Shuru
Apke Nagar Ki App…
পুরুলিয়ার বরাবাজার ব্লকের মজিরামডী মাঠে রবিবার বিকেলে মানভূম রক্ষা সংস্কৃতি কমিটির একটি আলোচনা সভা আয়োজিত হয়। মানভূম সংস্কৃতির এক অনবদ্য অংশ হলো 'কারা লড়াই'। এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বিগত বেশ কয়েক বছর ধরে এই সংগঠনটি বিভিন্ন ধরনের আন্দোলন পরিচালনা করে আসছে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই রবিবার নতুন করে বরাবাজার ব্লক কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়েছে। সংগঠনের অন্যান্য ব্লক কমিটিগুলো ইতিমধ্যেই গঠিত হয়ে গিয়েছে এবং রবিবার ছিল বরাবাজার ব্লক কমিটি তৈরির কাজ। এই বিশেষ সভায় আদিবাসী কুড়মী সমাজের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো ছাড়াও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
Barabhum barta
পুরুলিয়ার বরাবাজার ব্লকের মজিরামডী মাঠে রবিবার বিকেলে মানভূম রক্ষা সংস্কৃতি কমিটির একটি আলোচনা সভা আয়োজিত হয়। মানভূম সংস্কৃতির এক অনবদ্য অংশ হলো 'কারা লড়াই'। এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বিগত বেশ কয়েক বছর ধরে এই সংগঠনটি বিভিন্ন ধরনের আন্দোলন পরিচালনা করে আসছে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই রবিবার নতুন করে বরাবাজার ব্লক কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়েছে। সংগঠনের অন্যান্য ব্লক কমিটিগুলো ইতিমধ্যেই গঠিত হয়ে গিয়েছে এবং রবিবার ছিল বরাবাজার ব্লক কমিটি তৈরির কাজ। এই বিশেষ সভায় আদিবাসী কুড়মী সমাজের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো ছাড়াও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পুরুলিয়ার বরাবাজার ব্লকের মজিরামডী মাঠে রবিবার বিকেলে মানভূম রক্ষা সংস্কৃতি কমিটির একটি আলোচনা সভা আয়োজিত হয়। মানভূম সংস্কৃতির এক অনবদ্য অংশ হলো 'কারা লড়াই'। এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বিগত বেশ কয়েক বছর ধরে এই সংগঠনটি বিভিন্ন ধরনের আন্দোলন পরিচালনা করে আসছে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই রবিবার নতুন করে বরাবাজার ব্লক কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়েছে। সংগঠনের অন্যান্য ব্লক কমিটিগুলো ইতিমধ্যেই গঠিত হয়ে গিয়েছে এবং রবিবার ছিল বরাবাজার ব্লক কমিটি তৈরির কাজ। এই বিশেষ সভায় আদিবাসী কুড়মী সমাজের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো ছাড়াও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।2
- পুরুলিয়া জেলা পুলিশের হাতে গ্রেফতার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারচুপির ঘটনায় তার নাম জড়ানোর পর তাকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পুঞ্চা ব্লক অফিসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে কারচুপি করার অভিযোগে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, পুঞ্চা পঞ্চায়েতের পূর্ত কর্মাধক্ষ্য, পুঞ্চা ব্লকের কর্মী ও লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের সকলেরই জামিন হয়ে যায়। পরবর্তীতে এই কারচুপির ঘটনার সঙ্গেই পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জীর নাম উঠে আসে, যার জেরে তাকে গ্রেফতার করল পুলিশ।1
- অবৈধ গৌ পাচার সন্দেহে গৌরক্ষা বাহিনী ও একদল গো ব্যাপারীদের মধ্যে প্রকৃত গরুহাটের ছাড়পত্র ও রসিদের বৈধতা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়াল পুরুলিয়া শহরের গোপাল মোড় এলাকায়। পুরুলিয়া জেলার কেন্দা থানার তালতল হাট থেকে শতাধিক গরু হাঁটিয়ে নিয়ে গোপাল মোড় রাস্তা দিয়ে আসছিলেন একদল পাইকারি ব্যবসায়ী। সেই সময় গো রক্ষা বাহিনীর সদস্যদের গরুর সংখ্যা নিয়ে সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যবসায়ীদের আটকে দেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুরুলিয়া সদর থানার বেশ কয়েকজন আধিকারিক সহ পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং বৈধ ছাড়পত্র ও চালান রসিদ যাচাই করে। পুলিশের মধ্যস্থতায় ঘটনাস্থলেই দু'পক্ষের বাদ-বিবাদ থেমে যায় এবং শান্তিপূর্ণভাবেই পরিস্থিতি সামলে নেওয়া হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে পরবর্তীতে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।1
- পুরুলিয়া জেলা বাউরি সমাজের পক্ষ থেকে বাবা সাহেব ভীম রাও আম্বেদকরের একটি আবক্ষ মূর্তি উদ্বোধন করা হয়েছে। পুরুলিয়া জেলায় বাউরি সমাজের উদ্যোগে এই আবক্ষ মূর্তিটি উন্মোচন করা হয়।1
- সরকারি নথি বিকৃত ও জালিয়াতি করার মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জি। তাঁর সঙ্গে তাঁর ভাইপো এবং পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সব মিলিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি নথি বিকৃত করার পাশাপাশি একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, রবিবার ধৃত তিনজনকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ।1
- স্বামী বিবেকানন্দের কালজয়ী আদর্শ 'শিব জ্ঞানে জীব সেবা'-কে পাথেয় করে বরাবাজার ব্লকের ধেলাতবামু এবং গোঁসাইডি গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বেলুড় মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী ঈশাতমানন্দজী মহারাজের পুণ্য অনুপ্রেরণায় গড়ে ওঠা স্বামী বিবেকানন্দ ত্রিশূল সেবা ট্রাস্ট এবং সমাজসেবী রবিন পান্ডে প্রতিষ্ঠিত 'প্রাণ কৃষ্ণ পাণ্ডে মেমোরিয়াল ফাউন্ডেশন'-এর সক্রিয় সহযোগিতায় এই দুই গ্রামে বহুমুখী সেবামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। এর লক্ষ্য গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির সামগ্রিক উন্নয়ন ঘটানো। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে বিগত জানুয়ারি মাস থেকেই এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশেষ করে পশুপালনের ওপর জোর দিয়ে গ্রামের অত্যন্ত সাধারণ ও দুস্থ পরিবারগুলোর হাতে সম্পূর্ণ বিনামূল্যে ছাগল তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। শুধু তাই নয়, আগামী দিনে এখানকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের কোচিং সেন্টার চালুর পাশাপাশি গ্রামীণ মানুষের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দিতে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র বা হেলথ সেন্টার স্থাপনের রূপরেখাও তৈরি করা হয়েছে। এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে প্রাণ কৃষ্ণ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রবিন পান্ডে জানান, পিছিয়ে পড়া এই গ্রামগুলোকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতেই তিনি স্বামী ঈশাতমানন্দজী মহারাজের শরণাপন্ন হয়েছিলেন এবং তাঁর আবেদনে সাড়া দিয়ে মহারাজ এই কর্মযজ্ঞের সূচনা করেছেন। অন্যদিকে, বিবেকানন্দ ত্রিশূল সেবা ট্রাস্টের চেয়ারম্যান অনুপ পান জানিয়েছেন, মহারাজের সমস্ত শিষ্যরা একত্রিত হয়ে ধেলাতবামু ও গোঁসাইডি গ্রামকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে স্বাবলম্বী করে তোলার ব্রত গ্রহণ করেছেন।1
- পুরুলিয়ার বরাবাজার বাইপাসে রবিবার দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গেছে। একটি পিকআপ ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হয়েছেন তিন যুবক। এই দুর্ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তে উঠে এসেছে যে, দুর্ঘটনার সময় মোটরবাইকে থাকা ওই তিন যুবকের কারও মাথায় হেলমেট ছিল না। হেলমেট না থাকার কারণেই বর্তমানে তাঁদের মধ্যে দু'জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে বার্তা দেওয়া হয়েছে যে, হেলমেট শুধুমাত্র আইনের নিয়ম নয়, এটি জীবনের সুরক্ষাকবচ। তাই দুর্ঘটনা এড়াতে বাইক চালানোর সময় গতি নিয়ন্ত্রণ করা, অবশ্যই হেলমেট ব্যবহার করা এবং নিজে সচেতন থেকে অন্যকে সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়েছে।1