Shuru
Apke Nagar Ki App…
সোনাডাঙ্গা-লেংটাতালা ৩ কিমি সড়ক যেন নদী! নিয়ন্ত্রণ হারিয়ে কাৎ নসিমন, বড় বিপদের হাত থেকে রক্ষা চালকের
SHMBANGALI
সোনাডাঙ্গা-লেংটাতালা ৩ কিমি সড়ক যেন নদী! নিয়ন্ত্রণ হারিয়ে কাৎ নসিমন, বড় বিপদের হাত থেকে রক্ষা চালকের
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দেবীপুর এক যুবকের বাড়ি থেকে ২৭৩ বোতল মদ উদ্ধার পুলিশের। এই ঘটনায় গ্রেফতার রাজু ঘোষ ওরফে প্যাঙ্গা । সাগরপাড়া থানার দেবীপুর এলাকায় রাজু ঘোষ ওরফে প্যাঙ্গার বাড়িতে অভিযান চালিয়ে দেশি, বিদেশি মিলিয়ে মোট ২৭৩ বোতল মদ উদ্ধার করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। গোপনে বাড়ি থেকে মদ বিক্রি করে আসছিল ওই যুবক। খবর পেয়ে পুলিশ ওই যুবকের বাড়িতে বিশেষ অভিযান চালায়। তাতেই আসে সাফল্য। বিপুল পরিমাণ মদ উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।1
- জুগনিতলা aganowari school a modi ji birthday 🎂 প্রদীপ জ্বালিয়ে1
- রায়নার মাটিতে রাজনৈতিক থাবা বসালো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, করল বস্ত্র বিতরণ এবার পূর্ব বর্ধমান জেলার রায়নার মাটিতে থাবা বসালো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই প্রথম আইএসএফ রায়না থানার জোৎসাদি গ্রামে সদস্য পদ সংগ্রহ সহ পথসভা এবং বস্ত্র বিতরণের অনুষ্ঠান করল। জাতি ধর্মবর্ণ নিবিশেষে জোৎসাদি গ্রামের মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। বুধবার বিকেল চারটেয় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কনভেনার জাকির গাইন, এলাকার আইএসএফ কর্মী নাসির বাবু জানান এলাকার দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এবং আগামী দিনে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি নেওয়া হবে বলেও তিনি জানান।1
- মোদীর জন্মদিনে নবদ্বীপে শ্রীবাস অঙ্গন ঘাটে বিধায়ক শ্রুতি শেখরের উদ্যোগে গঙ্গা আরতির আয়োজন। মোদীর জন্মদিনে নবদ্বীপে গঙ্গা আরতি, শ্রীবাস অঙ্গন ঘাটে বিধায়ক শ্রুতি শেখরের উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপে গঙ্গা আরতির আয়োজন করা হল। নবদ্বীপ শহরের শ্রীবাস অঙ্গন গঙ্গার ঘাটে বিধায়ক শ্রুতি শেখর গোস্বামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে সন্ধ্যার পর ঘাটে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই নবদ্বীপে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় সন্ধ্যায় শ্রীবাস অঙ্গন গঙ্গার ঘাটে আয়োজন করা হয় গঙ্গা আরতির। নির্দিষ্ট আচার মেনে গঙ্গার উদ্দেশে আরতি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী-সহ এলাকার বহু সাধারণ মানুষ। আয়োজকদের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেই এই গঙ্গা আরতির আয়োজন। সন্ধ্যায় গঙ্গার ঘাটে আরতির আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ দেখা যায়। বিধায়ক নিজেও অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনে অংশ নেন। নবদ্বীপের ধর্মীয় আবহে গঙ্গার ঘাটে এই বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। সকাল থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পর সন্ধ্যায় গঙ্গা আরতিকে ঘিরে দিনের কর্মসূচিতে যোগ হয় আরও একটি পর্ব।1
- নিজের সংসদীয় এলাকায় আক্রান্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আজ নিজের সংসদীয় এলাকায় একটি কর্মীসভায় যোগদান করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র। মিটিং সেরে রাস্তায় বেরিয়ে গাড়িতে ওঠার সময় বিজেপির কিছু লোক তার উপর হামলা চালায় বলে অভিযোগ।1
- শান্তিপুর পৌরসভায় অচলাবস্থা কাটিয়ে দায়িত্ব নিলেন পৌর প্রশাসক নদিয়া: চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করার পর দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে পড়েছিল শান্তিপুর পৌরসভা। অভিযোগ, এর জেরে একদিকে যেমন সাধারণ মানুষের পুর পরিষেবা ব্যাহত হচ্ছিল, তেমনই সরকারি কর্মচারীদের বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে শান্তিপুর পৌরসভায় পৌর প্রশাসক বসানো হল। বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক হিসেবে তিনি পৌরসভায় এসে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর পৌর পরিষেবা স্বাভাবিক হওয়ার পাশাপাশি কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্যাও মিটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কাটিয়ে পৌরসভার কাজকর্ম ফের স্বাভাবিক ছন্দে ফিরবে কি না, এখন সেদিকেই তাকিয়ে শান্তিপুরবাসী। #শান্তিপুর #Santipur #SantipurMunicipality1
- ১৩০০ মানুষের হাতে সহায়তার চাকা! রানাঘাটে একদিনে বিলি কোটি টাকার সামগ্রী ১৩০০ মানুষের হাতে সহায়তার চাকা! রানাঘাটে একদিনে বিলি কোটি টাকার সামগ্রী রানাঘাট: কারও চলাফেরার জন্য ট্রাইসাইকেল, কারও প্রয়োজন ব্যাটারি চালিত বিশেষ গাড়ি, আবার কারও জন্য লাঠি, চশমা কিংবা শ্রবণযন্ত্র। বৃহস্পতিবার রানাঘাটের কুপার্স ক্যাম্পে এমনই এক শিবিরে প্রায় ১৩০০ প্রবীণ ও দিব্যাঙ্গজনের হাতে তুলে দেওয়া হল বিনামূল্যের সহায়ক সরঞ্জাম। কুপার্স ক্যাম্পে পুলিশ ফাঁড়ির কাছে আয়োজিত ৭৬তম ‘সামাজিক অধিকারিতা শিবিরে’ উপভোক্তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। তবে এখানেই শেষ নয়। রানাঘাট লোকসভা কেন্দ্রজুড়ে মোট প্রায় ৫ হাজার সহায়ক সরঞ্জাম বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা। ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে, আলিমকোর আয়োজনে এবং নদিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি। ‘আরভিওয়াই’ ও ‘এডিআইপি’ প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সরঞ্জামগুলি দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক অসীম কুমার বিশ্বাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার। একই দিনে দেশের ৭৬টি জায়গায় এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। সাংসদ জগন্নাথ সরকার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিন উপলক্ষে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন। প্রবীণ ও দিব্যাঙ্গজনদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য বলে জানান তিনি।1
- বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন1
- সরকারি নিয়ম মেনে ফারাক্কা বিডিও অফিসে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।'সেবা সংকল্প অভিযান', চলবে ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিনকে সামনে রেখে রাজ্যজুড়ে 'সেবা সংকল্প অভিযান' কর্মসূচির আয়োজন করা সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক অফিসে।1