Shuru
Apke Nagar Ki App…
গত কয়েক দিন ধরে জল্পনা চলছিলই। সোমবার তাতে সিলমোহর পড়ল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব (New CS Manoj Agarwal) হিসেবে দায়িত্ব নিলেন ১৯৯০ ব্যাচের আইএএস আধিকারিক মনোজ আগরওয়াল। যিনি এতদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছিলেন। আর বিদায়ী মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লির পশ্চিমবঙ্গ ভবনের প্রধান রেসিডেন্ট কমিশনার (Principal Resident Commissioner) পদে বদলি করা হয়েছে। প্রথম প্রশাসনিক বৈঠকেই তাঁর ঠিক বাম পাশে বসে থাকতে দেখা গিয়েছিল মনোজ আগরওয়ালকে। তখনই গুঞ্জন শুরু হয় যে, প্রশাসনের শীর্ষ পদে বড় কোনও রদবদল সময়ের অপেক্ষা মাত্র। বিকেলেই নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা জানানো হয়।
Chanchal Siddhanta (Reporter)
গত কয়েক দিন ধরে জল্পনা চলছিলই। সোমবার তাতে সিলমোহর পড়ল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব (New CS Manoj Agarwal) হিসেবে দায়িত্ব নিলেন ১৯৯০ ব্যাচের আইএএস আধিকারিক মনোজ আগরওয়াল। যিনি এতদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছিলেন। আর বিদায়ী মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লির পশ্চিমবঙ্গ ভবনের প্রধান রেসিডেন্ট কমিশনার (Principal Resident Commissioner) পদে বদলি করা হয়েছে। প্রথম প্রশাসনিক বৈঠকেই তাঁর ঠিক বাম পাশে বসে থাকতে দেখা গিয়েছিল মনোজ আগরওয়ালকে। তখনই গুঞ্জন শুরু হয় যে, প্রশাসনের শীর্ষ পদে বড় কোনও রদবদল সময়ের অপেক্ষা মাত্র। বিকেলেই নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা জানানো হয়।
More news from Medinipur West and nearby areas
- ৩৬ বছরের লড়াইয়ের স্বীকৃতি চন্দ্রকোনা রোডে বিজেপির প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরাকে সংবর্ধনা News Bangla 24x7 Online অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড: ১১.০৫.২০২৬: চন্দ্রকোনা রোডে রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল দলের অন্যতম প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে। পশ্চিমবঙ্গে দীর্ঘ তৃণমূল শাসনের অবসানের পর বিজেপি ক্ষমতায় আসায় উচ্ছ্বাসের আবহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা রোড এলাকায় ১৯৮৯ সালে যাঁরা প্রথমদিকে বিজেপির সংগঠন গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন, খগেন্দ্রনাথ বেরা তাঁদের অন্যতম। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, সেই সময় এলাকায় বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল ছিল এবং মাত্র ১০ জন কর্মীকে নিয়ে পথচলা শুরু হয়েছিল। রাজনৈতিক মতাদর্শের কারণে তৎকালীন শাসকদলের বিরোধিতা ও নানা প্রতিকূলতার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে সমস্ত বাধা অতিক্রম করেও তিনি দলীয় আদর্শ থেকে সরে আসেননি। বর্তমান রাজনৈতিক পরিবর্তন নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণ এই বিজেপি কর্মী। তিনি জানান, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় তাঁর বহু বছরের রাজনৈতিক সংগ্রামের এক বড় প্রাপ্তি। পরিবারের সদস্যদের কথায়, ভোটের ফল প্রকাশের দিন সকাল থেকেই টেলিভিশনের সামনে বসে ছিলেন খগেন্দ্রনাথ বেরা। ফলাফল স্পষ্ট হওয়ার পর বিজেপির জয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌরি, শালবনী মণ্ডল ১-এর সভাপতি সুশান্ত কারক, শালবনী মণ্ডল ২-এর সভাপতি পলাশ সেন, মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব ঘোষ, প্রাক্তন মণ্ডল সভাপতি হরে রাম সিং সহ এলাকার বহু বিজেপি কর্মী ও সমর্থক। দলের নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে যাওয়া প্রবীণ কর্মীদের সম্মান জানানো বর্তমান প্রজন্মের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। রাজনৈতিক সংগ্রামের ইতিহাস ও আদর্শের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। #NewsUpdate #newsbangla #newsbangla24x7 #newsbangla24x7online #bjpwestbangal #chandrakonaroad1
- পাল্টে গেল দেওয়াল, পাল্টে গেল ছবি! বীরভূম জেলা পরিষদ থেকে সরল মমতার ছবি, জায়গা করে নিলেন মোদী-শুভেন্দু।1
- দাসপুরের সিংহচকে বিজেপির বিজয় উৎসবে প্রায় ৩০০০ মানুষকে মাছ-ভাত খাওয়ানো হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকরা এই মহাভোজে অংশ নেন।2
- পশ্চিমবঙ্গের খড়গপুর শহরে দিলীপ ঘোষের জয়কে কেন্দ্র করে এক বর্ণাঢ্য বিজয় মিছিল হয়েছে। কৌশল্যা মোড় থেকে চাঁদমারি হাসপাতাল পর্যন্ত এই জয়যাত্রায় বহু মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।1
- আরামবাগ বাসস্ট্যান্ডে পুলিশের বড় সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র ভোটের পর বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। আজ বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন হকার্স কর্নার এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা বোমা ও ধারালো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে আরামবাগ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় একটি যৌথ তল্লাশি অভিযান চালায়। হকার্স কর্নারের একটি পরিত্যক্ত জায়গা থেকে ব্যাগভর্তি বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়।1
- পশ্চিমবাংলায় চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এই ঘোষণায় রাজ্যের মানুষের মধ্যে সামাজিক সুবিধা হারানোর আশঙ্কা দূর হয়েছে।1
- পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মতিবুর। তিনি প্রাক্তন বিধায়ক তাজমুলকে 'চোর দালাল' বলে কটাক্ষ করেন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে ধমক দেন। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে, বিজেপিও এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি।1
- যেখানে সমুদ্রের গর্জন আর মন্ত্রোচ্চারণ মিলেমিশে একাকার, সেখানেই আজ সোমনাথের আকাশে ফুটে উঠল তেরঙার আল্পনা। পুনর্নির্মিত মন্দিরের ৭৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ টিমের এই মহাজাগতিক দৃশ্য যেন ভারতের অদম্য চেতনারই প্রতিফলন। জয় সোমনাথ!#SomnathTemple #PMModi #SuryaKiran #SomnathAmritMahotsav #Gujarat #IndianAirForce #SpiritOfIndia #JaiSomnath1
- বাঁকুড়ার তালডাংরার এক যুবক নিজের জীবনের তিন রাজনৈতিক পর্যায় নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি বলেছেন যে তাঁর জন্ম সিপিএমের সময়ে, বড় হয়েছেন তৃণমূলের আমলে এবং বিয়ে করবেন বিজেপির শাসনকালে। এই মন্তব্য পশ্চিমবঙ্গের দ্রুত রাজনৈতিক পালাবদলের চিত্র তুলে ধরেছে।1