Shuru
Apke Nagar Ki App…
মাথাভাঙ্গা খাটেরবাড়িতে এলাকায় বিজেপি ক্ষমতায় আসায় মাছ ভাতের আয়োজন বিজেপির বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রচার চালানো হচ্ছে, তার প্রতিবাদে সোমবার মাথাভাঙ্গা ১ ব্লকের ছাট খাটেরবাড়ি এলাকায় ব্যতিক্রমী কর্মসূচি নিল বিজেপি। দলের উদ্যোগে আয়োজন করা হয় মাছ-ভাত খাওয়ার অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও বহু সাধারণ মানুষ। বিজেপি নেতা গৌতম দাস বলেন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই তৃণমূল এ ধরনের মিথ্যা প্রচার করছে। মাছ-ভাত বাঙালির সংস্কৃতি ও আবেগের অংশ, তা কখনও বন্ধ করার প্রশ্নই ওঠে না বলেও দাবি করেন তারা।মাছের সাথে মাংসের ও আয়োজন করা হয়েছিল বলে জানান বিজেপি নেতৃত্ব।
Rajesh Das

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত বিপুল পরিমানে গুলি বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীমের বাড়িতে হানা দিয়ে ওই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার দুপুরে বহরমপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) সুশান্ত রাজবংশী বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দিয়ে তিনটে ৭.৬৫ বোরের অত্যাধুনিক পিস্তল ও ৭.৬৫ বোরের ৯০টি গুলি এবং ৫০টি ৯এমএম বোরের গুলি, চারটে ম্যাগজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ঘটনায়অসীম সরকারের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হানা দেওয়ার আগে ওই বাড়িতে পাপাই ঘোষ ও অসীম সরকার ছিল। পুলিশকে দেখে ওই দুজন পালিয়ে যায়। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।' বাইট:-মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) (সুশান্ত রাজবংশী)1
- পশ্চিমবঙ্গের কোচবিহারের নাজিরান ডিউতিখাতা চেকপোস্টে পরিবহন বিভাগের আধিকারিক সেজে ট্রাক চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পরই কোচবিহার জেলা পরিবহন দপ্তর ও বক্সিরহাট থানার যৌথ উদ্যোগে তদন্তে নেমে এই সাফল্য আসে। আসামের এই দুই ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, যা সীমান্ত এলাকায় স্বস্তি এনেছে।1
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসামের 'মামার' স্টাইল অনুসরণ করছেন। তাঁর এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।1
- আজ অভিষেক ব্যানার্জিকে পুলিশ গ্রেফতার করেছে এবং ট্রেনে তুলে নিয়ে গেছে। এই ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।1
- দিনহাটায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থা নিয়ে একটি সভা আয়োজন করে। ছাত্রনেতারা অভিযোগ করেন যে গত ১৫ বছরে শিক্ষায় অরাজকতা চলছে এবং এর ফলে ২৬-এর বিধানসভা ভোটে সরকার পরিবর্তন হবে। তাঁরা ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।1
- মাথাভাঙা ও শীতলখুচি বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে নজরুল সদনে বিজেপির বৈঠক শেষে কি বললেন বিধানসভা কেন্দ্রের কনভেনার কনক বর্মন1
- নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছতেই কলকাতা পুলিশের তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম নবান্ন সফর, যেখানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। এই দিন তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকও করেন।1
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা কালের কথা স্মরণ করিয়ে ফের 'ওয়ার্ক ফ্রম হোম' এবং পেট্রোল-ডিজেল খরচ কমানোর ওপর জোর দিয়েছেন। তাঁর এই মন্তব্যে দেশজুড়ে জ্বালানি সাশ্রয় এবং অফিসের কাজকর্মে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।1
- মাথাভাঙ্গার নজরুল সদনে মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাংসদ কৈলাস জীর উপস্থিতিতে বুথস্তর শক্তিশালী করা, সরকারি প্রকল্পের প্রচার ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। কর্মীদের মনোবল বাড়িয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন জেলা নেতৃত্ব।1