ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ডুয়ার্সে র চা বাগানে ভোট প্রচার তৃণমূল প্রার্থীর *বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় ডুয়ার্সের চা বাগানে ভোট প্রচারে নাগরাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর।* রাত থেকেই জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে চলছে হালকা হাওয়া ও বৃষ্টি। তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় ডুয়ার্সের চা বাগানে ভোট প্রচারে নাগরাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। এদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে তৃণমূল প্রার্থী বেরিয়ে পড়েন লুকসান চা বাগানে। সেখানে কর্মরত চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী। জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অনুরোধ জানান। এদিন তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে চা-বাগান শ্রমিকদের জন্য কাজ করেছেন। মানুষের কাছে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরছি, যদিও তাদের কিছু বলার আগেই তারা জানে মুখ্যমন্ত্রী তাদের জন্য কি করেছেন। চা বাগানের মানুষ খুব খুশি, সবাই তৃণমূলের সাথে আছে।

- মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের কাংলাতলি সংলগ্ন কাঁটাতারের গেট নম্বর ৬ এলাকায় এক ভারতীয় কৃষককে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহৃত কৃষকের নাম সদেব রায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ রবার বুলেট ছুঁড়ে এক বাংলাদেশি যুবককে আহত করে। অভিযোগ, তারই প্রতিশোধ নিতে ওই যুবকের পরিবারের সদস্যরা কাঁটাতারের ওপারে চাষ করতে যাওয়া সদেব রায়কে তুলে নিয়ে যায়। কৃষককে ফেরাতে বিএসএফ-বিজিবির মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।1
- হলদিবাড়ি শহরে বিজেপির পোস্টারের ওপর তৃণমূলের পোস্টার লাগানোর অভিযোগ। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari mekhliganj তৃণমূল vs বিজেপি1
- Post by DTD News Bangla1
- আলিপুরদুয়ার নাবালিকা মেয়ের ধর্ষনের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ I আর দোষীর শাস্তির দাবিতে শালকুমার এলাকায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পরবর্তীতে সোনপুর ফাঁড়ির ওসি উঠিয়ে দিলে অভিযোগকারীররা বাড়ির সামনে মিছিল করে যান Iপুলিশ আটকানোর চেষ্টা করলেও কয়েকশো গ্রামবাসী সেই অভিযুক্তর বাড়ি গিয়ে ভাঙচুর চালায়, পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী থামানোর চেষ্টা চালায় I বাড়ি ভাঙচুর চালানোর পড়ে পুলিশ সেখানে থেকে সড়িয়ে দেয় উত্তেজিত জনতাকে I ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং আলিপুরদুয়ার পুলিশ সুপারও আসে I1
- নির্বাচন যত সামনে আসছে ততই চা বাগানের প্রচারে বাড়তি জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী বিশাল লামা। সকাল হতেই চা শ্রমিকদের মন জয়ে জোরকদমে চলছে প্রচার। এদিন কালচিনি বিধানসভার ভার্নাবাড়ি চা বাগানে প্রচারে যান বিজেপি প্রার্থী বিশাল লামা। মাইক হাতে চা বাগানে প্রচার করতে দেখা যায় তাকে।এ বিষয়ে বিশাল লামা বলেন, "চা শ্রমিকেরা দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছেন। নিজেদের অধিকার পাচ্ছেন না। আগামীতে আমাদের সরকার এলে চা বাগানের হাল ফেরাবো আমরা।"1
- নিবিড় ভোটার তালিকা সংশোধনী (sir) এ ২০০২ তালিকা অনুপাতে ২০২৫ এর নথিভুক্ত ভোটারদের বৈধ নাগরিক হিসেবে গণ্য করা হয়েছে। এত সত্বেও লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে একশ্রেণীর মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম কোর্টের রায় ট্রাইবুনালের মাধ্যমে সেই ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেবার সুযোগ দেওয়া হয়েছে। ৬ই এপ্রিল ছিল তার শেষ তারিখ। তাই বিভিন্ন ভিডিও অফিসে মানুষের ভিড় চোখে পড়ার মতো।1
- ট্রাক্টরে চেপে তিস্তানদীর বাহিরচরে ভোট প্রচার জলপাইগুড়ির বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারীর। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri1
- Post by DTD News Bangla1
- আগামী ১৬ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১২টায় মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের গুমানিহাটে জনসভা করতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য। প্রার্থীর সমর্থনে এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ শীতলকুচি ব্লকের শীতলকুচি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হয়। আসন্ন ২৬-এর নির্বাচনে ‘জোড়া ফুল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই মিছিল করা হয়। মিছিল থেকে স্লোগান ওঠে খেলা হবে। মিছিলে উপস্থিত ছিলেন গোলেনাওহাটি অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরী শঙ্কর অধিকারী, শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি একরামুল হক সহ অন্যান্য নেতারা। জনসভা সফল করতে এবং দলীয় সমর্থন জোরদার করতে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।1