logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

জাতীয় সড়কের ভয়াবহ গার্ডওয়াল ধস, অল্পের জন্য রক্ষা একাধিক গাড়ি; বন্ধ যান চলাচল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় বুধবার হঠাৎ ধসে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। গার্ডওয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তার একটি বড় অংশও ধসে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একাধিক গাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বর্ধমানমুখী জাতীয় সড়কের ওই অংশে আচমকাই গার্ডওয়াল ভেঙে পড়ে এবং রাস্তার উপরের অংশের কিছুটা জায়গা ধসে যায়। হঠাৎ এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে আপাতত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা–বর্ধমানগামী যানবাহনগুলিকে জামালপুর থানার আজাপুর এলাকা থেকেই বিকল্প বাইপাস রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে জাতীয় সড়ক সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হচ্ছে বহু গাড়িকে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জাতীয় সড়কের নির্মাণকাজের দায়িত্বে ছিল আইআরবি নামে একটি বেসরকারি সংস্থা। তাঁদের দাবি, নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। অনেক দিন ধরেই রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন উঠছিল বলেও অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর আরও দাবি, নির্মাণকারী সংস্থার কাজের গতি অত্যন্ত ধীর ছিল এবং একাধিক সময় রাস্তার লাইট বন্ধ থাকত। সেই বিষয়েও আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। বুধবারের এই ঘটনার পর সেই অভিযোগগুলিই নতুন করে সামনে এসেছে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে স্বাভাবিক যান চলাচল কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

2 hrs ago
user_সংবাদ
সংবাদ
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
2 hrs ago

জাতীয় সড়কের ভয়াবহ গার্ডওয়াল ধস, অল্পের জন্য রক্ষা একাধিক গাড়ি; বন্ধ যান চলাচল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় বুধবার হঠাৎ ধসে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। গার্ডওয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তার একটি বড় অংশও ধসে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একাধিক গাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বর্ধমানমুখী জাতীয় সড়কের ওই অংশে আচমকাই গার্ডওয়াল ভেঙে পড়ে এবং রাস্তার উপরের অংশের কিছুটা জায়গা ধসে যায়। হঠাৎ এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে আপাতত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা–বর্ধমানগামী যানবাহনগুলিকে জামালপুর থানার আজাপুর এলাকা থেকেই বিকল্প বাইপাস রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে জাতীয় সড়ক সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হচ্ছে বহু গাড়িকে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জাতীয় সড়কের নির্মাণকাজের দায়িত্বে ছিল আইআরবি নামে একটি বেসরকারি সংস্থা। তাঁদের দাবি, নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। অনেক দিন ধরেই রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন উঠছিল বলেও অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর আরও দাবি, নির্মাণকারী সংস্থার কাজের গতি অত্যন্ত ধীর ছিল এবং একাধিক সময় রাস্তার লাইট বন্ধ থাকত। সেই বিষয়েও আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। বুধবারের এই ঘটনার পর সেই অভিযোগগুলিই নতুন করে সামনে এসেছে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে স্বাভাবিক যান চলাচল কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by সংবাদ
    1
    Post by সংবাদ
    user_সংবাদ
    সংবাদ
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • *মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কের ভয়াবহ গার্ডওয়াল ধস, অল্পের জন্য রক্ষা একাধিক গাড়ি; বন্ধ যান চলাচল*, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সরডাঙ্গা এলাকায় বুধবার সকালে হঠাৎই ধসে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। গার্ডওয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তার একটি বড় অংশও ধসে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একাধিক গাড়ি।
    1
    *মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কের ভয়াবহ গার্ডওয়াল ধস, অল্পের জন্য রক্ষা একাধিক গাড়ি; বন্ধ যান চলাচল*, 
পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার  সরডাঙ্গা এলাকায় বুধবার  সকালে হঠাৎই  ধসে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। গার্ডওয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তার একটি বড় অংশও ধসে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একাধিক গাড়ি।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • পূর্ব বর্ধমানের মশাগ্রাম এর কাছে কয়েক মাস আগে তৈরি জাতীয় সড়কের (NH) ফ্লাইওভার গুড় মুড়িয়ে ভেঙে পড়ল
    1
    পূর্ব বর্ধমানের মশাগ্রাম এর কাছে কয়েক মাস আগে তৈরি জাতীয় সড়কের (NH) ফ্লাইওভার গুড় মুড়িয়ে ভেঙে পড়ল
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, একাধিক কর্মী-সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ সত্য। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্রচার পাওয়ার জন্যই এমন দাবি করা হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দাসপুরে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি দুই দল।
    1
    দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, একাধিক কর্মী-সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ সত্য। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্রচার পাওয়ার জন্যই এমন দাবি করা হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দাসপুরে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি দুই দল।
    user_Mijanur
    Mijanur
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • গ্রাম ভালুক গেড়ে পোস্ট কুমুড়শাহ থানা গোঘাট গোঘাট এক নম্বর ব্লক পিন ন;712616 আমাদের গ্রামে কোনোরকম সরকারি প্রকল্পের সুবিধা নেই মোরামের রাস্তা কোনরকম ল্যাম্পপোস্টের ব্যবস্থা নেই তাই দুর্ঘটনার শিকার হচ্ছে গ্রামবাসী আমার গ্রামের রাস্তা এবং ল্যাম্পপোস্টের ব্যবস্থা করার জন্য আবেদন জানালাম আমি শেখ জামির আলী।
    4
    গ্রাম ভালুক গেড়ে পোস্ট কুমুড়শাহ থানা গোঘাট গোঘাট এক নম্বর ব্লক পিন ন;712616 আমাদের গ্রামে কোনোরকম সরকারি প্রকল্পের সুবিধা নেই মোরামের রাস্তা কোনরকম ল্যাম্পপোস্টের ব্যবস্থা নেই তাই দুর্ঘটনার শিকার হচ্ছে গ্রামবাসী আমার গ্রামের রাস্তা এবং ল্যাম্পপোস্টের ব্যবস্থা করার জন্য আবেদন জানালাম আমি শেখ জামির আলী।
    user_Jamir VaiJan
    Jamir VaiJan
    Driver গোগাট ১, হুগলি, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • দীর্ঘদিন ধরেই রেশন ডিলারের সংগঠনের দাবি তাদের কমিশন বৃদ্ধি করতে হবে হ্যান্ডলিং লস দিতে হবে। ডোর স্টেপ ডেলিভারি করতে হবে। এই দাবি দাওয়া নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলে আসছে রেশন ডিলার সংগঠন ও কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা। তাই মার্চের তৃতীয় সপ্তাহ থেকে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের আমার হুমকি দিয়েছেন। এমত অবস্থায় কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর সাথে বৈঠকের পর অল ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কি জানালেন সাধারণ ডিলারদের উদ্দেশ্যে
    1
    দীর্ঘদিন ধরেই রেশন ডিলারের সংগঠনের দাবি তাদের কমিশন বৃদ্ধি করতে হবে হ্যান্ডলিং লস দিতে হবে। ডোর স্টেপ ডেলিভারি করতে হবে। এই দাবি দাওয়া নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলে আসছে রেশন ডিলার সংগঠন ও কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা। তাই মার্চের তৃতীয় সপ্তাহ থেকে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের আমার হুমকি দিয়েছেন। এমত অবস্থায় কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর সাথে বৈঠকের পর অল ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কি জানালেন সাধারণ ডিলারদের উদ্দেশ্যে
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • পূর্ব বর্ধমানের মেমারিতে ধসে পড়েছে জাতীয় সড়কের দেওয়ালের একাংশ। মেমারিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল জাতীয় সড়কের দেওয়াল! বন্ধ যান চলাচল, ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সব গাড়িসরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত। সেই রাস্তার বর্ধমানমুখী লেনের দেওয়াল ধসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বর্ধমানের মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কের দেওয়াল ধসে বিপত্তি। বুধবার সকাল ১০টা নাগাদ আচমকাই জাতীয় সড়কের পাশের দেওয়াল ধসে পড়ে। তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ওই রাস্তা দিয়ে গাড়ি চলেছে। তবে একেবারে ধসে পড়ার মুহূর্তে সেখানে কোনও গাড়ি ছিল না। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে। আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসাবে সার্ভিস রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মেমারির সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত। সেই রাস্তার বর্ধমানমুখী লেনের দেওয়াল ধসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাস দশেক আগেই এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছিল। অভিযোগ, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয় সড়ক নির্মাণে। সেই কারণেই এই পরিণতি। এক বাসিন্দা জানিয়েছেন, দিনের আলোয় এই ঘটনা ঘটায় বিপদ এড়ানো গিয়েছে। রাতের অন্ধকারে হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ছাইয়ের স্তর ব্যবহার করা হয়েছিল। তা ধীরে ধীরে বসে যাচ্ছিল। ইটের গাঁথনিতেও ফাটল দেখা দিয়েছিল। সকালে যখন ওই রাস্তা দিয়ে একের পর এক ট্রাক, লরি, ডাম্পার যাচ্ছিল, তখনই ইটের 'ব্লক'-সহ দেওয়ালের প্রায় ৪০ ফুট লম্বা অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। তৎক্ষণাৎ ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক) আশিস মণ্ডল বলেন, 'জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। একটা লেন বন্ধ রেখে গাড়িগুলিকে সার্ভিস রোড দিয়ে বার করে দেওয়া হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।'' দুর্গাপুর এক্সপ্রেসওয়ের প্রকল্প অধিকর্তা (কলকাতা) প্রশান্ত শ্রীবাস্তব বলেছেন, 'পরিদর্শনকারী দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে। কেন এটা ঘটল, তদন্ত হবে।' বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য কেন্দ্রকে এক হাত নিয়ে বলেছেন, 'এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজের নমুনা। বড় বিপদ ঘটলে তার দায় কে নিত? নিম্নমানের কাজ যে হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।' বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, 'গোটা দেশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা বানাচ্ছেন। কোথাও এমন ঘটনা ঘটেনি। এখানে কেন ঘটল, সেটা ভাবার বিষয়। তদন্তে সব জানা যাবে।'
    1
    পূর্ব বর্ধমানের মেমারিতে ধসে পড়েছে জাতীয় সড়কের দেওয়ালের একাংশ।
মেমারিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল জাতীয় সড়কের দেওয়াল! 
বন্ধ যান চলাচল, ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সব গাড়িসরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত। সেই রাস্তার বর্ধমানমুখী লেনের দেওয়াল ধসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 
বর্ধমানের মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কের দেওয়াল ধসে বিপত্তি। বুধবার সকাল ১০টা নাগাদ আচমকাই জাতীয় সড়কের পাশের দেওয়াল ধসে পড়ে। তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ওই রাস্তা দিয়ে গাড়ি চলেছে। তবে একেবারে ধসে পড়ার মুহূর্তে সেখানে কোনও গাড়ি ছিল না। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে। আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসাবে সার্ভিস রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
মেমারির সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত। সেই রাস্তার বর্ধমানমুখী লেনের দেওয়াল ধসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাস দশেক আগেই এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছিল। অভিযোগ, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয় সড়ক নির্মাণে। সেই কারণেই এই পরিণতি। এক বাসিন্দা জানিয়েছেন, দিনের আলোয় এই ঘটনা ঘটায় বিপদ এড়ানো গিয়েছে। রাতের অন্ধকারে হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ছাইয়ের স্তর ব্যবহার করা হয়েছিল। তা ধীরে ধীরে বসে যাচ্ছিল। ইটের গাঁথনিতেও ফাটল দেখা দিয়েছিল। সকালে যখন ওই রাস্তা দিয়ে একের পর এক ট্রাক, লরি, ডাম্পার যাচ্ছিল, তখনই ইটের 'ব্লক'-সহ দেওয়ালের প্রায় ৪০ ফুট লম্বা অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। তৎক্ষণাৎ ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক) আশিস মণ্ডল বলেন, 'জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। একটা লেন বন্ধ রেখে গাড়িগুলিকে সার্ভিস রোড দিয়ে বার করে দেওয়া হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।'' দুর্গাপুর এক্সপ্রেসওয়ের প্রকল্প অধিকর্তা (কলকাতা) প্রশান্ত শ্রীবাস্তব বলেছেন, 'পরিদর্শনকারী দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে। কেন এটা ঘটল, তদন্ত হবে।'
বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য কেন্দ্রকে এক হাত নিয়ে বলেছেন, 'এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজের নমুনা। বড় বিপদ ঘটলে তার দায় কে নিত? নিম্নমানের কাজ যে হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।' বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, 'গোটা দেশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা বানাচ্ছেন। কোথাও এমন ঘটনা ঘটেনি। এখানে কেন ঘটল, সেটা ভাবার বিষয়। তদন্তে সব জানা যাবে।'
    user_Ashabuddin khan
    Ashabuddin khan
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    58 min ago
  • এস আই আর এর নামে বৈধ ভোটার কে ডিলিট করার প্রতিবাদে এবং প্রায় ৬০ লক্ষ আন্ডার এডজুডিশন ভোটারকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার মহকুমা শাসক ঘাটাল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল বাম শরিক দলগুলি।
    1
    এস আই আর এর নামে বৈধ ভোটার কে ডিলিট করার প্রতিবাদে এবং প্রায় ৬০ লক্ষ আন্ডার এডজুডিশন ভোটারকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার মহকুমা শাসক ঘাটাল মহকুমা শাসকের কাছে   ডেপুটেশন দিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল বাম শরিক দলগুলি।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.