logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বালুরঘাটে গৃহবধূ হ*ত্যা মামলায় বড় সাজা, কেরোসিনের প্রমাণে স্বামীর যাবজ্জীবন ও ₹১০ হাজার জরিমানা। #followerseveryonehighlights #হিলিনিউজবাংলা #highlightseveryone #hilightseveryonefollowers #hilinewsbangla #HiliNews #কুশমন্ডি #বালুরঘাট #তপন #ইটাহার যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন বালুরঘাট থানার মামলা নং ৫৬৯/২০১৫-এ গুরুত্বপূর্ণ রায় দিল বালুরঘাটের মাননীয় সেশনস কোর্ট। ৩১ জুলাই ২০২৬ অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০১৫ সালে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। দীর্ঘ তদন্তে পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে। এর মধ্যে ছিল মৃতার মৃত্যুকালীন জবানবন্দি, ফরেনসিক পরীক্ষায় কেরোসিনের উপস্থিতির প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, বিচারিক জবানবন্দি এবং ময়নাতদন্তের রিপোর্ট। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন ও যৌতুক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

3 hrs ago
user_Hili News Bangla
Hili News Bangla
হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
3 hrs ago
0c598ba4-a3eb-477d-9367-4bc023ad423b

বালুরঘাটে গৃহবধূ হ*ত্যা মামলায় বড় সাজা, কেরোসিনের প্রমাণে স্বামীর যাবজ্জীবন ও ₹১০ হাজার জরিমানা। #followerseveryonehighlights #হিলিনিউজবাংলা #highlightseveryone #hilightseveryonefollowers #hilinewsbangla #HiliNews #কুশমন্ডি #বালুরঘাট #তপন #ইটাহার যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন বালুরঘাট থানার মামলা নং ৫৬৯/২০১৫-এ গুরুত্বপূর্ণ রায় দিল বালুরঘাটের মাননীয় সেশনস কোর্ট। ৩১ জুলাই ২০২৬ অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০১৫ সালে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। দীর্ঘ তদন্তে পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে। এর মধ্যে ছিল মৃতার মৃত্যুকালীন জবানবন্দি, ফরেনসিক পরীক্ষায় কেরোসিনের উপস্থিতির প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, বিচারিক জবানবন্দি এবং ময়নাতদন্তের রিপোর্ট। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন ও যৌতুক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও শিশু অধিকার নিয়ে গোপালগঞ্জে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও শিশু অধিকার নিয়ে গোপালগঞ্জে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি | Sabar Sangbad | Breaking News 2026 --- ⚠️ দর্শকের দৃষ্টিগোচর করা হচ্ছে যে, নিচের পোস্টে দুর্ঘটনা সম্পর্কিত সংবেদনশীল বিষয়বস্তু থাকতে পারে। দয়া করে আপনার বিবেচনা অনুযায়ী দেখুন। Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.
    1
    বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও শিশু অধিকার নিয়ে গোপালগঞ্জে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও শিশু অধিকার নিয়ে গোপালগঞ্জে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি
| Sabar Sangbad | Breaking News 2026
---
⚠️ দর্শকের দৃষ্টিগোচর করা হচ্ছে যে, নিচের পোস্টে দুর্ঘটনা সম্পর্কিত সংবেদনশীল বিষয়বস্তু থাকতে পারে। দয়া করে আপনার বিবেচনা অনুযায়ী দেখুন।
Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.
    user_Sabar Sangbad
    Sabar Sangbad
    Local News Reporter বানসিহারি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • শনিবার রায়গঞ্জের আকাশে মেঘের আনাগোনা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুর জেলায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। ভারী বর্ষণের আশঙ্কা কম হলেও বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে মাঠের কাজ পরিকল্পনা করতে বলা হয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
    1
    শনিবার রায়গঞ্জের আকাশে মেঘের আনাগোনা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুর জেলায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। ভারী বর্ষণের আশঙ্কা কম হলেও বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে মাঠের কাজ পরিকল্পনা করতে বলা হয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
    user_Raiganj news
    Raiganj news
    রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • সুদে টাকা ধার নিয়ে সময়ে মেটাতে না পারায় অপহরণ, মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। মালদহে ইংরেজবাজারে বেসরকারি অর্থলগ্নী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে উদ্ধার অপহৃত ব্যক্তি। অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্তরা।
    1
    সুদে টাকা ধার নিয়ে সময়ে মেটাতে না পারায় অপহরণ, মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। মালদহে ইংরেজবাজারে বেসরকারি অর্থলগ্নী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে উদ্ধার অপহৃত ব্যক্তি। অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্তরা।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • সিতাইয়ের নেতাজী বাজারে গিরিধারী পুল সংলগ্ন ভেঙে পড়া মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার খুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা করা হয়। সিতাইয়ের নেতাজী বাজারে মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের খুঁটি পূজা অনুষ্ঠিত কোচবিহার জেলার সিতাইয়ের নেতাজী বাজারে গিরিধারী পুল সংলগ্ন ভেঙে পড়া মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার খুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা করা হয়। বিশিষ্ট সমাজসেবী বিউটি রায় খুঁটি পূজা সম্পন্ন করে পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন বিউটি রায় বলেন, “নেতাজী বাজার পুল সংলগ্ন এলাকায় মাশান বাবার মন্দিরটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে। তাই এলাকার সকলের সহযোগিতায় মন্দিরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল মানুষের কাছে আবেদন, এই মহৎ কাজে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।” পূজা উদ্যোক্তারাও জানান, মন্দিরটি পুনর্নির্মাণের জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাঁরা সকলকে আর্থিক ও অন্যান্যভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিউটি রায়, সুকুমার বর্মন, সাবিত্রী বর্মন, মাধবীলতা বর্মন, সরস্বতী রায় এবং পূজা উদ্যোক্তা মানব বর্মন, ক্রান্তি রায়, সুশান্ত শীল, বিকাশ রায় ও সুবল রায়সহ এলাকার বহু ভক্ত ও বাসিন্দা।
    1
    সিতাইয়ের নেতাজী বাজারে গিরিধারী পুল সংলগ্ন ভেঙে পড়া মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার খুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা করা হয়।
সিতাইয়ের নেতাজী বাজারে মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের খুঁটি পূজা অনুষ্ঠিত
কোচবিহার জেলার সিতাইয়ের নেতাজী বাজারে গিরিধারী পুল সংলগ্ন ভেঙে পড়া মাশান বাবা মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার খুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা করা হয়। বিশিষ্ট সমাজসেবী বিউটি রায় খুঁটি পূজা সম্পন্ন করে পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এদিন বিউটি রায় বলেন, “নেতাজী বাজার পুল সংলগ্ন এলাকায় মাশান বাবার মন্দিরটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে। তাই এলাকার সকলের সহযোগিতায় মন্দিরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল মানুষের কাছে আবেদন, এই মহৎ কাজে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।”
পূজা উদ্যোক্তারাও জানান, মন্দিরটি পুনর্নির্মাণের জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাঁরা সকলকে আর্থিক ও অন্যান্যভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিউটি রায়, সুকুমার বর্মন, সাবিত্রী বর্মন, মাধবীলতা বর্মন, সরস্বতী রায় এবং পূজা উদ্যোক্তা মানব বর্মন, ক্রান্তি রায়, সুশান্ত শীল, বিকাশ রায় ও সুবল রায়সহ এলাকার বহু ভক্ত ও বাসিন্দা।
    user_SITAI UPDATE  সিতাই আপডেট
    SITAI UPDATE সিতাই আপডেট
    সিতাই, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারি সভাপতির বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শেষে কি বললেন শুনুন
    1
    মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারি সভাপতির বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শেষে কি বললেন শুনুন
    user_MD ENAUR RAHMAN
    MD ENAUR RAHMAN
    মানিকচক, মালদা, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • এক ব্যক্তির পকেট থেকে মোবাইল ফোন চুরি করে পালানোর অভিযোগে একজনকে গ্রেফতার রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে করলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অর্জুন পাশওয়ান (৩১) বাড়ি রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৩০৩(২) ধারায় মামলার রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
    1
    এক ব্যক্তির পকেট থেকে মোবাইল ফোন চুরি করে পালানোর অভিযোগে একজনকে গ্রেফতার 
রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে করলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অর্জুন পাশওয়ান (৩১) বাড়ি  রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৩০৩(২) ধারায় মামলার রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
    user_KALIYAGANJ NEWS
    KALIYAGANJ NEWS
    +1917001695472 কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.