Shuru
Apke Nagar Ki App…
মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ। ১৭৩ নম্বর বুথে হুমায়ুনকে ঘিরে গোব্যাক স্লোগান। মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ। আমজনতা উন্নয়ন পার্টির নেতাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। ওঠে গোব্যাক স্লোগানও। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান হুমায়ুন। জানা গিয়েছে, নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনকে ঘিরে গোব্যাক স্লোগান তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি হাবিব শেখের নেতৃত্বে চলছে বিক্ষোভ। হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলেও স্লোগান তুলছেন অনেকে। হুমায়ুনের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
রাজেন্দ্র নাথ দত্ত
মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ। ১৭৩ নম্বর বুথে হুমায়ুনকে ঘিরে গোব্যাক স্লোগান। মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ। আমজনতা উন্নয়ন পার্টির নেতাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। ওঠে গোব্যাক স্লোগানও। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান হুমায়ুন। জানা গিয়েছে, নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনকে ঘিরে গোব্যাক স্লোগান তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি হাবিব শেখের নেতৃত্বে চলছে বিক্ষোভ। হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলেও স্লোগান তুলছেন অনেকে। হুমায়ুনের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভরতপুরে ৭২ ও ৮৭ নম্বর বুথে ইভিএম বিভ্রাট : প্রায় ১ ঘন্টা পরে শুরু হলো ভোট দান প্রক্রিয়া। রাজ্যের গণতান্ত্রিক উৎসবের মহালগ্ন আজ। উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৬টি জেলায় ছড়িয়ে থাকা ১৫২টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। সকাল থেকেই বুথে বুথে চোখে পড়ছে ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে মহিলা ও নতুন ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিসংখ্যান বলছে, এই দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন, যাদের মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারও তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজ্যের মোট ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলা এই দফায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত বুথেই ১০০% ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করেছে। তবে এরই মাঝে বিক্ষিপ্ত কিছু যান্ত্রিক গোলযোগের খবর পাওয়া গেছে। ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর-১ নম্বর ব্লকের ৭২ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় প্রায় ৫২ মিনিট ভোটগ্রহণ থমকে থাকে। একই ব্লকের ৮৭ নম্বর বুথ অর্থাৎ ঝিকড়া দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়েও ইভিএম বিভ্রাটে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরি হয় ভোট শুরু হতে। যদিও টেকনিশিয়ানদের তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান ঘটে এবং পুনরায় শুরু হয় ভোটদান। তবে যান্ত্রিক এই সামান্য ত্রুটি বাদে গোটা ভরতপুর-১ নম্বর ব্লকের চিত্রটি এখনো পর্যন্ত যথেষ্ট শান্তিপূর্ণ। ভরতপুর মসজিদপাড়া শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ ও ৭৮ নম্বর বুথ, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে নির্বিঘ্নে এবং উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বুথগুলোর সামনে ভিড় আরও বাড়ছে, যা গণতন্ত্রের এই মহোৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই ইঙ্গিত দিচ্ছে।1
- খড়গ্রামবাসীর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা স্তম্ভ।। খড়গ্রাম বিধানসভার নির্বাচনী প্রচারের মাঝে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বার্তা।।1
- নওদায় ভোট কেন্দ্রের বাইরে ব্যাপক সংঘর্ষ, উত্তেজনা । মুখোমুখি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির, তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান সেখ। নওদার শিবনগরে ভোট কেন্দ্রের সামনেই হুমায়ুন কবিরের সাথে নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান সেখের অনুগামীদের মধ্যে ব্যাপক মারপিট, ধস্তাধস্তি। ব্লক তৃণমূল সভাপতিকে চোর শ্লোগান। পাল্টা হুমায়ুনকে কবিরকে গো ব্যাক শ্লোগান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা। মুখোমুখি তৃণমূল ও আম জনতা উন্নয়ন পার্টির অনুগামীরা। চলছে ধস্তাধস্তি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পরেন দুই দলের সদস্যরা। ভোটের আগের রাতে এই শিবনগরেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই এলাকায় হুমায়ুন যেতেই শুরু সংঘর্ষ।1
- নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 50 মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, গতকাল ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই আজ রাত্রে বোমাবাজির ঘটনা ঘটেছে।3
- নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 50 মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, গতকাল ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই আজ রাত্রে বোমাবাজির ঘটনা ঘটেছে।1
- ভোটের আগের রাতে ডোমকলে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা আশঙ্কাজনক1
- Post by Gousalazammir1
- ভোটের আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য4