতার সঙ্গে ঈদুল ফিতর পালন করেন।
    user_Public Media News 2025
    Public Media News 2025
    Newspaper distribution কালিয়াচক ২, মালদা, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • মালদা: দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে মালদার বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন খোদ বিজেপি নেতাকর্মীদের একাংশ। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী মালদার বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে রাজু কর্মকারের নাম ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। যা জানতে পেরেই বৃহস্পতিবার রাতেই ক্ষোভে ফেটে পড়েন বৈষ্ণবনগরের বিজেপি নেতাকর্মীদের একাংশ। তারা বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার বাসীন্দা নন। তিনি বহিরাগত। তারা কোন বহিরাগতকে এখানে বিজেপি প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন। তারা চান বৈষ্ণবনগর বিধানসভার স্থানী কোন বিজেপি নেতৃত্বকেই বিজেপি প্রার্থী হিসেবে চান। তাই প্রার্থী বদলের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবী মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন।
    2
    মালদা: দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে মালদার বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন খোদ বিজেপি নেতাকর্মীদের একাংশ। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী মালদার বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে রাজু কর্মকারের নাম ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। যা জানতে পেরেই বৃহস্পতিবার রাতেই ক্ষোভে ফেটে পড়েন বৈষ্ণবনগরের বিজেপি নেতাকর্মীদের একাংশ। তারা বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার বাসীন্দা নন। তিনি বহিরাগত। তারা কোন বহিরাগতকে এখানে বিজেপি প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন। তারা চান বৈষ্ণবনগর বিধানসভার স্থানী কোন বিজেপি নেতৃত্বকেই বিজেপি প্রার্থী হিসেবে চান। তাই প্রার্থী বদলের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবী মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন।
    user_News Malda
    News Malda
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.