Shuru
Apke Nagar Ki App…
সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নং অঞ্চলের তিনজন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নং অঞ্চলের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা ও সিতাই কনভেনার দীপক কুমার রায় হাত ধরে তিনজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। গৌতম সেন, উদয় বর্মন, রবীন্দ্র পাল, সমিতি বিমল দে তিনজন পঞ্চায়েত সদস্যের স্বামী।
SITAI UPDATE সিতাই আপডেট
সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নং অঞ্চলের তিনজন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নং অঞ্চলের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা ও সিতাই কনভেনার দীপক কুমার রায় হাত ধরে তিনজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। গৌতম সেন, উদয় বর্মন, রবীন্দ্র পাল, সমিতি বিমল দে তিনজন পঞ্চায়েত সদস্যের স্বামী।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নং অঞ্চলের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা ও সিতাই কনভেনার দীপক কুমার রায় হাত ধরে তিনজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। গৌতম সেন, উদয় বর্মন, রবীন্দ্র পাল, সমিতি বিমল দে তিনজন পঞ্চায়েত সদস্যের স্বামী।1
- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে মনিষী পঞ্চানন বর্মার জন্মভিটায় প্রণাম করে বহুজন সমাজবাদী পার্টির শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামসুন্দর রায় । জানা যায়, এদিন তিনি প্রথমে পঞ্চানন বর্মার জন্মস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখান থেকেই নির্বাচনী জনসংযোগ কর্মসূচি শুরু করেন। প্রার্থী শ্যামসুন্দর রায় জানান, “যদি আমি শীতলকুচি বিধানসভা থেকে জয়ী হই, তাহলে পঞ্চানন বর্মার এই জন্মভিটাকে বাড়ি হিসেবে নয়, একটি মন্দির হিসেবে গড়ে তোলা হবে।” পাশাপাশি তিনি দাবি করেন, এবারের নির্বাচনে শীতলকুচির মানুষ একটি নতুন মুখকে দেখতে চলেছেন এবং পরিবর্তনের পক্ষে সাড়া মিলছে বলেও জানান। নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি ও জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।1
- ভোটের ডিউটি বাতিল না হলে ১৩ মাসের শিশুসহ সন্তানকে সেক্টর অফিসারের কাছে রেখে যাওয়ার হুঁশিয়ারি ভোটকর্মীর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক ভোটকর্মীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা জানিয়েও ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাননি তিনি। ওই কর্মীর দাবি, তাঁর ১৩ মাসের ছোট সন্তান রয়েছে, যাকে রেখে দীর্ঘ সময় ডিউটি করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ডিউটি বাতিল না করা হলে শিশুসন্তানকে সেক্টর অফিসারের কাছেই রেখে দায়িত্ব পালন করতে যাবেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে চাপে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।1
- দিনহাটা কলেজে ট্রেনিং শেষে ভোট দিতে এসে কি বললেন ভোট কর্মীরা শুনুন। আমরা শুনবো তাদের বক্তব্য।1
- মাথাভাঙ্গায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে বিজেপি প্রার্থী Nisith Pramanik বিভিন্ন ওয়ার্ডে জোরদার ভোট প্রচারে নামলেন। ঘরে ঘরে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, তুলে ধরেন দলের উন্নয়নের বার্তা। প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। ভোটের আগে নিশিথের এই প্রচার ঘিরে মাথাভাঙ্গার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।1
- *কোচবিহার জেলার বিভিন্ন সংবেদনশীল ও অতীতে হিংসাপ্রবণ বুথ এলাকায় ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে উদ্যোগ নিল জেলা প্রশাসন।1
- বুধবারের জনসভা থেকে বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে রাজবংশী ভাষাকে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণা স্বাভাবিকভাবেই রাজ্যের উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে। এদিনের সভায় তিনি আরও জানান, রাজ্য পুলিশের অধীনে “নারায়নী সেনা” নামে একটি বিশেষ ব্যাটেলিয়ান গঠন করা হবে। তবে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ এর আগে তিনি কেন্দ্রীয় বাহিনীর অধীনে “নারায়নী ব্যাটেলিয়ান” গঠনের আশ্বাস দিয়েছিলেন বলে রাজনৈতিক মহলে দাবি উঠেছে। ফলে এই বিষয়টি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও কড়া বার্তা দেন অমিত শাহ। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের পর অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ধাপে ধাপে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তাঁর দাবি, দেশের অন্যান্য প্রান্তে যেমন সন্ত্রাসবাদ ও নকশাল কার্যকলাপ দমনে সফলতা এসেছে, তেমনই বাংলাতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, তিনি অভিযোগ করেন যে বাংলায় কিছু শক্তি “বাবরি মসজিদ” তৈরির চেষ্টা করছে। এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বাংলা ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এখানে কোনওভাবেই সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। সব মিলিয়ে, নির্বাচনের আগে এই জনসভা থেকে ভাষা, নিরাপত্তা ও অনুপ্রবেশ—এই তিনটি বড় ইস্যুকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে বার্তা দেওয়ার চেষ্টা করলেন অমিত শাহ । তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতলকুচি বিধানসভার খলিসামারি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিহর দাসের সমর্থনে জোরদার নির্বাচনী প্রচার চালানো হলো। জানা যায়, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস প্রাঙ্গণে এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিভিন্ন এলাকা থেকে মহিলারা দলে দলে অংশগ্রহণ করেন এবং সভাস্থলে তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চানন অনুরাগী গিরিন্দ্র নাথ বর্মন সহ একাধিক নেতৃত্ব। প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তৃণমূলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয় এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়। নির্বাচনের আগে এই ধরনের প্রচার কর্মসূচি এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।1