আজ ১৭ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। আরামবাগ পৌরসভা চত্বরে সকাল থেকেই উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর যুব সাথী, লক্ষীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশনের তৃতীয় দিনে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিচ্ছেন। একদিকে যুব সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে দীর্ঘ লাইনে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। অন্যদিকে লক্ষীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের জন্য আলাদা লাইনে অপেক্ষা করছেন মহিলারা ও কৃষকরা। সকাল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ভিড় সামাল দিতে বাড়ানো হয়েছে কাউন্টার সংখ্যা। তবুও বহু আবেদনকারীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। যুব সাথী প্রকল্পে আবেদন করতে আসা একাধিক বেকার যুবকের বক্তব্য— “১৫০০ টাকায় সংসার চলবে না। হাত খরচের জন্য ঠিক আছে, কিন্তু আমরা চাই স্থায়ী চাকরি। বাংলায় শিল্প হোক, কর্মসংস্থান বাড়ুক।” অন্যদিকে লক্ষীর ভান্ডারের আবেদনকারীরা জানাচ্ছেন, সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচে এই অনুদান কিছুটা স্বস্তি দেয়। কৃষক বন্ধুর সুবিধাভোগীরাও বলছেন, চাষের খরচ সামলাতে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সুবিধার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত কর্মী ও নিরাপত্তা বাহিনী। আরামবাগ পৌরসভা চত্বরে আজকের এই ভিড় যেন একদিকে সরকারি প্রকল্পের চাহিদার ছবি, অন্যদিকে কর্মসংস্থানের দাবিতে শিক্ষিত যুব সমাজের প্রত্যাশার প্রতিফলন।

- Post by News Arambagh Town1
- গোপন সূত্রে খবর পেয়ে বদনগঞ্জ বিট হাউসের পুলিশ কর্মীরা আটক করল দুটি বালি বোঝাই ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে গত রাতে রাত্রিকালীন ডিউটির সময়। সূত্রের খবর অনুযায়ী, বালি মাফিয়াদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। কখনও প্রকাশ্যে, আবার কখনও রাতের অন্ধকারে চলছে বেআইনি বালি পাচার। গত রাতে সেই রকমই এক পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মাঝরাতে অভিযান চালিয়ে দুটি নাম্বার প্লেট বিহীন ট্রাক্টর আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাঁকুড়া জেলা থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর হুগলি জেলার কোনও একটি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রাক্টর দুটির কোনও বৈধ কাগজপত্র ছিল না এবং নাম্বার প্লেটও লাগানো ছিল না। পুলিশ গোপন অভিযান চালিয়ে ট্রাক্টর দুটি উদ্ধার করে আটক করে। চালক ও খালাসিদের সকালবেলায় বদনগঞ্জ বিট হাউসে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।1
- Post by রিপোর্টারAbhijit Santra1
- ফের পথ দু্র্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ধর্মা-কেশপুর রাজ্য সড়কের মাইতিরগোলা এলাকায় মারুতির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় মারুতি ভ্যান টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতির চালক সহ দু'জনের। জখম আরো ৩ জন। এই দুটি গাড়ির সংঘর্ষের মাঝে পড়ে যায় দুটি বাইকও। ঘটনার পর রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রনের দাবিতে বেশ কিছুক্ষন পথ অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনার জেরে বেশকিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।1
- Post by JBP NEWS BANGLA1
- গ্রামে নেই পানীয় জল ,তীব্র ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন। মাঠ থেকে কৃষিকাজে ব্যবহৃত পাম্পের জলে এনে খেতে হচ্ছে গ্রামের মানুষজনকে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের ভোতাখালি গ্রামের ।1
- Post by Memari Update News1
- Post by News Arambagh Town1