Shuru
Apke Nagar Ki App…
কাশিয়াবাড়িতে সরকারি বাসের ধাক্কায় যাত্রীবাহী টোটো ক্ষতিগ্রস্ত, আ*হ*ত শি*শু-সহ মহিলা, বাস আটকে বিক্ষোভ। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri কাশিয়াবাড়িতে সরকারি বাসের ধাক্কায় যাত্রীবাহী টোটো ক্ষতিগ্রস্ত, আ*হ*ত শি*শু-সহ মহিলা, বাস আটকে বিক্ষোভ। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri
ASHISH MITRA
কাশিয়াবাড়িতে সরকারি বাসের ধাক্কায় যাত্রীবাহী টোটো ক্ষতিগ্রস্ত, আ*হ*ত শি*শু-সহ মহিলা, বাস আটকে বিক্ষোভ। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri কাশিয়াবাড়িতে সরকারি বাসের ধাক্কায় যাত্রীবাহী টোটো ক্ষতিগ্রস্ত, আ*হ*ত শি*শু-সহ মহিলা, বাস আটকে বিক্ষোভ। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ইনকাম সার্টিফিকেট না মেলায় চ্যাংড়াবান্ধায় এশিয়ান হাইওয়ে অবরোধ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ইনকাম সার্টিফিকেট না পাওয়ার অভিযোগে শুক্রবার মেখলিগঞ্জ বিডিও অফিসের সামনে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রীরা। তাঁদের অভিযোগ, ৯ জুলাই থেকে দপ্তরে বারবার আসার পরেও সার্টিফিকেট মেলেনি। মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলের এক ছাত্রী বলেন, চার বার ব্লক অফিসে এসেও তিনি সার্টিফিকেট পাননি। জামালদহের এক ছাত্রীর অভিযোগ, টানা চার দিন সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও কাজ হয়নি। দপ্তরের কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।1
- দুটি লাইট-ফ্যান, তবু ছয় মাসের বিদ্যুৎ বিল ₹৩.৮৮ লক্ষ! আতঙ্কে দরিদ্র পরিবার ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বর্গিলা এলাকায় এক হতদরিদ্র পরিবারের বাড়িতে মাত্র দুটি লাইট ও দুটি ফ্যান ব্যবহৃত হলেও গত ছয় মাসের বিদ্যুৎ বিল এসেছে ₹৩ লক্ষ ৮৮ হাজারেরও বেশি। এই অস্বাভাবিক বিল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, দক্ষিণ বর্গিলা গ্রামের বাসিন্দা আমাসু রায়ের পরিবারে পাঁচজন সদস্য রয়েছেন। তাঁদের বাড়িতে সরকারি বিপিএল (BPL) বিদ্যুৎ সংযোগ রয়েছে। এতদিন মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ₹২০০ থেকে ₹৪০০-এর মধ্যেই আসত। কিন্তু হঠাৎ করেই গত ছয় মাসের রানিং বিল ₹৩.৮৮ লক্ষের বেশি দেখানো হয়। এই বিপুল অঙ্কের বিল হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন আমাসু রায় ও তাঁর পরিবার। অভিযোগ, প্রায় ১৫ দিন আগে তাঁরা ময়নাগুড়ি বিদ্যুৎ দফতরে গিয়ে লিখিত অভিযোগ জানাতে চাইলেও তাঁদের আবেদনপত্র গ্রহণ করা হয়নি। অফিস থেকে জানানো হয়, কর্মীরা বাড়িতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন। তবে অভিযোগ, ১৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কেউ তাঁদের বাড়িতে যাননি। আমাসু রায়ের প্রশ্ন, “মাত্র দুটি লাইট আর দুটি ফ্যান চলা বাড়িতে কীভাবে ₹৩.৮৮ লক্ষ টাকার বিদ্যুৎ বিল এল? এত বড় অঙ্কের বিল আমরা কীভাবে পরিশোধ করব?” এদিকে, ময়নাগুড়ি বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, বিষয়টি তাঁর নলেজে আছে, বিষয়টি উপর মহলে জানানো হয়েছে,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মীমাংসা না হওয়া না হওয়া পর্যন্ত কোন বিল দিতে হবে না তিনি জানিয়েচে,1
- দফা দাবি নিয়ে খড়িবাড়ি বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো ডিওয়াইএফআই1
- মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।অভিযোগ স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই,শৌচালয় নোংরা অবস্থায় রয়েছে,স্কুল ঘরে টিনের চাল ফুটো বৃষ্টি হলেই জল পড়ে স্কুল ঘরে ।স্কুলের দুজন শিক্ষিকা তবে প্রায়শই সময়মতো স্কুলে আসেননা বলে অভিযোগ। স্কুলের সমস্যা সমাধানের দাবিতে এদিন স্কুলে গিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা।যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফের জানাবেন বলে জানিয়েছেন।স্কুলে দেরি করে আসার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিক্ষিকাদের।1
- জল্পনার অবসান, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির নতুন বোর্ড গঠন জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দিনহাটা-১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন করল বিজেপি। মোট ৪৮ জন সদস্যের মধ্যে ১৪ জন সদস্যের উপস্থিতিতে এই বোর্ড গঠন হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চুমকি বর্মন এবং সহ-সভাপতি হয়েছেন সুস্মিতা বর্মন সরকার। বিধানসভা নির্বাচনের পর থেকেই পঞ্চায়েত সমিতির একাধিক সদস্যের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল জটিলতা। এরই মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায় এবং সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন করে বোর্ড গঠনকে ঘিরে শুরু হয় জল্পনা। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিনহাটা-১ ব্লক পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন হয়। এদিন উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়-সহ বিজেপি নেতৃত্ব। ১৪ জন সদস্যের উপস্থিতিতে চুমকি বর্মনকে সভাপতি এবং সুস্মিতা বর্মন সরকারকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। নতুন সভাপতি চুমকি বর্মন বলেন, “আমি যাতে ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি, সেদিকেই আমার নজর থাকবে।” নতুন বোর্ড গঠনের পর দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির কাজকর্ম আগামী দিনে কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।1
- কুচলিবাড়িতে জেলা পুলিশের জনসচেতনতা শিবির সতীর ঘাটের পার রামনিধি হাইস্কুলে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার কুচলিবাড়ি থানার পক্ষ থেকে সতিরঘাটের পাড় রামনিধি হাইস্কুলে একটি জনসচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন কুচলিবাড়ি থানার পুলিশ আধিকারিকরা। শিবিরে সাইবার প্রতারণা, অনলাইন জালিয়াতি, মাদকাসক্তি, নারী ও শিশু সুরক্ষা-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনও ঘটনার খবর দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়। ছাত্র-ছাত্রীরা পুলিশের বক্তব্য মনোযোগ দিয়ে শোনে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নও করে।1
- কাশিয়াবাড়িতে সরকারি বাসের ধাক্কায় যাত্রীবাহী টোটো ক্ষতিগ্রস্ত, আ*হ*ত শি*শু-সহ মহিলা, বাস আটকে বিক্ষোভ। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri কাশিয়াবাড়িতে সরকারি বাসের ধাক্কায় যাত্রীবাহী টোটো ক্ষতিগ্রস্ত, আ*হ*ত শি*শু-সহ মহিলা, বাস আটকে বিক্ষোভ। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri1