Shuru
Apke Nagar Ki App…
উত্তরবঙ্গ হিন্দু জাগরনের পক্ষ থেকে রাষ্ট্র রক্ষা পদযাত্রা অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ হিন্দু জাগরণের পক্ষ থেকে রাষ্ট্ররক্ষা পদযাত্রা অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ শহরে। এদিন শহরের মদনমোহন বাড়ির সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বেরিয়ে সমগ্র শহর পরিক্রমা করার পর এসে শেষ হয় মদনমোহন বাড়ি মোর এলাকায়। মিছিল শেষের পর একটি পথসভা অনুষ্ঠিত হয়
কোচবিহার নিউজ
উত্তরবঙ্গ হিন্দু জাগরনের পক্ষ থেকে রাষ্ট্র রক্ষা পদযাত্রা অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ হিন্দু জাগরণের পক্ষ থেকে রাষ্ট্ররক্ষা পদযাত্রা অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ শহরে। এদিন শহরের মদনমোহন বাড়ির সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বেরিয়ে সমগ্র শহর পরিক্রমা করার পর এসে শেষ হয় মদনমোহন বাড়ি মোর এলাকায়। মিছিল শেষের পর একটি পথসভা অনুষ্ঠিত হয়
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।অভিযোগ স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই,শৌচালয় নোংরা অবস্থায় রয়েছে,স্কুল ঘরে টিনের চাল ফুটো বৃষ্টি হলেই জল পড়ে স্কুল ঘরে ।স্কুলের দুজন শিক্ষিকা তবে প্রায়শই সময়মতো স্কুলে আসেননা বলে অভিযোগ। স্কুলের সমস্যা সমাধানের দাবিতে এদিন স্কুলে গিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা।যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফের জানাবেন বলে জানিয়েছেন।স্কুলে দেরি করে আসার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিক্ষিকাদের।1
- জল্পনার অবসান, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির নতুন বোর্ড গঠন জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দিনহাটা-১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন করল বিজেপি। মোট ৪৮ জন সদস্যের মধ্যে ১৪ জন সদস্যের উপস্থিতিতে এই বোর্ড গঠন হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চুমকি বর্মন এবং সহ-সভাপতি হয়েছেন সুস্মিতা বর্মন সরকার। বিধানসভা নির্বাচনের পর থেকেই পঞ্চায়েত সমিতির একাধিক সদস্যের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল জটিলতা। এরই মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায় এবং সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন করে বোর্ড গঠনকে ঘিরে শুরু হয় জল্পনা। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিনহাটা-১ ব্লক পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন হয়। এদিন উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়-সহ বিজেপি নেতৃত্ব। ১৪ জন সদস্যের উপস্থিতিতে চুমকি বর্মনকে সভাপতি এবং সুস্মিতা বর্মন সরকারকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। নতুন সভাপতি চুমকি বর্মন বলেন, “আমি যাতে ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি, সেদিকেই আমার নজর থাকবে।” নতুন বোর্ড গঠনের পর দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির কাজকর্ম আগামী দিনে কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।1
- উত্তরবঙ্গ হিন্দু জাগরনের পক্ষ থেকে রাষ্ট্র রক্ষা পদযাত্রা অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ হিন্দু জাগরণের পক্ষ থেকে রাষ্ট্ররক্ষা পদযাত্রা অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ শহরে। এদিন শহরের মদনমোহন বাড়ির সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বেরিয়ে সমগ্র শহর পরিক্রমা করার পর এসে শেষ হয় মদনমোহন বাড়ি মোর এলাকায়। মিছিল শেষের পর একটি পথসভা অনুষ্ঠিত হয়1
- দিনহাটা-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির বোর্ড গঠন, সভাপতি চুমকি বর্মন, সহ-সভাপতি সুস্মিতা সরকার দিনহাটা-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির বোর্ড গঠন, সভাপতি চুমকি বর্মন, সহ-সভাপতি সুস্মিতা সরকার1
- রাজ্যে পালাবদলের পর শুক্রবার ইস্তফা দিলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চয়েত প্রধান ধীরেন বাগোয়ার রাজ্যে পালাবদলের পর শুক্রবার ইস্তফা দিলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চয়েত প্রধান ধীরেন বাগোয়ার।এদিন কালচিনি বিডিওর কাছে তিনি ইস্তফা পত্র জমা দেন।পারিবারিক সমস্যার কারনে এই ইস্তফা বলে জানান তিনি।যদিও, এ বিষয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অলোক মিত্র বলেন, "রাজ্যে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই।ফলে তাদের ইস্তফা দিতেই হবে।প্রধানের পর কিছুদিনের মধ্যে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও ইস্তফা দেবে।"1
- সিতাইয়ের নেতাজী বাজারে গিরিধারী পুল সংলগ্ন ভেঙে পড়া মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার খুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা করা হয়। সিতাইয়ের নেতাজী বাজারে মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের খুঁটি পূজা অনুষ্ঠিত কোচবিহার জেলার সিতাইয়ের নেতাজী বাজারে গিরিধারী পুল সংলগ্ন ভেঙে পড়া মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার খুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা করা হয়। বিশিষ্ট সমাজসেবী বিউটি রায় খুঁটি পূজা সম্পন্ন করে পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন বিউটি রায় বলেন, “নেতাজী বাজার পুল সংলগ্ন এলাকায় মাশান বাবার মন্দিরটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে। তাই এলাকার সকলের সহযোগিতায় মন্দিরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল মানুষের কাছে আবেদন, এই মহৎ কাজে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।” পূজা উদ্যোক্তারাও জানান, মন্দিরটি পুনর্নির্মাণের জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাঁরা সকলকে আর্থিক ও অন্যান্যভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিউটি রায়, সুকুমার বর্মন, সাবিত্রী বর্মন, মাধবীলতা বর্মন, সরস্বতী রায় এবং পূজা উদ্যোক্তা মানব বর্মন, ক্রান্তি রায়, সুশান্ত শীল, বিকাশ রায় ও সুবল রায়সহ এলাকার বহু ভক্ত ও বাসিন্দা।1
- আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিজের হাতে এক দালালকে ধরলেন বিধায়ক পরিতোষ দাস দীর্ঘদিন থেকে তার কাছে আসছিল অভিযোগ এবার আচমকাই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পৌঁছে চাঞ্চল্যকর তথ্যের রহস্য উন্মোচন করলেন বিধায়ক পরিতোষ দাস। হাসপাতালের ভেতরে থাকা দালাল চক্রের এক সদস্যকে হাতে না হাতে ধরলেন বিধায়ক। এদিকে হাসপাতালের গাইনো বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে এই দালাল চক্র দীর্ঘদিন থেকে চলছে। তবে বিধায়ক এদিন ক্ষোভের সুরেই বলেন এদিন তাদের সময় দাওয়া হল না শুধরালে ব্যবস্থা নেওয়া হবে।1
- #বন্ধ সিনেমা হল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জে1