Shuru
Apke Nagar Ki App…
বিজেপি পার্টি কলিং এজেন্সি
Banik
বিজেপি পার্টি কলিং এজেন্সি
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বিজেপি পার্টি কলিং এজেন্সি1
- মহিষকুচি: নির্বাচন ঘিরে উত্তেজনার আবহে মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯/৪০ ও ৯/৪১ নম্বর বুথ এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের দিন সকাল থেকেই ওই দুটি বুথ এলাকায় রাজনৈতিক কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, আচমকাই বাহিনীর সদস্যরা এলাকায় ঢুকে দুই দলের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে অভিযান চালায় এবং ক্যাম্প ভেঙে দেয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিনা উস্কানিতে তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে এবং কর্মীদের হেনস্তা করা হয়েছে। অপরদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বও একই অভিযোগ তুলে জানিয়েছে, তাদের দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই বুথের নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনও রাজনৈতিক ক্যাম্প রাখা যায় না। সেই নিয়ম ভঙ্গের অভিযোগে অভিযান চালানো হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রশাসন সতর্ক রয়েছে।1
- তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের 9/237 নম্বর বুথের বাইরে চাঞ্চল্যকর পরিস্থিতি! রোড জ্যামের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে—ভোটের দিনেই উত্তেজনা চরমে। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর নিরাপত্তা বাহিনী, শুরু হয়েছে নজরদারি ও ব্যবস্থা গ্রহণ। ভোটের দিনে এমন অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য, প্রশ্ন উঠছে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে।1
- 📍ভোট দিলেন দক্ষিন বিধানসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক1
- মাথাভাঙ্গা,গাড়ি না পেয়ে মাথাভাঙ্গা কলেজমোড়ে ভোট কর্মীদের পথ অবরোধ। এদিন মাথাভাঙ্গা থেকে ভোট কর্মীরা কেউ কোচবিহার কেউ দিনহাটা সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য ভোটকর্মীরা প্রায় আড়াই ঘণ্টা থেকে দাঁড়িয়ে থাকলেও গাড়ি পায়নি বলে অভিযোগ। এরপর ভোটকর্মীরা মাথাভাঙ্গা কলেজমোড়ে পথ অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট এই অবরোধ চলে। পরে মাথাভাঙ্গা থানার আই সি শুভজিৎ ঝার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পরে ভোট কর্মীদের গাড়ি দেওয়া হয় বলে জানা গেছে।1
- *দিনহাটার আই সি অতি সক্রিয় অভিযোগ উদয়ন গুহ।1
- প্রাক্তন সিপিএম প্রধান বিজেপির প্রচারে।। রাম -বাম কি এক ⁉️ ধূপগুড়ি বিধানসভার গাদং ১নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি গেছিলেন বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারে। সেখান থেকেই বিতর্কের সৃষ্টি হয়। সিপিএম থেকে শোকজ ও করা হয়। আজ একান্ত সাক্ষাৎকার ওনার সঙ্গে।। #dhupguri #bjp #congress #dhupguri1
- রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা! বিজেপি ক্যাম্প অফিসে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করলেন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। ভোটের উত্তাপের মাঝেও এমন ছবি দিল ভিন্ন বার্তা—প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিক সম্পর্ক অটুট!1