Shuru
Apke Nagar Ki App…
মামলা করতে থানায় এসে অসুস্থ! শরীরে আঘাতের চিহ্ন, অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় হাসপাতালে ভর্তি! মামলা করতে থানায় এসে অসুস্থ! শরীরে আঘাতের চিহ্ন, অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় হাসপাতালে ভর্তি! কৈলাশহর: শরীরে আঘাতের চিহ্ন নিয়ে থানায় মামলা করতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত কারণ ও অসুস্থতার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
Tripura Television
মামলা করতে থানায় এসে অসুস্থ! শরীরে আঘাতের চিহ্ন, অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় হাসপাতালে ভর্তি! মামলা করতে থানায় এসে অসুস্থ! শরীরে আঘাতের চিহ্ন, অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় হাসপাতালে ভর্তি! কৈলাশহর: শরীরে আঘাতের চিহ্ন নিয়ে থানায় মামলা করতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত কারণ ও অসুস্থতার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
More news from ত্রিপুরা and nearby areas
- সাংবাদিকদের নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধের দাবিতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ঊনকোটি জেলায় মাদক ও অবৈধ বার্মিজ সিগারেটের প্রবেশ রোধে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন গাড়িতে প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধের দাবিতে মঙ্গলবার ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন জেলার কর্মরত সাংবাদিকরা।ডেপুটেশনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে প্রথমেই উঠে আসে সাংবাদিকদের হুমকির বিষয়টি। সম্প্রতি একটি নেশাজাতীয় সামগ্রী আটকের ঘটনা নিয়ে সংবাদ পরিবেশনের পর ঊনকোটি জেলার সাংবাদিক বিকাশ কাপালি ও নাজমুল হোসেনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় গত ২৯ আগস্ট ফটিকরায় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে সাংবাদিকরা জানান। তবে এফআইআর দায়েরের পর থেকে এখনও পর্যন্ত বিষয়টিতে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ তাঁদের নজরে আসেনি বলে অভিযোগ করেন তাঁরা। দ্রুত তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ডেপুটেশনের দ্বিতীয় দাবিতে ঊনকোটি জেলায় মাদক ও অবৈধ বার্মিজ সিগারেটের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকদের বক্তব্য, বিভিন্ন পথে নিয়মিতভাবে নেশাজাতীয় সামগ্রী ও অবৈধ বার্মিজ সিগারেট জেলায় প্রবেশের ফলে যুবসমাজের উপর তার নেতিবাচক প্রভাব পড়ছে। এই অবৈধ কারবার রুখতে সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে পুলিশের নজরদারি আরও জোরদার করার দাবি জানানো হয়।তৃতীয় দাবিতে বিভিন্ন যানবাহনে প্রেস স্টিকারের অপব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়। সাংবাদিকদের অভিযোগ, কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করছেন। এই ধরনের ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি প্রকৃত সাংবাদিক ও সংবাদমাধ্যমের পরিচয় যাতে অপব্যবহৃত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের হুমকি দেওয়া কিংবা সংবাদমাধ্যমের পরিচয়ের অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয়। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করে যুবসমাজকে নেশার কবল থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।এদিনের ডেপুটেশনে সাংবাদিক বিকাশ কাপালি, নাজমুল হোসেন, উত্তম দেব, প্রীয়তোষ দাস, শুভঙ্কর দাস-সহ ঊনকোটি জেলার অন্যান্য কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।2
- মামলা করতে থানায় এসে অসুস্থ! শরীরে আঘাতের চিহ্ন, অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় হাসপাতালে ভর্তি! মামলা করতে থানায় এসে অসুস্থ! শরীরে আঘাতের চিহ্ন, অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় হাসপাতালে ভর্তি! কৈলাশহর: শরীরে আঘাতের চিহ্ন নিয়ে থানায় মামলা করতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত কারণ ও অসুস্থতার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।1
- কুমারঘাট মহকুমার ফটিকরায় শিক্ষকদের সম্মান জানালেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায়ে শিক্ষকদের সংবর্ধনা জানালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।1
- সাত দিনের জন্মাষ্টমী উৎসব শেষে খোয়াই কৃষ্ণ মন্দিরে প্রণামী গণনা, বাক্স থেকে মিলল লক্ষাধিক টাকা! সাত দিনের জন্মাষ্টমী উৎসব শেষে খোয়াই কৃষ্ণ মন্দিরে প্রণামী গণনা, বাক্স থেকে মিলল লক্ষাধিক টাকা!1
- চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা। চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনি এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ড্রাগস বিক্রির অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবশেষে অভিযোগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। জানা যায়, মঙ্গলবার সাতসকালে এলাকাবাসীরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় যুবক কালু এবং তার ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। পরবর্তীতে কালু ও তার ভাইকেও আটক করেন উত্তেজিত স্থানীয়রা। এইভাবে মোট চার যুবককে আটক করে এলাকাবাসীরা। শুধু তাই নয়, আটক যুবকদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসীরা আটক যুবকদের উত্তম মধ্যম দিয়ে চারজনকেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নেশা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফলে এদিনের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ্যে আসে। তবে আটক চার যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রী এবং এই কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাদের প্রকৃত যোগসূত্র কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা।1
- ⭕ চিত্র সাংবাদিকদের কাজ সমাজের দর্পণ, ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন : মেয়র ✍️ সাংবাদিকরা জীবন-জীবিকার ঝুঁকি নিয়েই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত ও বাস্তব চিত্র তুলে ধরে তাঁরা জনগণের সামনে সত্যকে প্রকাশ করেন। বিশেষ করে চিত্র সাংবাদিকদের কাজ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। অনেক প্রতিকূলতার মধ্যেও তাঁরা দায়িত্ব পালন করে চলেছেন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।1
- বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফটিকরায়ের মূর্তী পাড়ায় দেব শিল্পীর মূর্তী নির্মানে ব্যাস্ততা। ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় এলাকায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে রাজনগরের মূর্তি পাড়ায় চলছে মূর্তি নির্মাণে মৃৎ শিল্পীদের চরম ব্যস্ততা।1
- *চিকিৎসক না পেয়ে কাঁদতে কাঁদতে ফিরলেন অসহায় মা ধর্মনগর জেলা হাসপাতাল থেকে* সংবাদ প্রতিনিধি,ধর্মনগর: চিকিৎসার আশায় হাসপাতালে এসে যদি চিকিৎসকই না মেলে, তাহলে অসহায় রোগী ও তাঁর পরিবারের সদস্যরা কোথায় যাবেন? ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে এমনই এক গুরুতর অভিযোগ সামনে আসায় ক্ষোভে ফুঁসছেন রোগী ও তাঁদের পরিজনরা।অভিযোগ, হাসপাতালে রোগী নিয়ে আসার পরও সময়মতো চিকিৎসকের দেখা না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বহু মানুষ। এমনকি চিকিৎসক না পেয়ে এক অসহায় মাকে কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে ফিরে যেতে হয়েছে বলেও অভিযোগ উঠেছে।1