logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

৩৬ বছরের লড়াইয়ের স্বীকৃতি চন্দ্রকোনা রোডে বিজেপির প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরাকে সংবর্ধনা News Bangla 24x7 Online অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড: ১১.০৫.২০২৬: চন্দ্রকোনা রোডে রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল দলের অন্যতম প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে। পশ্চিমবঙ্গে দীর্ঘ তৃণমূল শাসনের অবসানের পর বিজেপি ক্ষমতায় আসায় উচ্ছ্বাসের আবহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা রোড এলাকায় ১৯৮৯ সালে যাঁরা প্রথমদিকে বিজেপির সংগঠন গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন, খগেন্দ্রনাথ বেরা তাঁদের অন্যতম। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, সেই সময় এলাকায় বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল ছিল এবং মাত্র ১০ জন কর্মীকে নিয়ে পথচলা শুরু হয়েছিল। রাজনৈতিক মতাদর্শের কারণে তৎকালীন শাসকদলের বিরোধিতা ও নানা প্রতিকূলতার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে সমস্ত বাধা অতিক্রম করেও তিনি দলীয় আদর্শ থেকে সরে আসেননি। বর্তমান রাজনৈতিক পরিবর্তন নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণ এই বিজেপি কর্মী। তিনি জানান, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় তাঁর বহু বছরের রাজনৈতিক সংগ্রামের এক বড় প্রাপ্তি। পরিবারের সদস্যদের কথায়, ভোটের ফল প্রকাশের দিন সকাল থেকেই টেলিভিশনের সামনে বসে ছিলেন খগেন্দ্রনাথ বেরা। ফলাফল স্পষ্ট হওয়ার পর বিজেপির জয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌরি, শালবনী মণ্ডল ১-এর সভাপতি সুশান্ত কারক, শালবনী মণ্ডল ২-এর সভাপতি পলাশ সেন, মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব ঘোষ, প্রাক্তন মণ্ডল সভাপতি হরে রাম সিং সহ এলাকার বহু বিজেপি কর্মী ও সমর্থক। দলের নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে যাওয়া প্রবীণ কর্মীদের সম্মান জানানো বর্তমান প্রজন্মের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। রাজনৈতিক সংগ্রামের ইতিহাস ও আদর্শের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। #NewsUpdate #newsbangla #newsbangla24x7 #newsbangla24x7online #bjpwestbangal #chandrakonaroad

1 hr ago
user_Avijit Saha District Reporter
Avijit Saha District Reporter
Local News Reporter Midnapore, Medinipur West•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • রাজ্যে "BJP" সরকার গঠন হতেই চুল, দাড়ি কামিয়ে নেড়া হয়ে কি করলেন বিস্তারিত দেখুন প্রতিজ্ঞা পূরণ করলেন মিনাখা'র বিকাশ সরদার
    1
    রাজ্যে "BJP" সরকার গঠন হতেই চুল, দাড়ি কামিয়ে নেড়া
 হয়ে কি করলেন বিস্তারিত দেখুন 
প্রতিজ্ঞা পূরণ করলেন মিনাখা'র বিকাশ সরদার
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • শিলদা চন্দ্রশেখর কলেজে ইউনিট খুললো ABVP, দখলমুক্ত কলেজ
    1
    শিলদা চন্দ্রশেখর কলেজে ইউনিট খুললো ABVP, দখলমুক্ত কলেজ
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • ঝাড়গ্রাম রেলমার্কেট সব্জি বাজার কমিটির পক্ষ থেকে বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউকে সংবর্ধনা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
    1
    ঝাড়গ্রাম রেলমার্কেট সব্জি বাজার কমিটির পক্ষ থেকে বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউকে সংবর্ধনা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
    user_JHARGRAM NEWS UPDATE
    JHARGRAM NEWS UPDATE
    ভিডিও ক্রিএটর Jhargram, West Bengal•
    11 hrs ago
  • দাসপুরে এসে বিজয় মিছিলে কি বললেন ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক তপন মাইতি
    1
    দাসপুরে এসে বিজয় মিছিলে কি বললেন ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক তপন মাইতি
    user_News Daspur
    News Daspur
    দাসপুর 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    31 min ago
  • আরামবাগ বাসস্ট্যান্ডে পুলিশের বড় সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র ভোটের পর বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। আজ বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন হকার্স কর্নার এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা বোমা ও ধারালো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে আরামবাগ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় একটি যৌথ তল্লাশি অভিযান চালায়। হকার্স কর্নারের একটি পরিত্যক্ত জায়গা থেকে ব্যাগভর্তি বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়।
    1
    আরামবাগ বাসস্ট্যান্ডে পুলিশের বড় সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র

 ভোটের পর বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। আজ বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন হকার্স কর্নার এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা বোমা ও ধারালো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে আরামবাগ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় একটি যৌথ তল্লাশি অভিযান চালায়। হকার্স কর্নারের একটি পরিত্যক্ত জায়গা থেকে ব্যাগভর্তি বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়।
    user_News Arambagh Town
    News Arambagh Town
    সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • নির্বাচনে জয় লাভ করে বাংলার দামাল ছেলে সন্তুবান আজ নবান্নে ২০২৬ বাংলার নির্বাচন ছিল বিধানসভার। সে নির্বাচনে জয় লাভ করে বিধায়ক হয়ে প্রথম বৈঠক করতে উপস্থিত হলেন নবান্নে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান।
    1
    নির্বাচনে জয় লাভ করে বাংলার দামাল ছেলে সন্তুবান আজ নবান্নে 
২০২৬ বাংলার নির্বাচন ছিল বিধানসভার। সে নির্বাচনে জয় লাভ করে বিধায়ক হয়ে প্রথম বৈঠক করতে উপস্থিত হলেন নবান্নে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ৩৬ বছরের লড়াইয়ের স্বীকৃতি চন্দ্রকোনা রোডে বিজেপির প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরাকে সংবর্ধনা News Bangla 24x7 Online অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড: ১১.০৫.২০২৬: চন্দ্রকোনা রোডে রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল দলের অন্যতম প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে। পশ্চিমবঙ্গে দীর্ঘ তৃণমূল শাসনের অবসানের পর বিজেপি ক্ষমতায় আসায় উচ্ছ্বাসের আবহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা রোড এলাকায় ১৯৮৯ সালে যাঁরা প্রথমদিকে বিজেপির সংগঠন গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন, খগেন্দ্রনাথ বেরা তাঁদের অন্যতম। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, সেই সময় এলাকায় বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল ছিল এবং মাত্র ১০ জন কর্মীকে নিয়ে পথচলা শুরু হয়েছিল। রাজনৈতিক মতাদর্শের কারণে তৎকালীন শাসকদলের বিরোধিতা ও নানা প্রতিকূলতার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে সমস্ত বাধা অতিক্রম করেও তিনি দলীয় আদর্শ থেকে সরে আসেননি। বর্তমান রাজনৈতিক পরিবর্তন নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণ এই বিজেপি কর্মী। তিনি জানান, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় তাঁর বহু বছরের রাজনৈতিক সংগ্রামের এক বড় প্রাপ্তি। পরিবারের সদস্যদের কথায়, ভোটের ফল প্রকাশের দিন সকাল থেকেই টেলিভিশনের সামনে বসে ছিলেন খগেন্দ্রনাথ বেরা। ফলাফল স্পষ্ট হওয়ার পর বিজেপির জয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌরি, শালবনী মণ্ডল ১-এর সভাপতি সুশান্ত কারক, শালবনী মণ্ডল ২-এর সভাপতি পলাশ সেন, মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব ঘোষ, প্রাক্তন মণ্ডল সভাপতি হরে রাম সিং সহ এলাকার বহু বিজেপি কর্মী ও সমর্থক। দলের নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে যাওয়া প্রবীণ কর্মীদের সম্মান জানানো বর্তমান প্রজন্মের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। রাজনৈতিক সংগ্রামের ইতিহাস ও আদর্শের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। #NewsUpdate #newsbangla #newsbangla24x7 #newsbangla24x7online #bjpwestbangal #chandrakonaroad
    1
    ৩৬ বছরের লড়াইয়ের স্বীকৃতি
চন্দ্রকোনা রোডে বিজেপির প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরাকে সংবর্ধনা
News Bangla 24x7 Online অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড: ১১.০৫.২০২৬: চন্দ্রকোনা রোডে রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল দলের অন্যতম প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে। পশ্চিমবঙ্গে দীর্ঘ তৃণমূল শাসনের অবসানের পর বিজেপি ক্ষমতায় আসায় উচ্ছ্বাসের আবহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা রোড এলাকায় ১৯৮৯ সালে যাঁরা প্রথমদিকে বিজেপির সংগঠন গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন, খগেন্দ্রনাথ বেরা তাঁদের অন্যতম। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, সেই সময় এলাকায় বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল ছিল এবং মাত্র ১০ জন কর্মীকে নিয়ে পথচলা শুরু হয়েছিল। রাজনৈতিক মতাদর্শের কারণে তৎকালীন শাসকদলের বিরোধিতা ও নানা প্রতিকূলতার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে সমস্ত বাধা অতিক্রম করেও তিনি দলীয় আদর্শ থেকে সরে আসেননি।
বর্তমান রাজনৈতিক পরিবর্তন নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণ এই বিজেপি কর্মী। তিনি জানান, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় তাঁর বহু বছরের রাজনৈতিক সংগ্রামের এক বড় প্রাপ্তি। পরিবারের সদস্যদের কথায়, ভোটের ফল প্রকাশের দিন সকাল থেকেই টেলিভিশনের সামনে বসে ছিলেন খগেন্দ্রনাথ বেরা। ফলাফল স্পষ্ট হওয়ার পর বিজেপির জয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌরি, শালবনী মণ্ডল ১-এর সভাপতি সুশান্ত কারক, শালবনী মণ্ডল ২-এর সভাপতি পলাশ সেন, মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব ঘোষ, প্রাক্তন মণ্ডল সভাপতি হরে রাম সিং সহ এলাকার বহু বিজেপি কর্মী ও সমর্থক।
দলের নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে যাওয়া প্রবীণ কর্মীদের সম্মান জানানো বর্তমান প্রজন্মের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। রাজনৈতিক সংগ্রামের ইতিহাস ও আদর্শের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
#NewsUpdate #newsbangla #newsbangla24x7 #newsbangla24x7online #bjpwestbangal #chandrakonaroad
    user_Avijit Saha District Reporter
    Avijit Saha District Reporter
    Local News Reporter Midnapore, Medinipur West•
    1 hr ago
  • বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউকে ঝাড়গ্রামের সব্জি বাজারে সংবর্ধনা জানানো হয়েছে। এই আকস্মিক সংবর্ধনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
    1
    বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউকে ঝাড়গ্রামের সব্জি বাজারে সংবর্ধনা জানানো হয়েছে। এই আকস্মিক সংবর্ধনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মতিবুর। তিনি প্রাক্তন বিধায়ক তাজমুলকে 'চোর দালাল' বলে কটাক্ষ করেন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে ধমক দেন। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে, বিজেপিও এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি।
    1
    পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মতিবুর। তিনি প্রাক্তন বিধায়ক তাজমুলকে 'চোর দালাল' বলে কটাক্ষ করেন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে ধমক দেন। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে, বিজেপিও এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি।
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.