Shuru
Apke Nagar Ki App…
দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
Uttorer Hawa উত্তরের হাওয়া
দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত বিপুল পরিমানে গুলি বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীমের বাড়িতে হানা দিয়ে ওই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার দুপুরে বহরমপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) সুশান্ত রাজবংশী বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দিয়ে তিনটে ৭.৬৫ বোরের অত্যাধুনিক পিস্তল ও ৭.৬৫ বোরের ৯০টি গুলি এবং ৫০টি ৯এমএম বোরের গুলি, চারটে ম্যাগজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ঘটনায়অসীম সরকারের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হানা দেওয়ার আগে ওই বাড়িতে পাপাই ঘোষ ও অসীম সরকার ছিল। পুলিশকে দেখে ওই দুজন পালিয়ে যায়। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।' বাইট:-মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) (সুশান্ত রাজবংশী)1
- ১১ তারিখ পাঁচ মাস 2026 শিলিগুড়ি শহরে খুবই সুন্দর জনক শান্তিপূর্ণ এখন হয়েছে পরিবর্তন চাই মানুষ যে পরিবর্তন আনোন পরিবর্তন নিয়ে চলুন এখন যানবাহন গাড়ি চলছে যাচ্ছে না1
- দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। দায়িত্ব বন্টন হওয়ার পরেই দপ্তরের দায়িত্বভার বুঝে নিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।1
- নাজিরান ডিউতিখাতা মোটর ভেহিকেল চেকপোস্টে নকল পরিবহন আধিকারিক গ্রেপ্তার, তৎপর পরিবহন দপ্তর ও পুলিশ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই অ্যাকশন মুডে দেখা গেল পরিবহন দপ্তরকে। দীর্ঘদিন ধরে আসাম-বাংলা সীমান্তের নাজিরান ডিউতিখাতা মোটর ভেহিকেল চেকপোস্ট এলাকায় পরিবহন দপ্তরের নাম করে তোলাবাজির অভিযোগ উঠছিল। বিশেষ করে ভিন রাজ্যের ট্রাক চালকদের একাংশ অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের পরিবহন দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে নিয়মিত অর্থ আদায় করছিল। যদিও এতদিন সেই অভিযোগ বিশেষ গুরুত্ব পায়নি বলেই দাবি ট্রাক চালকদের। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপরই কোচবিহার জেলা পরিবহন দপ্তর এবং বক্সিরহাট থানার যৌথ উদ্যোগে অভিযোগের তদন্ত শুরু হয়। তদন্তে নেমে সাফল্য পায় পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আসামের শ্রীরামপুর-গোসাইগাঁও এলাকার দুই ব্যক্তিকে। ধৃতরা হল চঞ্চল দাস (৪২) এবং ভূপেন চন্দ্র সরকার (৩৭)। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে পরিবহন দপ্তরের নাম ভাঙিয়ে চেকপোস্ট এলাকায় ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায় করছিল। জেলা পরিবহন আধিকারিক নবীন চন্দ্র অধিকারী জানান, বহুদিন ধরেই এ ধরনের অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে বক্সিরহাট থানাকে জানানো হয়। এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যদিকে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার বলেন, পরিবহন দপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের তুফানগঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন ট্রাক চালক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।1
- আজ অভিষেক ব্যানার্জিকে পুলিশ গ্রেফতার করেছে এবং ট্রেনে তুলে নিয়ে গেছে। এই ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।1
- দিনহাটায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থা নিয়ে একটি সভা আয়োজন করে। ছাত্রনেতারা অভিযোগ করেন যে গত ১৫ বছরে শিক্ষায় অরাজকতা চলছে এবং এর ফলে ২৬-এর বিধানসভা ভোটে সরকার পরিবর্তন হবে। তাঁরা ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।1
- মাথাভাঙা ২ ব্লকের ডুমনিগুড়িতে বিজেপি কর্মীদের জন্য ঝালমুড়ি ও মাছ ভাতের এক ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। এই অভিনব কর্মসূচী ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকে এটিকে আসন্ন নির্বাচনের প্রচারের অংশ বলে মনে করছেন।1
- নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কলকাতা পুলিশের গার্ড অফ অনার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নবান্নে পৌঁছতেই শুভেন্দু অধিকারী-কে কলকাতা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। সোমবার দুপুরে নবান্ন চত্বরে এই বিশেষ সম্মান প্রদর্শনের আয়োজন করা হয়। পুলিশের সুসজ্জিত বাহিনী কুচকাওয়াজের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানায়। গার্ড অফ অনার গ্রহণের সময় উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও পুলিশ কর্তারাও। মুখ্যমন্ত্রী বাহিনীর অভিবাদন গ্রহণ করে পরে নবান্নে নিজের দফতরে প্রবেশ করেন। শপথ গ্রহণের পর প্রথমবার নবান্নে আসায় প্রশাসনিক মহলেও ছিল বাড়তি উৎসাহ। এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলেও সূত্রের খবর। রাজ্যের আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সরকারের সূচনার দিনেই মুখ্যমন্ত্রীকে কলকাতা পুলিশের এই গার্ড অফ অনার ঘিরে নবান্ন চত্বরে তৈরি হয় বিশেষ আবহ।1