ধূপগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে বিজয় উল্লাসে মেতে উঠলো বিজেপি কর্মী সমর্থকরা অশোক মিত্র, ধূপগুড়ি:রাজ্যে বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবীর মেখে বিজয় উল্লাসে সামিল হয়েছেন।রবিবার ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে বিজেপি বিজয় উৎসব পালন করল।এদিন শহরের ১,৩,৭ এবং ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মিছিল করা হয়।কর্মী সমর্থকরা গেরুয়া আবির মেখে ব্যান্ড পার্টি ও ডিজের তালে নেচে আনন্দ উল্লাসে মেতে উঠেন।প্রতিটি মিছিলে ওয়ার্ডের কর্মী সমর্থকদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত।মিছিল দেখতে রাস্তার দুধারে প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিল।বিজেপির নেতা কর্মীরা কথায়, অপশাসনের জঙ্গলরাজ থেকে মুক্তি মিলেছে তাই বিজয় উৎসব করা হচ্ছে।আগামী দিনের বিধানসভা জুড়ে এই বিজয় উৎসব পালন করা হবে।ধাপে ধাপে পুরসভার বাকি ওয়ার্ডে মিছিল হবে।প্রসঙ্গত দীর্ঘ কয়েকবছর ধরে ধূপগুড়ি পুরসভা নির্বাচন হয়নি।পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রথমে পুর প্রশাসক মন্ডলী বসানো হয়েছিল।পরবর্তীতে মহকুমাশাসক পুরসভার দায়িত্ব নেয়।এবারের নির্বাচনে বিজেপি ধূপগুড়ি পুরসভাতে ১৩ হাজার ভোটে লিড দিয়েছে।লোকসভা নির্বাচনে প্রায় ৭ হাজার ভোটে লিড ছিল।এবার সেই লিড আরও বেড়েছে।ধূপগুড়ি বিধানসভার যুব মোর্চার কনভেনর শুভঙ্কর মল্লিক বলেন শহরের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে।বিধানসভা এলাকা সাধারণ মানুষ যেভাবে তাদের দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছে,সেই ঋণ উন্নয়নের মধ্য দিয়ে শোধ করা হবে।বিজেপির মহিলা নেত্রী রাধা মল্লিক জানায় দীর্ঘদিনের চোরের সরকারের পতন হয়েছে।রাজ্য জুড়ে নারীদের উপর অত্যাচার হয়েছে।তৃণমূলের সরকারের নারীদের নিরাপত্তা দিতে পারেনি।এবার বিজেপির সরকার গঠন হল, এখন নারীরা সুরক্ষিত।ক্ষমতায় আসার জন্য প্রতিটি ওয়ার্ডে বিজয় মিছিল হচ্ছে।

- সদ্য বহিষ্কৃত তৃণমূল মুখপাত্র দাবি করেছেন যে, আসন্ন নির্বাচনে টিকিটের বিনিময়ে তাঁর কাছে ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। এই বিস্ফোরক মন্তব্যে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।1
- রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীঘাটে পুজো দিতে গিয়ে দাবি করেন, কালীমায়ের পা থেকে পদ্মফুল তাঁর কাছে পড়েছে। তিনি এটিকে বঙ্গ বিজেপির জয়ের জন্য কালীমায়ের আশীর্বাদ হিসেবে ব্যাখ্যা করেছেন।1
- ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার গ্রাম পঞ্চায়েতে বিজেপির জয়কে ঘিরে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মী-সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস থাকলেও সম্পূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।1
- পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা দখলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ হয়। এর জেরে ময়নগুড়ি বিধানসভার বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ১৬/১১৪ নং বুথে বিজেপির কর্মী সমর্থকরা বিজয় মিছিল ও গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন।1
- ময়নাগুড়ি থানার উদ্যোগে মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে আইসি সুবল ঘোষ কৃতী শিক্ষার্থীদের হাতে স্মারক ও উপহার তুলে দেন। পুলিশের এই অভিনব উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।1
- মানুষকে ঠকানো যায় না তার ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন1
- ডাঙ্গারহাটে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চার বছরের সন্তানকে রেখে মায়ের এমন পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।1
- উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা নিশীথ প্রামাণিক (বিট্টু) রাজ্যের মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। কোচবিহারের এই 'ঘরের ছেলে' কলকাতার ব্রিগেড ময়দানে শপথ বাক্য পাঠ করেন। তাঁর মন্ত্রী হওয়াকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে, বিশেষত কোচবিহারে, আনন্দ ও উৎসবের মেজাজ।1