Shuru
Apke Nagar Ki App…
*উত্তর ত্রিপুরায় ২০২৭ সালের জনগণনা উপলক্ষে হাউস লিস্টিং শুরু, সাংবাদিক সম্মেলনে সচেতনতার উপর জোর* নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জুলাই: ২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় হাউস লিস্টিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় ধর্মনগরস্থিত জেলা শাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
Press Reporter
*উত্তর ত্রিপুরায় ২০২৭ সালের জনগণনা উপলক্ষে হাউস লিস্টিং শুরু, সাংবাদিক সম্মেলনে সচেতনতার উপর জোর* নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জুলাই: ২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় হাউস লিস্টিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় ধর্মনগরস্থিত জেলা শাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
More news from ত্রিপুরা and nearby areas
- সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলাতেও শুরু হয়েছে ভারতের জনগণনা ২০২৭ এর প্রথম পর্যায়ের গৃহ তালিকাকরণ এবং আবাসন আদমশুমারি কার্যক্রম। শনিবার, পহেলা আগস্ট উদয়পুর পৌর পরিষদ কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচির শুভ সূচনা করা হয়। এদিন সকালে আয়োজিত এক সংক্ষিপ্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উদয়পুর পৌর এলাকার ২৩টি ওয়ার্ডে নিযুক্ত মোট ৮৪ জন সরকারি শিক্ষক-শিক্ষিকাকে এই গণনাকাজে আনুষ্ঠানিকভাবে উদ্বুদ্ধ করা হয়।1
- বিরাশিমাইল এলটিডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির। ইশানী মেডিকোসের উদ্যোগে রক্তদান, অংশ নিলেন ৩০-এরও বেশি স্বেচ্ছাসেবী ইশানী মেডিকোসের উদ্যোগে বিরাশিমাইল এলটিডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিক এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। শিবিরে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এলাকার সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন ৩০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ ও অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে। হাসপাতালের ইনচার্জ কলীন দেববর্মা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বহু মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করা সম্ভব। রক্তের সংকট মোকাবিলায় নিয়মিত স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সকল রক্তদাতাকে ধন্যবাদ জানান কলীন দেববর্মা। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।4
- ধর্মনগরে জেলা-স্তরের পর্যালোচনা সভা, উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত বাস্তবায়নে জোর দিলেন মন্ত্রী সান্তনা চাকমা! উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জেলাশাসক ও সমাহর্তার সভাকক্ষে শুক্রবার অনুষ্ঠিত হয় জেলা-স্তরের পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা।সভায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ,জেলাশাসক ও সমাহর্তা চাঁদনী চন্দ্রন,অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা,এল. ডারলং-সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়নমূলক প্রকল্প,জনকল্যাণমূলক কর্মসূচি এবং প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা নিজ নিজ বিভাগের কাজের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন।মন্ত্রী সান্তনা চাকমা সরকারি প্রকল্পগুলির দ্রুত,স্বচ্ছ ও সময়মতো বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা আরও সহজলভ্য ও কার্যকরভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করাই এই জেলা-স্তরের পর্যালোচনা সভার মূল লক্ষ্য ছিল।4
- ফটিকরায় হাসপাতালের সামনে স্যালাইন হাতে অভিনব আন্দোলন রোগীদের। ফটিকরায় হাসপাতালের চিকিৎসক ডক্টর মৃন্ময় চাকমার বদলির প্রতিবাদে ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় হাসপাতালের সামনে স্যালাইন হাতে রাস্তায় নেমে আন্দোলনে রোগীরা। আন্দোলনে শামিল এলাকাবাসীরাও।1
- এক বছর ধরে বন্ধ এলআই পাম্প হাউস, সেচের অভাবে বিপাকে রাজনগরের ৩০০ পরিবার সেচের জলের অভাবে চরম সংকটে পড়েছেন উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবার। এলাকায় থাকা এলআই স্কিমের পাম্প হাউসটি দীর্ঘ এক বছর ধরে অকেজো হয়ে পড়ে থাকায় কৃষিকাজ প্রায় বন্ধ। ধান এবং বিভিন্ন ধরনের সব্জি চাষ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা। এলাকাবাসীর অভিযোগ, পাম্প হাউসটি দীর্ঘদিন ধরে বিকল থাকলেও বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং জলসম্পদ দপ্তরের আধিকারিকদের কাছে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বহু পরিবারকে জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের দ্বারস্থ হন এবং দ্রুত পাম্প হাউসটি পুনরায় চালুর দাবি জানান। অভিযোগ পেয়ে বিধায়ক নিজে ঘটনাস্থলে গিয়ে পাম্প হাউস ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেন।পরিদর্শন শেষে বিধায়ক জানান, পাম্প হাউস সংলগ্ন জল সংরক্ষণের সুইচগেটের নিচে বড় ধরনের ছিদ্র তৈরি হওয়ায় বর্ষার সময় জল থাকলেও অন্য সময় সেখানে জল জমছে না। এই ছিদ্রের কারণে প্রয়োজনীয় জল বাইরে বেরিয়ে যাচ্ছে এবং পাম্প চালু করা সম্ভব হচ্ছে না। এছাড়াও সুইচগেট থেকে পাম্প হাউস পর্যন্ত সংযোগকারী পাইপলাইনের একাধিক স্থানে লিক রয়েছে। একই সঙ্গে কৃষিজমিতে জল পৌঁছে দেওয়ার নিষ্কাশন পাইপও ভেঙে যাওয়ায় সেচ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।তিনি বলেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য ক্ষতিগ্রস্ত সুইচগেটটি পরিবর্তন করে নতুনভাবে নির্মাণ করতে হবে। পাশাপাশি লিক হওয়া পাইপলাইন এবং ভাঙা জল সরবরাহের পাইপও দ্রুত বদলানো প্রয়োজন। বিষয়টি তিনি সংশ্লিষ্ট জলসম্পদ দপ্তরের নজরে এনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন।বিধায়কের আশ্বাসে এলাকাবাসীর মধ্যে কিছুটা আশার সঞ্চার হলেও তাদের দাবি, অকেজো পাম্প হাউসের কাজ দ্রুত শুরু করে পাম্প হাউসটি সচল করা হোক। তাহলেই আসন্ন মৌসুমে কৃষকরা পুনরায় সেচের সুবিধা পেয়ে চাষাবাদ শুরু করতে পারবেন।1
- ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সাংগঠনিক কার্যক্রমে ধর্মনগরে আসলেন। বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়ের ধর্মনগর আগমনকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের উপচে পরা ভির ধর্মনগর রেল স্টেশনে। সেখান থেকে যুব মোর্চার কর্মী-সমর্থকরা বাইক রেলি করে ধর্মনগর জেলা কার্যালয়ে আসেন। একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি সম্পন্ন করতে রাজ্য সভাপতির ধর্মনগর সফর।1
- কৈলাশহর বিমানবন্দরের সামনে মুখোমুখি সংঘর্ষ, আহত দুই বাইকচালক! কৈলাশহর বিমানবন্দরের সামনে মুখোমুখি সংঘর্ষ, আহত দুই বাইকচালক! কৈলাশহর: শনিবার সন্ধ্যায় কৈলাশহর বিমানবন্দরের সম্মুখে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইকচালক গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকট শব্দে সংঘর্ষের পর দুই আরোহীই রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি মোটরসাইকেল জব্দ করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।1