logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

রবিবার সকাল থেকে গোসাইরহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়ির সামনে কাটমানি ফেরতের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এবং ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে কাটমানি আদায় করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের বাড়ি থেকে ছাগল ও ভেড়াও নিয়েছেন। এই অভিযোগগুলির ভিত্তিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন গোসাইরহাট অঞ্চলের ২০৮ নম্বর বুথের তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ঘেরাও করেন এবং পরে প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। এই বিষয়ে প্রধান জানিয়েছেন যে, এক মাসের মধ্যে অভিযোগ অনুযায়ী কাটমানির টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

1 hr ago
user_SLK News সংবাদ মাধ্যম
SLK News সংবাদ মাধ্যম
News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
1 hr ago

রবিবার সকাল থেকে গোসাইরহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়ির সামনে কাটমানি ফেরতের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এবং ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে কাটমানি আদায় করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের বাড়ি থেকে ছাগল ও ভেড়াও নিয়েছেন। এই অভিযোগগুলির ভিত্তিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন গোসাইরহাট অঞ্চলের ২০৮ নম্বর বুথের তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ঘেরাও করেন এবং পরে প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। এই বিষয়ে প্রধান জানিয়েছেন যে, এক মাসের মধ্যে অভিযোগ অনুযায়ী কাটমানির টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • শীতলকুচি অঞ্চলের পশ্চিম শীতলকুচির ২২৩ নম্বর বুথের রাজার বাড়ি এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরতকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শ্যামলী কার্জী এবং তাঁর স্বামী শ্যামল কার্জী প্রায় ৮০ জন আবাস যোজনা উপভোক্তার কাছ থেকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন। গ্রামবাসীরা জানান, পূর্ব নির্ধারিত দিনে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, তাই রবিবার সকালে তাঁরা পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও শ্যামলী কার্জী ও তাঁর স্বামীর দেখা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের আশ্বাসে পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৮০ জনের কাছ থেকে মোট ১২ থেকে ১৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কাটমানির টাকা ফেরতের দিন নির্ধারণের পর থেকে পঞ্চায়েত সদস্যের পরিবার নিখোঁজ বলে জানা গেছে, যা গ্রামবাসীদের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি করেছে।
    1
    শীতলকুচি অঞ্চলের পশ্চিম শীতলকুচির ২২৩ নম্বর বুথের রাজার বাড়ি এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরতকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শ্যামলী কার্জী এবং তাঁর স্বামী শ্যামল কার্জী প্রায় ৮০ জন আবাস যোজনা উপভোক্তার কাছ থেকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন।

গ্রামবাসীরা জানান, পূর্ব নির্ধারিত দিনে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, তাই রবিবার সকালে তাঁরা পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও শ্যামলী কার্জী ও তাঁর স্বামীর দেখা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের আশ্বাসে পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৮০ জনের কাছ থেকে মোট ১২ থেকে ১৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কাটমানির টাকা ফেরতের দিন নির্ধারণের পর থেকে পঞ্চায়েত সদস্যের পরিবার নিখোঁজ বলে জানা গেছে, যা গ্রামবাসীদের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি করেছে।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • কোচবিহারের চান্দামারী এলাকার বাসিন্দা শুভ বর্মনের (১৮) সিতাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করার জন্য বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত বন্দি করতে এবং রিলস বানাতে সাগরদিঘীর কামতেশ্বরী ব্রিজে এসেছিলেন তিনি। রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ সিতাই-দিনহাটা সড়কের শেওড়াতলা ইন্ডিয়ান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ তাঁর এক পরিচিত কাকা ও কয়েকজন বন্ধুর সাথে চান্দামারী থেকে সাগরদিঘীর কামতেশ্বরী ব্রিজে রিলস বানাতে এসেছিলেন। সেখানে কিছুটা সময় কাটানোর পর, তাঁরা সিতাই এলাকায় ঘোরার উদ্দেশ্যে রওনা দেন। শুভ একটি ইয়ামাহা R15 মোটরবাইক নিয়ে একাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সিতাই বাজারের দিকে যাওয়ার পথেই শেওড়াতলা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর জখম অবস্থায় শুভকে দ্রুত সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে শুভর বাইকের পাশাপাশি আরও একটি মোটরবাইককে একই গতিতে চলতে দেখা গেছে। স্থানীয়দের একাংশের অনুমান, সম্ভবত দুটি বাইক পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। খবর পেয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা সিতাইয়ে পৌঁছন। একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর মা কান্নায় ভেঙে পড়েন। কয়েক ঘণ্টা আগেও যে তরুণ বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে মেতেছিলেন, রবিবার বিকেলেই তাঁর নিথর দেহ ঘিরে শোকস্তব্ধ হয়ে পড়েছিল পরিবার। রিলস বানানোর আনন্দময় যাত্রা শেষ পর্যন্ত শোকে পরিণত হলো, আর বাড়ি ফেরা হলো না এই ১৮ বছর বয়সী যুবকের।
    1
    কোচবিহারের চান্দামারী এলাকার বাসিন্দা শুভ বর্মনের (১৮) সিতাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করার জন্য বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত বন্দি করতে এবং রিলস বানাতে সাগরদিঘীর কামতেশ্বরী ব্রিজে এসেছিলেন তিনি। রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ সিতাই-দিনহাটা সড়কের শেওড়াতলা ইন্ডিয়ান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ তাঁর এক পরিচিত কাকা ও কয়েকজন বন্ধুর সাথে চান্দামারী থেকে সাগরদিঘীর কামতেশ্বরী ব্রিজে রিলস বানাতে এসেছিলেন। সেখানে কিছুটা সময় কাটানোর পর, তাঁরা সিতাই এলাকায় ঘোরার উদ্দেশ্যে রওনা দেন। শুভ একটি ইয়ামাহা R15 মোটরবাইক নিয়ে একাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সিতাই বাজারের দিকে যাওয়ার পথেই শেওড়াতলা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

গুরুতর জখম অবস্থায় শুভকে দ্রুত সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে শুভর বাইকের পাশাপাশি আরও একটি মোটরবাইককে একই গতিতে চলতে দেখা গেছে। স্থানীয়দের একাংশের অনুমান, সম্ভবত দুটি বাইক পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

খবর পেয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা সিতাইয়ে পৌঁছন। একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর মা কান্নায় ভেঙে পড়েন। কয়েক ঘণ্টা আগেও যে তরুণ বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে মেতেছিলেন, রবিবার বিকেলেই তাঁর নিথর দেহ ঘিরে শোকস্তব্ধ হয়ে পড়েছিল পরিবার। রিলস বানানোর আনন্দময় যাত্রা শেষ পর্যন্ত শোকে পরিণত হলো, আর বাড়ি ফেরা হলো না এই ১৮ বছর বয়সী যুবকের।
    user_RKN UPDATE
    RKN UPDATE
    Sitai, Coochbehar•
    3 hrs ago
  • দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার দিনহাটার হেমন্ত বসু কর্নারে একটি বর্ণাঢ্য যোগাসন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
    1
    দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার দিনহাটার হেমন্ত বসু কর্নারে একটি বর্ণাঢ্য যোগাসন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
    user_Eccn news 24×7
    Eccn news 24×7
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জলদাপাড়ায় এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল কর্তৃপক্ষ, যেখানে রবিবার সকালে উদ্যানের প্রশিক্ষিত হাতির পিঠে বসেই যোগব্যায়াম অনুশীলন করলেন বনকর্মী ও মাহুতরা। প্রকৃতির মাঝে আয়োজিত এমন ব্যতিক্রমী আয়োজন উপস্থিত সকলের নজর কেড়েছে। উদ্যান কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে যোগব্যায়ামের বিভিন্ন আসন ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা হয়। বনকর্মীদের মতে, নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজ অরণ্য, বন্যপ্রাণ ও হাতির উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্বকে এক নতুন মাত্রা দিয়েছে। হাতির পিঠে বসে যোগব্যায়ামের এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। জলদাপাড়ার এই উদ্যোগ ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে। উদ্যান কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের জনমুখী কর্মসূচি গ্রহণ করা হবে।
    1
    আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জলদাপাড়ায় এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল কর্তৃপক্ষ, যেখানে রবিবার সকালে উদ্যানের প্রশিক্ষিত হাতির পিঠে বসেই যোগব্যায়াম অনুশীলন করলেন বনকর্মী ও মাহুতরা। প্রকৃতির মাঝে আয়োজিত এমন ব্যতিক্রমী আয়োজন উপস্থিত সকলের নজর কেড়েছে।

উদ্যান কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে যোগব্যায়ামের বিভিন্ন আসন ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা হয়। বনকর্মীদের মতে, নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজ অরণ্য, বন্যপ্রাণ ও হাতির উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্বকে এক নতুন মাত্রা দিয়েছে।

হাতির পিঠে বসে যোগব্যায়ামের এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। জলদাপাড়ার এই উদ্যোগ ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে। উদ্যান কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের জনমুখী কর্মসূচি গ্রহণ করা হবে।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মাথাভাঙ্গা দুই ব্লকের ভোগমারা গ্রামে গত রাতে ঝড়ের সময় ঘরের উপর গাছ ভেঙে অজিত বর্মন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে হঠাৎ ঝড়ের কারণে বাড়ির পেছনে থাকা একটি গাছ ঘরের উপর ভেঙে পড়ে। এরপর অজিত বর্মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ঘটনাস্থলেই অজিত বর্মনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।
    1
    মাথাভাঙ্গা দুই ব্লকের ভোগমারা গ্রামে গত রাতে ঝড়ের সময় ঘরের উপর গাছ ভেঙে অজিত বর্মন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে হঠাৎ ঝড়ের কারণে বাড়ির পেছনে থাকা একটি গাছ ঘরের উপর ভেঙে পড়ে। এরপর অজিত বর্মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ঘটনাস্থলেই অজিত বর্মনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।
    user_Babai Das
    Babai Das
    দিনহাটা ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে রবিবার কুচলিবাড়ি কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকের সহযোগিতায় ক্লাব কর্তৃপক্ষ এই শিবিরটির পরিচালনা ও ব্যবস্থাপনা করেছে। এই মানবিক অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী সম্রাট নাথ, শিক্ষক অনিমেষ সাহা এবং মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক ডা. বিজয় কৃষ্ণ ভদ্র উপস্থিত ছিলেন। রক্তদাতাদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণে শিবিরটি সফল হয়। ক্লাব সভাপতি বিক্রম রায় জানিয়েছেন, রক্তের সংকট মোকাবিলায় ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও জানান যে, কুচলিবাড়ি অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে ক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
    1
    মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে রবিবার কুচলিবাড়ি কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকের সহযোগিতায় ক্লাব কর্তৃপক্ষ এই শিবিরটির পরিচালনা ও ব্যবস্থাপনা করেছে। এই মানবিক অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী সম্রাট নাথ, শিক্ষক অনিমেষ সাহা এবং মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক ডা. বিজয় কৃষ্ণ ভদ্র উপস্থিত ছিলেন।

রক্তদাতাদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণে শিবিরটি সফল হয়। ক্লাব সভাপতি বিক্রম রায় জানিয়েছেন, রক্তের সংকট মোকাবিলায় ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও জানান যে, কুচলিবাড়ি অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে ক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • রবিবার সকাল থেকে গোসাইরহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়ির সামনে কাটমানি ফেরতের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এবং ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে কাটমানি আদায় করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের বাড়ি থেকে ছাগল ও ভেড়াও নিয়েছেন। এই অভিযোগগুলির ভিত্তিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন গোসাইরহাট অঞ্চলের ২০৮ নম্বর বুথের তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ঘেরাও করেন এবং পরে প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। এই বিষয়ে প্রধান জানিয়েছেন যে, এক মাসের মধ্যে অভিযোগ অনুযায়ী কাটমানির টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
    1
    রবিবার সকাল থেকে গোসাইরহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়ির সামনে কাটমানি ফেরতের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এবং ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে কাটমানি আদায় করা হয়েছে।

গ্রামবাসীদের দাবি, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের বাড়ি থেকে ছাগল ও ভেড়াও নিয়েছেন। এই অভিযোগগুলির ভিত্তিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন গোসাইরহাট অঞ্চলের ২০৮ নম্বর বুথের তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ঘেরাও করেন এবং পরে প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান।

বিক্ষোভের পর তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। এই বিষয়ে প্রধান জানিয়েছেন যে, এক মাসের মধ্যে অভিযোগ অনুযায়ী কাটমানির টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • কোচবিহার জেলার সিতাইয়ে বেড়াতে এসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শুভ বর্মন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শুভ বর্মনের বাড়ি চান্দামারী এলাকায়। আজ রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ সিতাই-দিনহাটা রোডের পূর্ব কোণাচাত্রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। শুভ বর্মন তাঁর এক পরিচিত কাকা ও বন্ধুদের সঙ্গে চান্দামারী থেকে সিতাইয়ের কামতেশ্বরী ব্রিজে ঘুরতে এসেছিলেন এবং সিতাই বাজারে ঢোকার পথেই তিনি এই দুর্ঘটনার শিকার হন। তিনি ইয়ামাহা R15 মোটরবাইকে একাই ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শুভ বর্মনকে দ্রুত সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে শুভ বর্মনের বাইকের সঙ্গে আরও একটি বাইক একই গতিতে ছুটে আসছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, দুটি বাইকের মধ্যে পাল্লা দিয়ে চালানোর সময় নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই মর্মান্তিক খবর পেয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা সিতাইয়ে আসেন, এবং যুবকের মা কান্নায় ভেঙে পড়েন। এক নিমিষেই একটি তরতাজা প্রাণ ঝরে গেল।
    1
    কোচবিহার জেলার সিতাইয়ে বেড়াতে এসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শুভ বর্মন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শুভ বর্মনের বাড়ি চান্দামারী এলাকায়। আজ রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ সিতাই-দিনহাটা রোডের পূর্ব কোণাচাত্রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। শুভ বর্মন তাঁর এক পরিচিত কাকা ও বন্ধুদের সঙ্গে চান্দামারী থেকে সিতাইয়ের কামতেশ্বরী ব্রিজে ঘুরতে এসেছিলেন এবং সিতাই বাজারে ঢোকার পথেই তিনি এই দুর্ঘটনার শিকার হন। তিনি ইয়ামাহা R15 মোটরবাইকে একাই ছিলেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শুভ বর্মনকে দ্রুত সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে শুভ বর্মনের বাইকের সঙ্গে আরও একটি বাইক একই গতিতে ছুটে আসছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, দুটি বাইকের মধ্যে পাল্লা দিয়ে চালানোর সময় নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই মর্মান্তিক খবর পেয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা সিতাইয়ে আসেন, এবং যুবকের মা কান্নায় ভেঙে পড়েন। এক নিমিষেই একটি তরতাজা প্রাণ ঝরে গেল।
    user_SITAI UPDATE  সিতাই আপডেট
    SITAI UPDATE সিতাই আপডেট
    সিতাই, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.