logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

স্বামী বিবেকানন্দের কালজয়ী আদর্শ 'শিব জ্ঞানে জীব সেবা'-কে পাথেয় করে বরাবাজার ব্লকের ধেলাতবামু এবং গোঁসাইডি গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বেলুড় মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী ঈশাতমানন্দজী মহারাজের পুণ্য অনুপ্রেরণায় গড়ে ওঠা স্বামী বিবেকানন্দ ত্রিশূল সেবা ট্রাস্ট এবং সমাজসেবী রবিন পান্ডে প্রতিষ্ঠিত 'প্রাণ কৃষ্ণ পাণ্ডে মেমোরিয়াল ফাউন্ডেশন'-এর সক্রিয় সহযোগিতায় এই দুই গ্রামে বহুমুখী সেবামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। এর লক্ষ্য গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির সামগ্রিক উন্নয়ন ঘটানো। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে বিগত জানুয়ারি মাস থেকেই এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশেষ করে পশুপালনের ওপর জোর দিয়ে গ্রামের অত্যন্ত সাধারণ ও দুস্থ পরিবারগুলোর হাতে সম্পূর্ণ বিনামূল্যে ছাগল তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। শুধু তাই নয়, আগামী দিনে এখানকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের কোচিং সেন্টার চালুর পাশাপাশি গ্রামীণ মানুষের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দিতে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র বা হেলথ সেন্টার স্থাপনের রূপরেখাও তৈরি করা হয়েছে। এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে প্রাণ কৃষ্ণ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রবিন পান্ডে জানান, পিছিয়ে পড়া এই গ্রামগুলোকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতেই তিনি স্বামী ঈশাতমানন্দজী মহারাজের শরণাপন্ন হয়েছিলেন এবং তাঁর আবেদনে সাড়া দিয়ে মহারাজ এই কর্মযজ্ঞের সূচনা করেছেন। অন্যদিকে, বিবেকানন্দ ত্রিশূল সেবা ট্রাস্টের চেয়ারম্যান অনুপ পান জানিয়েছেন, মহারাজের সমস্ত শিষ্যরা একত্রিত হয়ে ধেলাতবামু ও গোঁসাইডি গ্রামকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে স্বাবলম্বী করে তোলার ব্রত গ্রহণ করেছেন।

1 hr ago
user_বরাবাজার নিউজ
বরাবাজার নিউজ
বারাবাজার, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
1 hr ago

স্বামী বিবেকানন্দের কালজয়ী আদর্শ 'শিব জ্ঞানে জীব সেবা'-কে পাথেয় করে বরাবাজার ব্লকের ধেলাতবামু এবং গোঁসাইডি গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বেলুড় মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী ঈশাতমানন্দজী মহারাজের পুণ্য অনুপ্রেরণায় গড়ে ওঠা স্বামী বিবেকানন্দ ত্রিশূল সেবা ট্রাস্ট এবং সমাজসেবী রবিন পান্ডে প্রতিষ্ঠিত 'প্রাণ কৃষ্ণ পাণ্ডে মেমোরিয়াল ফাউন্ডেশন'-এর সক্রিয় সহযোগিতায় এই দুই গ্রামে বহুমুখী সেবামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। এর লক্ষ্য গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির সামগ্রিক উন্নয়ন ঘটানো। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে বিগত জানুয়ারি মাস থেকেই এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশেষ করে পশুপালনের ওপর জোর দিয়ে গ্রামের অত্যন্ত সাধারণ ও দুস্থ পরিবারগুলোর হাতে সম্পূর্ণ বিনামূল্যে ছাগল তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। শুধু তাই নয়, আগামী দিনে এখানকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের কোচিং সেন্টার চালুর পাশাপাশি গ্রামীণ মানুষের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দিতে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র বা হেলথ সেন্টার স্থাপনের রূপরেখাও তৈরি করা হয়েছে। এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে প্রাণ কৃষ্ণ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রবিন পান্ডে জানান, পিছিয়ে পড়া এই গ্রামগুলোকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতেই তিনি স্বামী ঈশাতমানন্দজী মহারাজের শরণাপন্ন হয়েছিলেন এবং তাঁর আবেদনে সাড়া দিয়ে মহারাজ এই কর্মযজ্ঞের সূচনা করেছেন। অন্যদিকে, বিবেকানন্দ ত্রিশূল সেবা ট্রাস্টের চেয়ারম্যান অনুপ পান জানিয়েছেন, মহারাজের সমস্ত শিষ্যরা একত্রিত হয়ে ধেলাতবামু ও গোঁসাইডি গ্রামকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে স্বাবলম্বী করে তোলার ব্রত গ্রহণ করেছেন।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • পুরুলিয়ার রুপা মাটিতে নিচু বহাল জমিগুলিতে বর্তমানে বিক্ষিপ্তভাবে চাষের কাজ চলছে। ওই এলাকার এই নিচু জমিগুলিতে চাষের কাজ বেশ ছড়িয়ে-ছিটিয়ে বা বিক্ষিপ্ত আকারেই করা হচ্ছে।
    1
    পুরুলিয়ার রুপা মাটিতে নিচু বহাল জমিগুলিতে বর্তমানে বিক্ষিপ্তভাবে চাষের কাজ চলছে। ওই এলাকার এই নিচু জমিগুলিতে চাষের কাজ বেশ ছড়িয়ে-ছিটিয়ে বা বিক্ষিপ্ত আকারেই করা হচ্ছে।
    user_Barabhum barta
    Barabhum barta
    Photographer বারাবাজার, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • পুঞ্চা পঞ্চায়েত সমিতিতে অনধিকার প্রবেশ করে অন্নপূর্ণা ভান্ডারে তথ্য বিকৃতি করার অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ একই মামলায় ধৃত তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য চরণ পাহাড়ি দাসকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তদের দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই মামলায় সুজয় বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়নি। পুলিশের এই দুদিনের জিজ্ঞাসাবাদ ও তদন্তের ফলে শেষ পর্যন্ত কী তথ্য বেরিয়ে আসে, এখন সেদিকেই অধীর আগ্রহে মুখিয়ে রয়েছে পুরুলিয়া জেলার রাজনৈতিক অন্দরমহল।
    1
    পুঞ্চা পঞ্চায়েত সমিতিতে অনধিকার প্রবেশ করে অন্নপূর্ণা ভান্ডারে তথ্য বিকৃতি করার অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ একই মামলায় ধৃত তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য চরণ পাহাড়ি দাসকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তদের দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই মামলায় সুজয় বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়নি।

পুলিশের এই দুদিনের জিজ্ঞাসাবাদ ও তদন্তের ফলে শেষ পর্যন্ত কী তথ্য বেরিয়ে আসে, এখন সেদিকেই অধীর আগ্রহে মুখিয়ে রয়েছে পুরুলিয়া জেলার রাজনৈতিক অন্দরমহল।
    user_Singer Chiranjit Banerjee
    Singer Chiranjit Banerjee
    Journalist পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • পুরুলিয়ায় গ্রেপ্তার করা হলো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা সুজয় ব্যানার্জি সহ আরও তিনজনকে। গ্রেপ্তারের পর আজই তাঁদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। এই গ্রেপ্তারির পর সুজয় ব্যানার্জি নিজে ঠিক কী প্রতিক্রিয়া জানিয়েছেন, শুনুন।
    1
    পুরুলিয়ায় গ্রেপ্তার করা হলো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা সুজয় ব্যানার্জি সহ আরও তিনজনকে। গ্রেপ্তারের পর আজই তাঁদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। এই গ্রেপ্তারির পর সুজয় ব্যানার্জি নিজে ঠিক কী প্রতিক্রিয়া জানিয়েছেন, শুনুন।
    user_Ekhon Jangalmahal News
    Ekhon Jangalmahal News
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • পুরুলিয়ার কংগ্রেস ভবনে এক প্রেস মিটের আয়োজন করলেন কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাত।
    1
    পুরুলিয়ার কংগ্রেস ভবনে এক প্রেস মিটের আয়োজন করলেন কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাত।
    user_Siddharth Sen
    Siddharth Sen
    পুরুলিয়া 1, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ ওড়িশা থেকে এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মধুসূদন কুমার, যিনি পুরুলিয়া জেলার লালদিহ এলাকার বাসিন্দা। গত ২১ মে ২০২৬ তারিখে ঝাড়খণ্ডের চান্ডিল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। দীর্ঘ দিনের ধারাবাহিক অনুসন্ধান, আন্তঃরাজ্য সমন্বয় এবং নিরলস প্রচেষ্টার পর ওড়িশার ঢেঙ্কানাল জেলার কাকনাহাড় এলাকায় তাঁকে শনাক্ত করা হয়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে নিরাপদে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সাফল্য প্রসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশ নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে এবং বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানিয়েছে, "আপনার নিরাপত্তাই আমাদের অঙ্গীকার। পুরুলিয়া জেলা পুলিশ – সর্বদা আপনার পাশে।"
    1
    পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ ওড়িশা থেকে এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মধুসূদন কুমার, যিনি পুরুলিয়া জেলার লালদিহ এলাকার বাসিন্দা। গত ২১ মে ২০২৬ তারিখে ঝাড়খণ্ডের চান্ডিল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।

দীর্ঘ দিনের ধারাবাহিক অনুসন্ধান, আন্তঃরাজ্য সমন্বয় এবং নিরলস প্রচেষ্টার পর ওড়িশার ঢেঙ্কানাল জেলার কাকনাহাড় এলাকায় তাঁকে শনাক্ত করা হয়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে নিরাপদে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সাফল্য প্রসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশ নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে এবং বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানিয়েছে, "আপনার নিরাপত্তাই আমাদের অঙ্গীকার। পুরুলিয়া জেলা পুলিশ – সর্বদা আপনার পাশে।"
    user_Tittu Tittu
    Tittu Tittu
    পুরুলিয়া 1, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • পুরুলিয়া জেলার বরাবাজার থানার পুলিশ এক বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ১২টি মূল্যবান সচল মোবাইল ফোন উদ্ধার করে সেগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। সাধারণত হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার আশা মানুষ ছেড়ে দিলেও, আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে বরাবাজার থানার পুলিশ আধিকারিকরা এই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়ে এক অনন্য নজির গড়েছেন। বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে একে একে এই ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়। আজ, শনিবার বরাবাজার থানার পক্ষ থেকে মোবাইলগুলির প্রকৃত মালিকদের বিশেষভাবে থানায় ডেকে পাঠানো হয়েছিল। সেখানে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে একে একে তাঁদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর নিজের সাধের মোবাইল ফোন অক্ষত অবস্থায় ফিরে পেয়ে উচ্ছ্বসিত গ্রাহকরা বরাবাজার থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এক উপভোক্তা আনন্দ প্রকাশ করে জানান যে, তিনি কখনও ভাবতেই পারেননি এই মোবাইলটি আর ফিরে পাবেন। পুলিশের এই মানবিক উদ্যোগের ফলে সাধারণ মানুষের মুখে যেমন হাসি ফিরেছে, তেমনই পুলিশের প্রতি তাঁদের আস্থা ও ভরসা আরও বৃদ্ধি পেয়েছে।
    1
    পুরুলিয়া জেলার বরাবাজার থানার পুলিশ এক বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ১২টি মূল্যবান সচল মোবাইল ফোন উদ্ধার করে সেগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। সাধারণত হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার আশা মানুষ ছেড়ে দিলেও, আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে বরাবাজার থানার পুলিশ আধিকারিকরা এই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়ে এক অনন্য নজির গড়েছেন। বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে একে একে এই ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়।

আজ, শনিবার বরাবাজার থানার পক্ষ থেকে মোবাইলগুলির প্রকৃত মালিকদের বিশেষভাবে থানায় ডেকে পাঠানো হয়েছিল। সেখানে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে একে একে তাঁদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর নিজের সাধের মোবাইল ফোন অক্ষত অবস্থায় ফিরে পেয়ে উচ্ছ্বসিত গ্রাহকরা বরাবাজার থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এক উপভোক্তা আনন্দ প্রকাশ করে জানান যে, তিনি কখনও ভাবতেই পারেননি এই মোবাইলটি আর ফিরে পাবেন। পুলিশের এই মানবিক উদ্যোগের ফলে সাধারণ মানুষের মুখে যেমন হাসি ফিরেছে, তেমনই পুলিশের প্রতি তাঁদের আস্থা ও ভরসা আরও বৃদ্ধি পেয়েছে।
    user_বরাবাজার নিউজ
    বরাবাজার নিউজ
    বারাবাজার, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • পঞ্চায়েত সমিতিতে ঢুকে অন্নপূর্ণা ভান্ডারের নথি বিকৃতি করার দায়ে গ্রেফতার করা হয়েছে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাপতি তথা তৃণমূলের দাপুটে নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে। শনিবার গভীর রাতে তাঁর নিজের জন্মদিনের রাতেই ভাইপোসহ তাঁকে তাঁর বাসভবন পুঞ্চা থানার লাখরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। তৃণমূলের এই নেতার গ্রেপ্তারের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
    1
    পঞ্চায়েত সমিতিতে ঢুকে অন্নপূর্ণা ভান্ডারের নথি বিকৃতি করার দায়ে গ্রেফতার করা হয়েছে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাপতি তথা তৃণমূলের দাপুটে নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে। শনিবার গভীর রাতে তাঁর নিজের জন্মদিনের রাতেই ভাইপোসহ তাঁকে তাঁর বাসভবন পুঞ্চা থানার লাখরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। তৃণমূলের এই নেতার গ্রেপ্তারের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
    user_Singer Chiranjit Banerjee
    Singer Chiranjit Banerjee
    Journalist পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • পুরুলিয়া মফস্বল থানা হারানো ৪২টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি আবার তাদের আসল মালিকদের হাতে তুলে দিয়েছে। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত মালিকরা, আর এভাবেই তাঁদের মুখে পুনরায় হাসি ফুটিয়েছে মফস্বল থানা।
    1
    পুরুলিয়া মফস্বল থানা হারানো ৪২টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি আবার তাদের আসল মালিকদের হাতে তুলে দিয়েছে। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত মালিকরা, আর এভাবেই তাঁদের মুখে পুনরায় হাসি ফুটিয়েছে মফস্বল থানা।
    user_Ekhon Jangalmahal News
    Ekhon Jangalmahal News
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • পুরুলিয়ার এক নম্বর ব্লকের মানাড়া গ্রাম পঞ্চায়েতের শিদপুর গ্রামে নিজের পোষা কাড়ার (মহিষ) নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন স্বপন মাহাতো নামে এক যুবক। শনিবার সকালে নিজের পালিত কাড়াটিকে নিয়ে প্রতিদিনের মতোই মাঠে চরাতে গিয়েছিলেন ৩৫ বছরের ওই যুবক। কিন্তু সেখানে নিজের পোষা পশুর আকস্মিক ও নৃশংস হামলার শিকার হন তিনি। এই অতর্কিত হামলায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্বপনবাবু। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিজের পোষা পশুর এমন নির্মম আচরণ ও যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা শিদপুর গ্রাম তথা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
    1
    পুরুলিয়ার এক নম্বর ব্লকের মানাড়া গ্রাম পঞ্চায়েতের শিদপুর গ্রামে নিজের পোষা কাড়ার (মহিষ) নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন স্বপন মাহাতো নামে এক যুবক। শনিবার সকালে নিজের পালিত কাড়াটিকে নিয়ে প্রতিদিনের মতোই মাঠে চরাতে গিয়েছিলেন ৩৫ বছরের ওই যুবক। কিন্তু সেখানে নিজের পোষা পশুর আকস্মিক ও নৃশংস হামলার শিকার হন তিনি।

এই অতর্কিত হামলায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্বপনবাবু। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিজের পোষা পশুর এমন নির্মম আচরণ ও যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা শিদপুর গ্রাম তথা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
    user_Subrata Mandal
    Subrata Mandal
    বুন্দওয়ান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.