Shuru
Apke Nagar Ki App…
পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাঁর সঙ্গে তাঁর ভাইপো এবং এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
KUKLI AKHRA Official
পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাঁর সঙ্গে তাঁর ভাইপো এবং এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- রবিবার সকালে জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় সহ দুজনের গ্রেপ্তারের খবর চাউর হতেই পুরুলিয়ার রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে ওঠে। এদিন সুজয় বন্দ্যোপাধ্যায় সহ ধৃত আরও দুজনকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিজেপি কর্মীরা চরম উচ্ছ্বাসে মেতে ওঠেন। সম্প্রতি বেশ কিছু ঘটনায় অত্যাচারিত হওয়ার কারণে পুরুলিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সক্রিয় বিজেপি কর্মী সুশীল কুইরি এই ঘটনায় নিজের ব্যক্তিগত ক্ষোভ উগরে দেন। তৃণমূল নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীদের মধ্যে আনন্দ ও উল্লাসের আবহ তৈরি হয়েছে।1
- পুরুলিয়া জেলা বাউরি সমাজের পক্ষ থেকে বাবা সাহেব ভীম রাও আম্বেদকরের একটি আবক্ষ মূর্তি উদ্বোধন করা হয়েছে। পুরুলিয়া জেলায় বাউরি সমাজের উদ্যোগে এই আবক্ষ মূর্তিটি উন্মোচন করা হয়।1
- সরকারি নথি বিকৃত ও জালিয়াতি করার মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জি। তাঁর সঙ্গে তাঁর ভাইপো এবং পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সব মিলিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি নথি বিকৃত করার পাশাপাশি একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, রবিবার ধৃত তিনজনকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ।1
- পুরুলিয়ায় গ্রেপ্তার করা হলো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা সুজয় ব্যানার্জি সহ আরও তিনজনকে। গ্রেপ্তারের পর আজই তাঁদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। এই গ্রেপ্তারির পর সুজয় ব্যানার্জি নিজে ঠিক কী প্রতিক্রিয়া জানিয়েছেন, শুনুন।1
- বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত হৃদয় মাধব দুবে আগামী এক সপ্তাহে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবন কেমন কাটবে, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। বিভিন্ন রাশির মানুষের আর্থিক উন্নতি ও অবনতি, শারীরিক অবস্থা, লেখাপড়া, প্রেম, বিবাহ এবং সন্তান লাভের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে বিশদ আলোচনা করেছেন তিনি। আগামী এক সপ্তাহের এই বিস্তারিত রাশিফল পণ্ডিত হৃদয় মাধব দুবের কাছ থেকে জেনে নেওয়া যাবে।1
- পুরুলিয়ার বরাবাজার ব্লকের মজিরামডী মাঠে রবিবার বিকেলে মানভূম রক্ষা সংস্কৃতি কমিটির একটি আলোচনা সভা আয়োজিত হয়। মানভূম সংস্কৃতির এক অনবদ্য অংশ হলো 'কারা লড়াই'। এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বিগত বেশ কয়েক বছর ধরে এই সংগঠনটি বিভিন্ন ধরনের আন্দোলন পরিচালনা করে আসছে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই রবিবার নতুন করে বরাবাজার ব্লক কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়েছে। সংগঠনের অন্যান্য ব্লক কমিটিগুলো ইতিমধ্যেই গঠিত হয়ে গিয়েছে এবং রবিবার ছিল বরাবাজার ব্লক কমিটি তৈরির কাজ। এই বিশেষ সভায় আদিবাসী কুড়মী সমাজের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো ছাড়াও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।2
- পুঞ্চা পঞ্চায়েত সমিতিতে অনধিকার প্রবেশ করে অন্নপূর্ণা ভান্ডারে তথ্য বিকৃতি করার অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ একই মামলায় ধৃত তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য চরণ পাহাড়ি দাসকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তদের দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই মামলায় সুজয় বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়নি। পুলিশের এই দুদিনের জিজ্ঞাসাবাদ ও তদন্তের ফলে শেষ পর্যন্ত কী তথ্য বেরিয়ে আসে, এখন সেদিকেই অধীর আগ্রহে মুখিয়ে রয়েছে পুরুলিয়া জেলার রাজনৈতিক অন্দরমহল।1
- গত মঙ্গলবার রাতে পুরুলিয়ার পুঞ্চা ব্লক অফিসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। এই অভিযোগে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, পুঞ্চা পঞ্চায়েতের পূর্ত কর্মাধক্ষ্য, পুঞ্চা ব্লকের কর্মী এবং লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। এরই সাথে পুরুলিয়া জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী।1