Shuru
Apke Nagar Ki App…
প্রচার শুরু পুজো দিয়ে, শুরুতেই আক্রমণাত্মক বিজেপি প্রার্থী প্রচারে জোর মঙ্গলকোটের বিজেপি প্রার্থী শিশির ঘোষের। পুজো দিয়ে শুরু, অনুন্নয়ন ও বালি পাচার ইসুতে সরব প্রার্থী। প্রার্থীর দাবি এবার জয় নিশ্চিত।
পাঁচফোড়ন × 7
প্রচার শুরু পুজো দিয়ে, শুরুতেই আক্রমণাত্মক বিজেপি প্রার্থী প্রচারে জোর মঙ্গলকোটের বিজেপি প্রার্থী শিশির ঘোষের। পুজো দিয়ে শুরু, অনুন্নয়ন ও বালি পাচার ইসুতে সরব প্রার্থী। প্রার্থীর দাবি এবার জয় নিশ্চিত।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- প্রচারে জোর মঙ্গলকোটের বিজেপি প্রার্থী শিশির ঘোষের। পুজো দিয়ে শুরু, অনুন্নয়ন ও বালি পাচার ইসুতে সরব প্রার্থী। প্রার্থীর দাবি এবার জয় নিশ্চিত।1
- Post by Majibul1
- ভরতপুরে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ বছর বয়সী সাহাপুরের যুবক আনোয়ার। মুর্শিদাবাদের ভরতপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কুড়ি বছর বয়সী আনোয়ার সেখ নামে এক যুবকের। মৃত যুবকের বাড়ি ভরতপুর থানার সহাপুরে।রবিবার সন্ধ্যায় বন্ধু রাজা সেখের সঙ্গে বাইক চড়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। ভরতপুর থেকে বাড়ি ফেরার পথে ভোলতা-সাহাপুর গ্রামীণ সড়কের মাঝে ফাঁকা মাঠে ঘটে এই দুর্ঘটনা। আহত বন্ধু রাজার বর্ণনা অনুযায়ী, বেশ কিছুটা দূরে বিপরীত দিক থেকে একটি লাদেন গাড়ি আসছিল। সেই গাড়ির জোরালো আলোর ঝলকানি চোখে লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু বাইক নিয়ে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে ভরতপুর হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। অপর বন্ধু রাজা সেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, মৃত যুবক ভিন রাজ্যে ফেরির ব্যবসা করতেন এবং ঈদের আনন্দ পরিবারের সঙ্গে কাটাতে বাড়ি এসেছিলেন। প্রিয়জনের অকালমৃত্যুতে গোটা গ্রাম ও পরিবারে এখন শোকের মাতম। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।1
- Post by Gopal Biswas1
- নদীয়া জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় বিজেপির প্রতীকে এই কেন্দ্র থেকে নির্বাচিত হন। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শহরের তরুণ ব্যবসায়ী অভিনব ভট্টাচার্যকে এবং সিপিএম প্রার্থী করেছে তাদের শিক্ষক নেতা অদ্বৈত বিশ্বাসকে। কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কোন প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না, ফলে কর্মীদের মধ্যে একই সাথে বিভ্রান্তি এবং হতাশা দেখা দিয়েছে।1
- আগেরাস্তা পরে ভোট, এই নিয়ে বিক্ষোভ সাগরদীঘিতে। মুর্শিদাবাদের সাগরদিঘির বাড়ারা অঞ্চলের কুমতি থেকে হোসেনপুর বাড়ালা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে একাধিকবার বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি । তাই 26 শে নির্বাচনের আগেই রাস্তার জন্য বিক্ষোভ এবং ভোট বয়কটের দাবি গ্রামবাসীর । তাদের দাবি এই রাস্তা যদি ভোটের আগে না হয় তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হবো এছাড়া সাগরদিঘীতে উপনির্বাচনের পর স্থানীয় বিধায়ক কে এই অঞ্চলে দেখা যায়নি এমনটাই দাবি করছে গ্রামবাসীরা। এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে ছোটখাটো দুর্ঘটনা প্রায় হতেই থাকে। রবিবার বিকেল বেলায় গ্রামবাসীরা মিলে বিক্ষোভে ফেটে পড়ে এই রাস্তা নিয়ে তাদের একটাই মূল দাবি আগে রাস্তা পরে ভোট, এছাড়া আরো দাবি করেন এই রাস্তার জন্য আমরা ভোট বয়কট করতেও বাধ্য হবো।1
- Post by Memari Update News1
- বাবার রক্ত জল করা টাকায় কেনা বাইকই কেড়ে নিলো প্রাণ : ভরতপুর থানার ইব্রাহিমপুরে যুবকের। ঈদের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ভরতপুর থানার ইব্রাহিমপুরের ১৮ বছর বয়সী যুবক ইবাদত সেখ ওরফে বুলেটের। রবিবার বিকেল চারটে নাগাদ কান্দি-সালার রাজ্য সড়কের গাঙ্গেড্ডা ও করাইলতলার মধ্যবর্তী ফাঁকা রাস্তায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। ওই বাইকে চেপে থাকা আরোহী খুশিরুল সেখ বলেন, চলন্ত অবস্থায় হ্যান্ডেল ছেড়ে নিজের জামা ঠিক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাইড পোলে সজোরে ধাক্কা মারে ইবাদতের বাইকটি। ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়েন ইবাদত এবং তাঁর বন্ধু খুশিরুল সেখ। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি ইবাদতের। ঘটনার নেপথ্যে উঠে এসেছে এক করুণ কাহিনী। ভিন জেলায় ফেরি করা বাবা লকাই সেখ যখন তিল তিল করে জমানো টাকায় পরিবারের জন্য পাকা বাড়ি তৈরি করছিলেন, ঠিক তখনই বাইক কেনার জন্য বায়না ধরে ইবাদত। এমনকি বাইক না দিলে আত্মঘাতী হওয়ার হুমকিও দেয় সে। ছেলের জেদ মেটাতে নিরুপায় বাবা ধারদেনা করে শেষ পর্যন্ত বাইকটি কিনে দিয়েছিলেন। কিন্তু সেই আদরের ধনই যে এভাবে প্রাণ কেড়ে নেবে, তা কল্পনাও করতে পারেনি পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিজন থেকে শুরু করে গোটা গ্রাম। ভরতপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।1