ভূয়ো এসটি সার্টিফিকেট কান্ডে তদন্ত হবেঃ বর্ধমানে কড়া বার্তা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সুজিত দত্ত, বর্ধমান, ১০ মে: রাজ্যের মন্ত্রীসভায় শপথ নেওয়ার পরই পূর্ব বর্ধমানে এসে কড়া বার্তা দিলেন ক্ষুদিরাম টুডু। রবিবার পূর্ব বর্ধমান জেলার এক জাহের থানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ভুয়ো এসটি সার্টিফিকেট ইস্যুকে কেন্দ্র করে তীব্র সুরে আক্রমণ শানালেন তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন নবনিযুক্ত মন্ত্রী। মন্ত্রী জানান, খুব শীঘ্রই নিজের দপ্তরের দায়িত্ব পুরোপুরি বুঝে নিয়ে পূর্ণমাত্রায় কাজ শুরু করবেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক ভুয়ো এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং এই চক্রের বিরুদ্ধে সরকার এবার কড়া অবস্থান নিতে চলেছে। ক্ষুদিরাম টুডুর স্পষ্ট বার্তা, “ভূয়ো সার্টিফিকেট নিয়ে যারা পড়াশোনা করছে বা চাকরি করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব আধিকারিক এই ধরনের ভুয়ো সার্টিফিকেট ইস্যুর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধেও তদন্ত করে কড়া আইনি পদক্ষেপ করা হবে।” এদিন তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা একাধিক আদিবাসী স্কুল ও আশ্রমের হস্টেল দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ হয়ে রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কোচবিহার, আলিপুরদুয়ার ও মালদা জেলার বহু আদিবাসী ছাত্রছাত্রী এর ফলে চরম সমস্যার মুখে পড়েছে বলে দাবি করেন তিনি। নবনিযুক্ত মন্ত্রীর আশ্বাস, আদিবাসী পড়ুয়াদের স্বার্থে খুব দ্রুত বন্ধ হয়ে থাকা সমস্ত আদিবাসী হস্টেল পুনরায় চালু করা হবে। শিক্ষা ও সামাজিক উন্নয়নের স্বার্থে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি দেখবে বলেও জানান তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্ব বর্ধমানে এদিনই ছিল তার প্রথম সফর। তাকে ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সংবর্ধনা সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে উন্নয়ন, স্বচ্ছতা ও আদিবাসী সমাজের অধিকার রক্ষার বার্তাও দেন তিনি।

- পূর্ব বর্ধমান জেলায় ফ্রি ফায়ার গেম যুবকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। অভিযোগ, এই অনলাইন গেম পড়াশোনা ও সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।1
- রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণকে ঘিরে নদীয়ার নবদ্বীপে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করেছেন এবং বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল ঘিরে জেলাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।1
- আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবাংলায় সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।1
- একই নাম পদবীর দুইজন বিভ্রান্তি গুপ্তিপাড়ায় পদ্মফুল শিবিরে কোনজন? প্রকৃত সত্যি টা কি? তদন্ত শুরু কি তথ্য পেলো স্কাই বাংলা? দেখুন,জানুন জানতে থাকুন জানাতে থাকুন1
- পরাজয় ছাপিয়ে রাজ্যে গেরুয়া ঝড়ের উল্লাস : ভরতপুরে বিজেপি-র বর্ণাঢ্য বিজয় মিছিল পরাজয় ছাপিয়ে রাজ্যে গেরুয়া ঝড়ের উল্লাস : ভরতপুরে বিজেপি-র বর্ণাঢ্য বিজয় মিছিল। রাজ্যের শাসনক্ষমতায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির আসীন হওয়াকে কেন্দ্র করে ঐতিহাসিক উন্মাদনায় মেতে উঠল মুর্শিদাবাদের ভরতপুর। যদিও স্থানীয় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ তৃণমূলের কাছে ৩০,৭৫৩ ভোটে পরাজিত হয়েছেন, কিন্তু রাজ্যের এই পটপরিবর্তন ও দলের বিপুল জয়কে উদযাপন করতে রবিবার বিকেলে ভরতপুর আলিয়া হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলে প্রার্থী অনামিকা ঘোষ উপস্থিত হতেই দীর্ঘদিনের লড়াইয়ে শামিল বুথ স্তরের কর্মীদের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা দেখা দেয়। পরাজয়ের বিষাদ ভুলে কর্মীরা তাকে মাল্যদান, পুষ্পস্তবক ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান। গেরুয়া আবিরের রঙে আকাশ-বাতাস রাঙিয়ে এবং বাজনার তালে স্লোগান দিতে দিতে মিছিলটি ভরতপুরের নতুন রাস্তার মোড়, বাস স্টপেজ, ব্লক মোড়, দাসপাড়া, পশ্চিমপাড়া, তাঁতীপাড়া ও হিন্দুপাড়া হয়ে ভরতপুর হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। কোনো আনুষ্ঠানিক সভা না হলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনামিকা ঘোষ জানান, ব্যক্তিগত হার সত্ত্বেও রাজ্যের এই জয় সাধারণ মানুষের জয় এবং আগামী পাঁচ বছর তিনি ভরতপুরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।1
- খড়্গপুর শহরে আজ বিজয় উৎসব এবং মিছিল। কৌশল্যা মোড় থেকে ঝাপেটাপুর হয়ে সাব ডিভিশন হাসপাতাল পর্যন্ত ।।1
- মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে একটি বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিষেবা বা সময়সূচীতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় যাত্রীরা।1
- পশ্চিমবঙ্গে অনেক টোল গেট বন্ধ। । গাড়ি চালক বেজায় খুশি। ।1