Shuru
Apke Nagar Ki App…
অবৈধ গৌ পাচার সন্দেহে গৌরক্ষা বাহিনী ও একদল গো ব্যাপারীদের মধ্যে প্রকৃত গরুহাটের ছাড়পত্র ও রসিদের বৈধতা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়াল পুরুলিয়া শহরের গোপাল মোড় এলাকায়। পুরুলিয়া জেলার কেন্দা থানার তালতল হাট থেকে শতাধিক গরু হাঁটিয়ে নিয়ে গোপাল মোড় রাস্তা দিয়ে আসছিলেন একদল পাইকারি ব্যবসায়ী। সেই সময় গো রক্ষা বাহিনীর সদস্যদের গরুর সংখ্যা নিয়ে সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যবসায়ীদের আটকে দেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুরুলিয়া সদর থানার বেশ কয়েকজন আধিকারিক সহ পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং বৈধ ছাড়পত্র ও চালান রসিদ যাচাই করে। পুলিশের মধ্যস্থতায় ঘটনাস্থলেই দু'পক্ষের বাদ-বিবাদ থেমে যায় এবং শান্তিপূর্ণভাবেই পরিস্থিতি সামলে নেওয়া হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে পরবর্তীতে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Singer Chiranjit Banerjee
অবৈধ গৌ পাচার সন্দেহে গৌরক্ষা বাহিনী ও একদল গো ব্যাপারীদের মধ্যে প্রকৃত গরুহাটের ছাড়পত্র ও রসিদের বৈধতা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়াল পুরুলিয়া শহরের গোপাল মোড় এলাকায়। পুরুলিয়া জেলার কেন্দা থানার তালতল হাট থেকে শতাধিক গরু হাঁটিয়ে নিয়ে গোপাল মোড় রাস্তা দিয়ে আসছিলেন একদল পাইকারি ব্যবসায়ী। সেই সময় গো রক্ষা বাহিনীর সদস্যদের গরুর সংখ্যা নিয়ে সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যবসায়ীদের আটকে দেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুরুলিয়া সদর থানার বেশ কয়েকজন আধিকারিক সহ পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং বৈধ ছাড়পত্র ও চালান রসিদ যাচাই করে। পুলিশের মধ্যস্থতায় ঘটনাস্থলেই দু'পক্ষের বাদ-বিবাদ থেমে যায় এবং শান্তিপূর্ণভাবেই পরিস্থিতি সামলে নেওয়া হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে পরবর্তীতে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পুরুলিয়ার রঘুনাথপুরে তোলাবাজি ও জালিয়াতির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছেন তৃণমূল নেতা সাদ্দাম হোসেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।1
- অবৈধ গৌ পাচার সন্দেহে গৌরক্ষা বাহিনী ও একদল গো ব্যাপারীদের মধ্যে প্রকৃত গরুহাটের ছাড়পত্র ও রসিদের বৈধতা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়াল পুরুলিয়া শহরের গোপাল মোড় এলাকায়। পুরুলিয়া জেলার কেন্দা থানার তালতল হাট থেকে শতাধিক গরু হাঁটিয়ে নিয়ে গোপাল মোড় রাস্তা দিয়ে আসছিলেন একদল পাইকারি ব্যবসায়ী। সেই সময় গো রক্ষা বাহিনীর সদস্যদের গরুর সংখ্যা নিয়ে সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যবসায়ীদের আটকে দেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুরুলিয়া সদর থানার বেশ কয়েকজন আধিকারিক সহ পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং বৈধ ছাড়পত্র ও চালান রসিদ যাচাই করে। পুলিশের মধ্যস্থতায় ঘটনাস্থলেই দু'পক্ষের বাদ-বিবাদ থেমে যায় এবং শান্তিপূর্ণভাবেই পরিস্থিতি সামলে নেওয়া হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে পরবর্তীতে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।1
- পুরুলিয়া জেলা বাউরি সমাজের পক্ষ থেকে বাবা সাহেব ভীম রাও আম্বেদকরের একটি আবক্ষ মূর্তি উদ্বোধন করা হয়েছে। পুরুলিয়া জেলায় বাউরি সমাজের উদ্যোগে এই আবক্ষ মূর্তিটি উন্মোচন করা হয়।1
- সরকারি নথি বিকৃত ও জালিয়াতি করার মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জি। তাঁর সঙ্গে তাঁর ভাইপো এবং পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সব মিলিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি নথি বিকৃত করার পাশাপাশি একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, রবিবার ধৃত তিনজনকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ।1
- পুরুলিয়ায় গ্রেপ্তার করা হলো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা সুজয় ব্যানার্জি সহ আরও তিনজনকে। গ্রেপ্তারের পর আজই তাঁদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। এই গ্রেপ্তারির পর সুজয় ব্যানার্জি নিজে ঠিক কী প্রতিক্রিয়া জানিয়েছেন, শুনুন।1
- পুরুলিয়ার বারাবাজার থানার পুলিশ এবং আবগারি দপ্তর রবিবার ভোরবেলা যৌথ অভিযান চালিয়ে একটি বড়সড় সাফল্য পেয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, ঘুমন্ত গ্রাম জাগার আগেই বারাবাজার থানার অন্তর্গত পাততোরিয়া ও তুমড়াসোল গ্রামে হানা দেন পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। এই চিরুনি তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লিটার চোলাই মদ এবং চোলাই তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল— অর্থাৎ প্রায় ৭০০ লিটার উপকরণ বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সমস্ত অবৈধ মদ ও উপকরণ ইতিমধ্যেই ধ্বংস করেছে প্রশাসন। চোলাই মদের কারবার রুখতে প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।1
- পুরুলিয়ার বরাবাজার ব্লকের মজিরামডী মাঠে রবিবার বিকেলে মানভূম রক্ষা সংস্কৃতি কমিটির একটি আলোচনা সভা আয়োজিত হয়। মানভূম সংস্কৃতির এক অনবদ্য অংশ হলো 'কারা লড়াই'। এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বিগত বেশ কয়েক বছর ধরে এই সংগঠনটি বিভিন্ন ধরনের আন্দোলন পরিচালনা করে আসছে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই রবিবার নতুন করে বরাবাজার ব্লক কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়েছে। সংগঠনের অন্যান্য ব্লক কমিটিগুলো ইতিমধ্যেই গঠিত হয়ে গিয়েছে এবং রবিবার ছিল বরাবাজার ব্লক কমিটি তৈরির কাজ। এই বিশেষ সভায় আদিবাসী কুড়মী সমাজের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো ছাড়াও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।2
- রবিবার সকালে জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় সহ দুজনের গ্রেপ্তারের খবর চাউর হতেই পুরুলিয়ার রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে ওঠে। এদিন সুজয় বন্দ্যোপাধ্যায় সহ ধৃত আরও দুজনকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিজেপি কর্মীরা চরম উচ্ছ্বাসে মেতে ওঠেন। সম্প্রতি বেশ কিছু ঘটনায় অত্যাচারিত হওয়ার কারণে পুরুলিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সক্রিয় বিজেপি কর্মী সুশীল কুইরি এই ঘটনায় নিজের ব্যক্তিগত ক্ষোভ উগরে দেন। তৃণমূল নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীদের মধ্যে আনন্দ ও উল্লাসের আবহ তৈরি হয়েছে।1