logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মাথাভাঙা ও শীতলখুচি বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে নজরুল সদনে বিজেপির বৈঠক শেষে কি বললেন বিধানসভা কেন্দ্রের কনভেনার কনক বর্মন

1 hr ago
user_Pankaj paul
Pankaj paul
Local News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
1 hr ago

মাথাভাঙা ও শীতলখুচি বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে নজরুল সদনে বিজেপির বৈঠক শেষে কি বললেন বিধানসভা কেন্দ্রের কনভেনার কনক বর্মন

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • শীতলকুচির বিজেপি নেতা শিব শংকর সাহা অবশেষে মায়ের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করলেন। নির্বাচন শেষ হওয়ার পর তিনি চুল-দাড়ি কাটলেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ছিল।
    1
    শীতলকুচির বিজেপি নেতা শিব শংকর সাহা অবশেষে মায়ের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করলেন। নির্বাচন শেষ হওয়ার পর তিনি চুল-দাড়ি কাটলেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ছিল।
    user_Pankaj paul
    Pankaj paul
    Local News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • দিনহাটায় দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংবর্ধিত করা হল মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের। দিনহাটায় দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংবর্ধিত করা হল মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের।
    1
    দিনহাটায় দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংবর্ধিত করা হল মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের।
দিনহাটায় দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংবর্ধিত করা হল মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের।
    user_Eccn news 24×7
    Eccn news 24×7
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত বিপুল পরিমানে গুলি বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীমের বাড়িতে হানা দিয়ে ওই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার দুপুরে বহরমপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) সুশান্ত রাজবংশী বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দিয়ে তিনটে ৭.৬৫ বোরের অত্যাধুনিক পিস্তল ও ৭.৬৫ বোরের ৯০টি গুলি এবং ৫০টি ৯এমএম বোরের গুলি, চারটে ম্যাগজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ঘটনায়অসীম সরকারের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হানা দেওয়ার আগে ওই বাড়িতে পাপাই ঘোষ ও অসীম সরকার ছিল। পুলিশকে দেখে ওই দুজন পালিয়ে যায়। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।' বাইট:-মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) (সুশান্ত রাজবংশী)
    1
    বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত বিপুল পরিমানে গুলি বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীমের বাড়িতে হানা দিয়ে ওই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
শনিবার দুপুরে বহরমপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) সুশান্ত রাজবংশী বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দিয়ে তিনটে ৭.৬৫ বোরের অত্যাধুনিক পিস্তল ও ৭.৬৫ বোরের ৯০টি গুলি এবং ৫০টি ৯এমএম বোরের গুলি, চারটে ম্যাগজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ঘটনায়অসীম সরকারের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হানা দেওয়ার আগে ওই বাড়িতে পাপাই ঘোষ ও অসীম সরকার ছিল। পুলিশকে দেখে ওই দুজন পালিয়ে যায়। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।'


বাইট:-মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) (সুশান্ত রাজবংশী)
    user_News Reporter সাংবাদিক
    News Reporter সাংবাদিক
    সাংবাদিক কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
    1
    দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলেএবার একাদশ শ্রেণিতে চালু হল ভূগোল বিষয়। মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলে এবার একাদশ শ্রেণিতে চালু হল ভূগোল বিষয়। দীর্ঘদিনের এই দাবিপূরণে খুশির হাওয়া শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যেও। ২০১৯ সালে বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হলেও ভূগোল বিষয় না থাকায় বহু পড়ুয়াকে মাধ্যমিকের পর নিজেদের প্রিয় বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে ভর্তি হতে হত। বিশেষ করে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাইত, তাদের জন্য এটি ছিল বড় সমস্যা। এবার সেই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তিতে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। পড়ুয়ারা জানায়, আগে ভূগোল বিষয় না থাকায় বাধ্য হয়ে অন্য বিদ্যালয়ে যেতে হত। এখন নিজেদের স্কুলেই পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ মিলবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিবস রায় চৌধুরী জানান, “এবছর থেকে আমাদের বিদ্যালয়ে ভূগোল বিষয় চালু হয়েছে। আগামী ১২ তারিখ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।” বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল রায় বলেন, “ভূগোল বিষয় না থাকার কারণে এতদিন অনেক মেধাবী পড়ুয়া পাশের বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়ে যেত। এবার তারা নিজেদের বিদ্যালয়েই উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।” অন্যদিকে এবারের মাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফল করেছে বিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুলের মধ্যে প্রথম হয়েছে রাহুল রায়। তার প্রাপ্ত নম্বর ৫৭২। দ্বিতীয় স্থান অধিকার করেছে পাপাই রায়, তার প্রাপ্ত নম্বর ৪৭১। ভূগোল বিষয় চালুর পাশাপাশি ভালো ফলাফলে ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলে এখন খুশির পরিবেশ তৈরি হয়েছে।
    1
    মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলেএবার 
একাদশ শ্রেণিতে চালু হল ভূগোল বিষয়।
মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলে এবার একাদশ শ্রেণিতে চালু হল ভূগোল বিষয়। দীর্ঘদিনের এই দাবিপূরণে খুশির হাওয়া শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যেও।
২০১৯ সালে বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হলেও ভূগোল বিষয় না থাকায় বহু পড়ুয়াকে মাধ্যমিকের পর নিজেদের প্রিয় বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে ভর্তি হতে হত। বিশেষ করে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাইত, তাদের জন্য এটি ছিল বড় সমস্যা।
এবার সেই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তিতে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। পড়ুয়ারা জানায়, আগে ভূগোল বিষয় না থাকায় বাধ্য হয়ে অন্য বিদ্যালয়ে যেতে হত। এখন নিজেদের স্কুলেই পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ মিলবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিবস রায় চৌধুরী জানান, “এবছর থেকে আমাদের বিদ্যালয়ে ভূগোল বিষয় চালু হয়েছে। আগামী ১২ তারিখ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল রায় বলেন, “ভূগোল বিষয় না থাকার কারণে এতদিন অনেক মেধাবী পড়ুয়া পাশের বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়ে যেত। এবার তারা নিজেদের বিদ্যালয়েই উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।”
অন্যদিকে এবারের মাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফল করেছে বিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুলের মধ্যে প্রথম হয়েছে রাহুল রায়। তার প্রাপ্ত নম্বর ৫৭২। দ্বিতীয় স্থান অধিকার করেছে পাপাই রায়, তার প্রাপ্ত নম্বর ৪৭১।
ভূগোল বিষয় চালুর পাশাপাশি ভালো ফলাফলে ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলে এখন খুশির পরিবেশ তৈরি হয়েছে।
    user_Raj roy
    Raj roy
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • নাজিরান ডিউতিখাতা মোটর ভেহিকেল চেকপোস্টে নকল পরিবহন আধিকারিক গ্রেপ্তার, তৎপর পরিবহন দপ্তর ও পুলিশ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই অ্যাকশন মুডে দেখা গেল পরিবহন দপ্তরকে। দীর্ঘদিন ধরে আসাম-বাংলা সীমান্তের নাজিরান ডিউতিখাতা মোটর ভেহিকেল চেকপোস্ট এলাকায় পরিবহন দপ্তরের নাম করে তোলাবাজির অভিযোগ উঠছিল। বিশেষ করে ভিন রাজ্যের ট্রাক চালকদের একাংশ অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের পরিবহন দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে নিয়মিত অর্থ আদায় করছিল। যদিও এতদিন সেই অভিযোগ বিশেষ গুরুত্ব পায়নি বলেই দাবি ট্রাক চালকদের। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপরই কোচবিহার জেলা পরিবহন দপ্তর এবং বক্সিরহাট থানার যৌথ উদ্যোগে অভিযোগের তদন্ত শুরু হয়। তদন্তে নেমে সাফল্য পায় পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আসামের শ্রীরামপুর-গোসাইগাঁও এলাকার দুই ব্যক্তিকে। ধৃতরা হল চঞ্চল দাস (৪২) এবং ভূপেন চন্দ্র সরকার (৩৭)। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে পরিবহন দপ্তরের নাম ভাঙিয়ে চেকপোস্ট এলাকায় ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায় করছিল। জেলা পরিবহন আধিকারিক নবীন চন্দ্র অধিকারী জানান, বহুদিন ধরেই এ ধরনের অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে বক্সিরহাট থানাকে জানানো হয়। এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যদিকে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার বলেন, পরিবহন দপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের তুফানগঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন ট্রাক চালক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।
    1
    নাজিরান ডিউতিখাতা মোটর ভেহিকেল চেকপোস্টে নকল পরিবহন আধিকারিক গ্রেপ্তার, তৎপর পরিবহন দপ্তর ও পুলিশ
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই অ্যাকশন মুডে দেখা গেল পরিবহন দপ্তরকে। দীর্ঘদিন ধরে আসাম-বাংলা সীমান্তের নাজিরান ডিউতিখাতা মোটর ভেহিকেল চেকপোস্ট এলাকায় পরিবহন দপ্তরের নাম করে তোলাবাজির অভিযোগ উঠছিল। বিশেষ করে ভিন রাজ্যের ট্রাক চালকদের একাংশ অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের পরিবহন দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে নিয়মিত অর্থ আদায় করছিল। যদিও এতদিন সেই অভিযোগ বিশেষ গুরুত্ব পায়নি বলেই দাবি ট্রাক চালকদের।
সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপরই কোচবিহার জেলা পরিবহন দপ্তর এবং বক্সিরহাট থানার যৌথ উদ্যোগে অভিযোগের তদন্ত শুরু হয়। তদন্তে নেমে সাফল্য পায় পুলিশ।
ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আসামের শ্রীরামপুর-গোসাইগাঁও এলাকার দুই ব্যক্তিকে। ধৃতরা হল চঞ্চল দাস (৪২) এবং ভূপেন চন্দ্র সরকার (৩৭)। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে পরিবহন দপ্তরের নাম ভাঙিয়ে চেকপোস্ট এলাকায় ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায় করছিল।
জেলা পরিবহন আধিকারিক নবীন চন্দ্র অধিকারী জানান, বহুদিন ধরেই এ ধরনের অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে বক্সিরহাট থানাকে জানানো হয়। এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অন্যদিকে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার বলেন, পরিবহন দপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের তুফানগঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন ট্রাক চালক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • শীতলখুঁচি মহাবিদ্যালয়ে দীর্ঘদিনের তৃণমূল ছাত্র পরিষদের আধিপত্য ভেঙে এবিভিপি তাদের সংগঠন প্রতিষ্ঠা করেছে। শুক্রবার এবিভিপি সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সংবর্ধনা জানান এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন। এই রাজনৈতিক পালাবদলে ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, যা রাজ্যের অন্যান্য কলেজেও একই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
    1
    শীতলখুঁচি মহাবিদ্যালয়ে দীর্ঘদিনের তৃণমূল ছাত্র পরিষদের আধিপত্য ভেঙে এবিভিপি তাদের সংগঠন প্রতিষ্ঠা করেছে। শুক্রবার এবিভিপি সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সংবর্ধনা জানান এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন। এই রাজনৈতিক পালাবদলে ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, যা রাজ্যের অন্যান্য কলেজেও একই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
    user_শীতলখুঁচি হেডলাইন
    শীতলখুঁচি হেডলাইন
    সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছতেই কলকাতা পুলিশের তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম নবান্ন সফর, যেখানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। এই দিন তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকও করেন।
    1
    নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছতেই কলকাতা পুলিশের তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম নবান্ন সফর, যেখানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। এই দিন তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকও করেন।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসামের 'মামার' স্টাইল অনুসরণ করছেন। তাঁর এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
    1
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসামের 'মামার' স্টাইল অনুসরণ করছেন। তাঁর এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.