Shuru
Apke Nagar Ki App…
মানুষটা কি কারো কোন ক্ষতি করেছে প্রতিবাদ চাই এবং বিচার চাই মানুষটা কি কারো কোন ক্ষতি করেছে
Abul Kalam
মানুষটা কি কারো কোন ক্ষতি করেছে প্রতিবাদ চাই এবং বিচার চাই মানুষটা কি কারো কোন ক্ষতি করেছে
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মানুষটা কি কারো কোন ক্ষতি করেছে প্রতিবাদ চাই এবং বিচার চাই মানুষটা কি কারো কোন ক্ষতি করেছে1
- মাত্র ৪২ বছরেই গরুর ধাক্কায় মৃত্যু, কান্নায় ভেঙে পড়েছে পরিবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কাটাবাড়ি বাজার এলাকায় মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল ৪২ বছর বয়সি ইন্তাজ শেখের। পরিবারের দাবি, গত ১৬ তারিখ রবিবার বাড়ির পেছনে গরুর ধাক্কায় গুরুতর আহত হন তিনি। জানা যায়, বাড়ির পেছনে ভাইয়ের গরু হঠাৎ ইন্তাজ শেখকে তুলে মাটিতে ফেলে দেয় এবং ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার আরও অবনতি হওয়ায় ইন্তাজ শেখকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও প্রায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত প্রায় ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়। অর্থাৎ, দুর্ঘটনার প্রায় ১০ দিন পর মৃত্যু হল ইন্তাজ শেখের। ইন্তাজ শেখের দুই মেয়ে ও এক ছেলে। পরিবারের সদস্যদের কথায়, সন্তানদের বিয়ে হয়ে গেলেও স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়িতেই থাকতেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা স্ত্রী মেহেনারা বিবি। চিকিৎসার পিছনে পরিবারের জমানো টাকাও প্রায় শেষ হয়ে গিয়েছে বলে পরিবারের দাবি। স্বামীকে হারিয়ে কীভাবে সংসার চলবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন মেহেনারা বিবি। স্বামীর মৃত্যুর পর সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মেহেনারা বিবি। ৪২ বছর বয়সি ইন্তাজ শেখের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা।1
- অউশগ্রাম বিধানসভায় শক্তিকেন্দ্রভিত্তিক পথসভাঅউশগ্রাম ২ নম্বর মণ্ডলের উদ্যোগে । অউশগ্রাম ২ নম্বর মণ্ডলের উদ্যোগে তপন মেটা মহাশয়ের নেতৃত্বে অউশগ্রাম বিধানসভায় বিজেপি সরকারের ১০০ দিন উপলক্ষে শক্তিকেন্দ্রভিত্তিক পথসভা অনুষ্ঠিত হলো। পথসভায় দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।1
- বর্ধমান গুডশেড ট্রাক অ্যাসোসিয়েশনের সভা চলাকালীন চরম বিশৃঙ্খলা বুধবার রাত্রি আটটা নাগাদ বর্ধমান শহরের জিটি রোডের একটি অনুষ্ঠান বাড়িতে চলছিল বর্ধমান গুডসেড ট্রাক অ্যাসোসিয়েশনের সভা। আর সেই সবার চলাকালীন অপর এক সংগঠনের সদস্যরা ঢুকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার পুলিশ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে বর্ধমান গুডসেড ট্রাক অ্যাসোসিয়েশনের হিসাব নিকাশ নিয়ে প্রশ্ন ওঠে আর তাই নিয়ে বিবাদ।1
- সাইকেলে চেপেই দিঘার পথে নবদ্বীপের দুই নাবালক, পুলিশের তৎপরতায় নিখোঁজ হওয়ার আগেই ফিরল বাড়ি। সাইকেলে চেপেই দিঘার পথে নবদ্বীপের দুই নাবালক, ফুলিয়া ফারির পুলিশের তৎপরতায় নিখোঁজ হওয়ার আগেই ফিরল বাড়ি। বাড়িতে না জানিয়েই সাইকেলেই দিঘা যাওয়ার পরিকল্পনা। সেই পরিকল্পনা থেকেই দুই বন্ধু সাইকেল নিয়ে রওনা দেয় দূরপথের উদ্দেশে। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ফুলিয়ায় পুলিশের নজরে পড়ে যায় তারা। সময়মতো পুলিশের হস্তক্ষেপে নিখোঁজ হওয়ার আগেই পরিবারের কাছে ফিরে গেল নবদ্বীপের দুই কিশোর। জানা গিয়েছে, নবদ্বীপ ভালুকা বটতলা এলাকার তিন পরিবারের তিন বন্ধু স্কুল ছুটির মধ্যে বাড়িতে কিছু না জানিয়েই বেরিয়ে পড়েছিল। দু’টি সাইকেলে তিনজন দিঘার উদ্দেশে যাত্রা শুরু করে। কিছুটা যাওয়ার পর একজন ফিরে গেলেও বাকি দুই কিশোর সাইকেল চালিয়ে এগিয়ে যায়। প্রায় ১৫ কিলোমিটার জাতীয় সড়ক ধরে যাওয়ার পর ফুলিয়ার প্রফুল্লনগর এলাকায় তাদের দেখা যায়। খিদে পাওয়ায় স্থানীয় এক ব্যক্তির কাছে টাকা চাইছিল দুই কিশোর। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই ব্যক্তি সিভিক ভলান্টিয়ারকে খবর দেন। খবর পেয়ে ফুলিয়া পুলিশ ক্যাম্পের কর্মীরা সেখানে পৌঁছে তাদের সঙ্গে কথা বলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে দুই কিশোর বাড়ির ফোন নম্বরও বলতে পারেনি। এরপর তাদের ফুলিয়া পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে খাবারের ব্যবস্থা করার পাশাপাশি পরিচয় জানার চেষ্টা করেন পুলিশকর্মীরা। শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় পুলিশ। এদিকে দুই কিশোর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন ফুলিয়া ক্যাম্পে পৌঁছে দুই কিশোরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দুই কিশোরের বয়স ১২ ও ১৪ বছর। ফুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জয় চট্টোপাধ্যায় এবং তন্ময় মণ্ডলের উদ্যোগে তাদের উদ্ধার করা হয়। নিখোঁজের অভিযোগ দায়ের করার আগেই সন্তানদের ফিরে পেয়ে পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন পরিবারের সদস্যরা।1
- বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া ও নতুন আউটপোস্ট নির্মাণের জন্য প্রয়োজনীয় সমস্ত জমি বিএসএফকে হস্তান্তর জেলা প্রশাসনের। বৃহস্পতিবার নতুন করে আরও দুটি মৌজায় ২৮. ৬৫ একর জমি বিএসএফকে হস্তান্তর করা হল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় ৩৬২.৮৯৪ একর যার দৈঘ্য ৪৮.৯০৫ কিলোটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হল। এদিন জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক আর অর্জুন ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিএসএফের হাতে দুটি মৌজায় ২৮. ৬৫ একর জমি হস্তান্তর করা হয়। জেলা শাসক জানিয়েছেন চার দফায় বিএসএফের প্রয়োজনীয় সমস্ত জমি হস্তান্তর সম্পন্ন হল মুর্শিদাবাদ জেলায়।1
- গোশত মানে কী তা বিজেপির অর্ধেকের বেশি নেতা জানে না: অধীর রঞ্জন চৌধুরীর তীব্র আক্রমণ"1
- মায়ের বকুনির পর অভিমানে কঠিন সিদ্ধান্ত দ্বাদশ শ্রেণির ছাত্রীর! হরিহরপাড়ায় চাঞ্চল্য মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে বচসা, ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার! হরিহরপাড়ায় ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার তেকোনা রামকৃষ্ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত তরুণীর নাম রিমা খাতুন, বয়স ১৮ বছর। পরিবার সূত্রে খবর, বুধবার দুপুরে মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে ভাই ও মায়ের সঙ্গে রিমার বচসা হয়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1