হরিরামপুরে প্রচারে আসছেন মিঠুন চক্রবর্তী, দেবব্রত মজুমদারের সমর্থনে সভা ঘিরে তুঙ্গে উত্তেজনা। #followerseveryonehighlights #হিলিনিউজবাংলা #hilinewsbangla #hilightseveryonefollowers #HiliNews #BalurghatNews #balurghat_city #হরিরামপুর #বুনিয়াদপুর #ত্রিমোহিনী হরিরামপুর, বুধবার: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিরামপুরে জোরদার হয়েছে নির্বাচনী প্রচার। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় হরিরামপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবব্রত মজুমদারের সমর্থনে এক গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। দলীয় সূত্রে জানা গেছে, তাঁর আগমনকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সভাস্থলে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগম নিয়ন্ত্রণের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও উল্লেখযোগ্য ভিড় হবে বলে আশা করা হচ্ছে। এই সভার মাধ্যমে হরিরামপুরে বিজেপির প্রচারে নতুন গতি আসবে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।

- হিলি নিউজ বাংলা চ্যানেলের তরফ থেকে সমস্ত দর্শকদের জানাই বাংলা নববর্ষ ১৪৩৩ এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সকলের ভালো কাটুক।1
- করণদিঘী কর্ণ রাজার পুকুর শিরুয়া মেলা কথিত আছে, এই করণদিঘি বা কর্ণদিঘি একসময় অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এখানকার এক দিঘিতে স্নান করতেন দাতা কর্ণ। সেই পুকুরকে কেন্দ্র করে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠেছে লোক বিশ্বাস। আর সেই উপলক্ষেই উৎসবে মাতে সবাই। রাজা কর্ণ বহুকাল আগে এই মেলা শুরু করেছিলেন। রাজবংশী ভাষায় শিরুয়া শব্দের অর্থ রং। একদা এই শিরুয়া উৎসবে রাজবংশী তথা অন্যান্য সম্প্রদায়ের মানুষ রং ও কাদা জল খেলায় অংশগ্রহণ করে রাজা কর্ণের পুকুরে স্নান করতে আসত। আজও বহু মানুষ এখানে স্নান করে পুজো শুরু করেন। এর প্রচলন বহু প্রাচীন। যদিও বর্তমানে কাদা জল খেলার প্রচলন কমতে বসেছে। পায়রা, ডিম সহ বিভিন্ন ধরনের জিনিস পুকুর দেওয়া হয়, সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই করণদিঘী কর্ণ রাজার পুকুর মেলায় আসেন, কর্ণ রাজার পুকুর কে সাজিয়ে তোলা হয়েছে। বুধবার থেকে এই মেলা শুরু হয়েছে বাংলা নববর্ষ দিন, পুকুরে স্নান করলেন কয়েক লক্ষ পুণ্যার্থী,মেলা কমিটির উদ্যোগে আয়োজিত করা হয়েছে প্রসাদ বিতরণ,মেলা শান্তিপূর্ণ করতে প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয়েছে পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। করণদিঘী পুকুর কে নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছে।1
- সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নং অঞ্চলের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা ও সিতাই কনভেনার দীপক কুমার রায় হাত ধরে তিনজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। গৌতম সেন, উদয় বর্মন, রবীন্দ্র পাল, সমিতি বিমল দে তিনজন পঞ্চায়েত সদস্যের স্বামী।1
- রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে রাহুল গান্ধী এসেছিল তার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরলাম1
- মালদা বিধানসভার ভাবুক অঞ্চলে জোরদার প্রচারে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি জনসংযোগ বাড়ান এবং বিজেপির পক্ষে ভোটের আহ্বান জানান। তিনি প্রচারে বলেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার”—এই স্লোগানকে সামনে রেখেই এগোচ্ছে তাঁদের প্রচার। এদিনের কর্মসূচিতে প্রচুর মানুষের উপস্থিতি চোখে পড়ে, যা প্রচারে বাড়তি জোর এনে দিয়েছে।1
- চাঁচল কলম বাগান মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ সভা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।1
- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে মনিষী পঞ্চানন বর্মার জন্মভিটায় প্রণাম করে বহুজন সমাজবাদী পার্টির শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামসুন্দর রায় । জানা যায়, এদিন তিনি প্রথমে পঞ্চানন বর্মার জন্মস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখান থেকেই নির্বাচনী জনসংযোগ কর্মসূচি শুরু করেন। প্রার্থী শ্যামসুন্দর রায় জানান, “যদি আমি শীতলকুচি বিধানসভা থেকে জয়ী হই, তাহলে পঞ্চানন বর্মার এই জন্মভিটাকে বাড়ি হিসেবে নয়, একটি মন্দির হিসেবে গড়ে তোলা হবে।” পাশাপাশি তিনি দাবি করেন, এবারের নির্বাচনে শীতলকুচির মানুষ একটি নতুন মুখকে দেখতে চলেছেন এবং পরিবর্তনের পক্ষে সাড়া মিলছে বলেও জানান। নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি ও জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।1
- জয় বাবা বস্ত্রালয় যেকোনো কেনাকাটায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড়। এই অফার সীমিত সময়ের জন্য। ঠিকানা ত্রিমোহিনী বন্ধন ব্যাংকের পাশে।1