Shuru
Apke Nagar Ki App…
দেওয়ানগঞ্জে বড় ধাক্কা বিজেপিতে! ১৭ পরিবার একসাথে যোগ দিল তৃণমূলে—কি বললেন পরেশ অধিকারী? হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের ১৫৮ নম্বর বুথে অনুষ্ঠিত সমর্থনী সভায় বিজেপি ছেড়ে ১৭টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মানস রায় বসুনিয়া, অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায়, চেয়ারম্যান নুর আলম সরকার (বাম্পার) সহ অন্যান্য নেতৃত্ব। পরেশ চন্দ্র অধিকারী বলেন, মানুষের আস্থা ও উন্নয়নের উপর ভরসা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরও বহু মানুষ উন্নয়নের স্বার্থে এই দলে শামিল হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Tapas Roy
দেওয়ানগঞ্জে বড় ধাক্কা বিজেপিতে! ১৭ পরিবার একসাথে যোগ দিল তৃণমূলে—কি বললেন পরেশ অধিকারী? হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের ১৫৮ নম্বর বুথে অনুষ্ঠিত সমর্থনী সভায় বিজেপি ছেড়ে ১৭টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মানস রায় বসুনিয়া, অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায়, চেয়ারম্যান নুর আলম সরকার (বাম্পার) সহ অন্যান্য নেতৃত্ব। পরেশ চন্দ্র অধিকারী বলেন, মানুষের আস্থা ও উন্নয়নের উপর ভরসা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরও বহু মানুষ উন্নয়নের স্বার্থে এই দলে শামিল হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নদীপথে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা ভাই-বোনের, অবশেষে ঠাই হলো শ্রীঘরে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Jalpaiguri viral Haldibari1
- ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী কে? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। বিদায়ী বিধায়ক কৌশিক রায় নাকি ডালিম রায়? প্রচারে নেমেছেন দুজনেই। তাহলে কে বিজেপির আসল প্রার্থী?চরম জল্পনা বিজেপির অন্দরেরই। কৌশিক দাবি করছেন তিনিই বিজেপির প্রার্থী। আগামী ৪ এপ্রিল কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়ন জমা করবেন। অন্যদিকে, ডালিম রায় জানিয়েছেন, দল তাকে প্রার্থী করেছেন ফলে তিনি প্রচার চালাচ্ছেন। জেলা নেতৃত্ব অবশ্য পাশে রয়েছেন ডালিমের। জেলা সভাপতি শ্যামল বলেন, " আমাদের দলের প্রার্থী ডালিম রায়। তাকে দল সিম্বল দিয়েছে। ৪ এপ্রিল ঐতিহাসিক মিছিল করে মনোনয়ন জমা করবেন ডালিম রায়। তবে যে কৌশিক রায় দাবি করছেন তিনিই বিজেপির প্রার্থী? ইতিমধ্যেই ডালিম রায় যেমন বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন, ঠিক একই ভাবে কলকাতা থেকে বাড়ি ফিরেই প্রচারে নেমেছেন কৌশিক রায়ও। তিনি সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছেন তিনি বিজেপির মনোনীত প্রার্থী। আর যে নিয়ে বিজেপির কর্মীদের মধ্যেও এক প্রকার ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এখন দেখার বিষয় আগামী ৪ এপ্রিল কেন্দ্রীয় নেতৃত্ব কাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা করেন। সেদিকেই তাকিয়ে সাধারণ কর্মী সমর্থকেরা।1
- অবশেষে গ্রেপ্তার হলেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা থেকে ভিন রাজ্য বা ভিনদেশে পালানোর ছক কোষে ছিলেন তিনি বলে অভিযোগ। এদিন রাজ্য পুলিশের সিআইডি গ্রেপ্তার করে মালদার মোথাবাড়ি কান্ডের মূল অভিযুক্তকে।1
- **নিজের হাতেই দেওয়াল লিখন করলেন কংগ্রেস প্রার্থী খোকন মিয়া** কোচবিহার: সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদানকারী প্রার্থী খোকন মিয়া নিজেই দেওয়াল লিখনে অংশ নিলেন। কোচবিহার ৪ নম্বর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে এদিন তিনি এলাকায় দেওয়াল লিখন কর্মসূচি করেন। দেওয়াল লিখন শেষে তিনি নিজের বক্তব্যে নির্বাচনী প্রচার ও আগামী পরিকল্পনা নিয়ে কী জানালেন, তা শুনে নেওয়া যাক বিস্তারিত।1
- বৃহস্পতিবার প্রার্থীপদ জমা দেওয়ার পর পরই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস পাড়ায় পাড়ায় মিটিং করতেন বেরিয়ে পড়েছে। Sir এ মানুষ মারার অভিযোগে অভিযুক্ত, ভোটাধিকার কেড়ে নেবার ষড়যন্ত্রকারী বিজেপিকে হারাতে খুলি বৈঠক করছেন তৃণমূল মনোনীত প্রার্থী হরিহর দাস। তৃণমূলের উন্নয়নকে হাতিয়ার করে প্রতিটি এলাকায় এলাকায় মানুষের সমর্থন ও আশীর্বাদ পাচ্ছেন বলেও জানালেন তিনি।1
- ১ কোটি ৮২ হাজার টাকার.. রাস্তার কাজ বেহাল2
- ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী কে? জল্পনা রাজনৈতিক মহলে ময়নাগুড়ি বিধানসভায় বিজেপির প্রার্থী কে সেটা নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কৌশিক রায়কে প্রথমে প্রার্থী ঘোষণা করা হলেও পরবর্তীতে ডালিম রায় কে প্রার্থী ঘোষণা করেছে দল। বাতিলের তালিকায় পৌঁছে যায় কৌশিক রায়। কিন্তু তিনি কলকাতা থেকে ফিরে এসে বাড়িতে সাংবাদিক বৈঠক করে জানান দেন যে তিনি ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী। আগামী ৪ এপ্রিল জলপাইগুড়িতে মনোনয়ন জমা দেবেন তিনি। কলকাতা থেকে ফিরে ই প্রচার পর্বে ঝাঁপিয়ে পড়েছেন কৌশিক রায়। সাংবাদিক বৈঠকে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের1
- এই মিছিলে অংশগ্রহণ করেন গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের ও শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের বহু তৃণমূল কংগ্রেস সমর্থকরা, এদিনের এই মিছিল মহা মিছিলে আকার ধারণ করেন1
- শিশুর ছোঁয়াতেই উঠে যাচ্ছে রাস্তা! নিম্নমানের কাজে ক্ষোভে গ্রাম, ভোট বয়কটের হুঁশিয়ারি1