Shuru
Apke Nagar Ki App…
সরকারি নিয়ম মেনে ফারাক্কা বিডিও অফিসে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।'সেবা সংকল্প অভিযান', চলবে ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিনকে সামনে রেখে রাজ্যজুড়ে 'সেবা সংকল্প অভিযান' কর্মসূচির আয়োজন করা সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক অফিসে।
Daily Bulletin
সরকারি নিয়ম মেনে ফারাক্কা বিডিও অফিসে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।'সেবা সংকল্প অভিযান', চলবে ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিনকে সামনে রেখে রাজ্যজুড়ে 'সেবা সংকল্প অভিযান' কর্মসূচির আয়োজন করা সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক অফিসে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সরকারি নিয়ম মেনে ফারাক্কা বিডিও অফিসে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।'সেবা সংকল্প অভিযান', চলবে ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিনকে সামনে রেখে রাজ্যজুড়ে 'সেবা সংকল্প অভিযান' কর্মসূচির আয়োজন করা সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক অফিসে।1
- পাঁচপাড়া বুথে প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন গাজোল ২ নম্বর অঞ্চলের পাঁচপাড়া বুথে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন পালন করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলে মিলে প্রদীপ প্রজ্জ্বলন করেন। পাশাপাশি কেক কেটে নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী, গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং গাজোল ১ নম্বর মণ্ডলের বিজেপি নেতা নেহার রঞ্জন মণ্ডল-সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সহকর্মীরা। এদিনের কর্মসূচিতে সকলেই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।2
- রেজিনগর উপনির্বাচনে প্রতীক বিভ্রাটে ঝুলে রইল ২ তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ রেজিনগর বিধানসভা উপনির্বাচনে জোড়া ফুল প্রতীকে মনোনয়ন করা দুই প্রার্থীর স্ক্রুটিনি মুলতুবি রেখেছে মুর্শিদাবাদ জেলা নির্বাচন দপ্তর। কালীঘাট পন্থী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী ও ঋতব্রতপন্থী প্রার্থী সফিউজ্জামান শেখকে আগালী কাল পর্যন্ত সময় দিয়ে নির্বাচন কমিশনের কাছে নির্দেশ চেয়েছে জেলা নির্বাচন দপ্তর। এছাড়া বৃহস্পতিবার রেজিনগর বিধানসভার সমস্ত প্রার্থীর স্ক্রুটিনি শেষ হয়েছে। প্রত্যেকেই স্ক্রুটিনিতে সফল হয়েছেন। বুধবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। শুক্রবার ছিল তাঁর স্ক্রুটিনি। এখন দেখার তৃণমূলের জোড়া ফুল প্রতীক শেষ পর্যন্ত কার কাছে যায়।1
- প্রদীপের আলোয় মোদির প্রতিকৃতি, রায়গঞ্জে অভিনব কায়দায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিনব কর্মসূচি পালন করল বিজেপির রায়গঞ্জ ২ নম্বর মণ্ডল। বৃহস্পতিবার ১৪ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রদীপ সাজিয়ে মোদির প্রতিকৃতি তৈরি করা হয়। দলীয় কার্যকর্তারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জন্মদিন উদযাপন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক গৌতম দাস, সহ-সভাপতি অরূপ পাল, মণ্ডল নেতৃত্ব উজ্জ্বল পাল, শিক্ষক নেতা মনতোষ সাহা এবং কৃষক নেতা গণেশ বিশ্বাস-সহ অন্যান্যরা। প্রদীপের আলোয় মোদির প্রতিকৃতি ফুটিয়ে তোলার এই উদ্যোগ ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।1
- সোনাডাঙ্গা-লেংটাতালা ৩ কিমি সড়ক যেন নদী! নিয়ন্ত্রণ হারিয়ে কাৎ নসিমন, বড় বিপদের হাত থেকে রক্ষা চালকের1
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফারাক্কায় বিশেষ কর্মসূচি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করল দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি। এই উপলক্ষ্যে ফারাক্কা বিধানসভার গান্ধীঘাটে বিশেষ আয়োজন করা হয়। এদিনের কর্মসূচি সম্পর্কে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার ফারাক্কা বিজেপি মণ্ডল সহ-সভাপতি স্বপন ঘোষ জানান, মোদীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে গান্ধীঘাটে ৫,০০১টি প্রদীপ প্রজ্জ্বলন করে 'আশীর্বাদের প্রদীপ' নাম দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।1
- রোম হর্ষক! গাড়ির আড়ালে কোটি টাকার পাচারের সিন্ডিকেট চক্র, মহিলা পান্ডা সহ একে একে কব্জায় ৪। স্করপিও গাড়ির আড়ালে ফাঁদা কোটি টাকার মাদক পাচার সিন্ডিকেটের চক্র কব্জায়। উদ্ধার ১ কেজিরও বেশি পরিমাণে থরে থরে সাজানো উন্নত মানের কোটি টাকার হিরোইন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ সীমান্তের লালগোলা এলাকায়। জানা যায়, স্করপিও গাড়ি লালগোলার ভিতরে প্রবেশ করতেই রাস্তায় টহল রত পুলিশের সন্দেহ হতে ই ওই গাড়ি আটকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই কপালে হাত পড়ে পুলিশকর্তাদের। এরপরই তল্লাশি অভিযান চালিয়ে ওই গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় এক কেজিরও বেশি পরিমাণ ওই উন্নত মানের মাদক হিরোইন, এখানেই শেষ নয় সঙ্গে উদ্ধার হয়েছে নগদ ১৪ হাজার ৯৬০ টাকা, মোবাইল ফোন ও ওই স্করপিও গাড়িটি।এই ঘটনায় মহিলা সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম কবীর আলী , সাহিল আহমেদ, সামিম শেখ ও গোলাপী বিবি।1
- হরিহরপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনার পরেই গ্রেফতার অভিযুক্ত হরিহরপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনার পরেই গ্রেফতার অভিযুক্ত। হরিহরপাড়ার জামালপুর এলাকার ঘটনা। রক্তাক্ত অবস্থায় ইতিমধ্যেই মৃত গণেশ মালের দেহ উদ্ধার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মৃত গনেশ মালের ছেলের সঙ্গে গ্রামেই অভিযুক্ত শ্যামল মালের মেয়ের সঙ্গে বিবাহ হয়। কয়েকদিন থেকে গণেশ মাল শ্যামল মালকে তার বাড়ির জায়গা তার ছেলেকে লিখে দেওয়ার জন্য বলে। আর এই জায়গা লেখা নিয়ে কয়েকদিন থেকেই দুই বেয়াই এর মধ্যে ঝামেলার চরম আকারে পৌঁছায়। হ্যাঁ অভিযুক্তর স্ত্রীর এমনটাই বক্তব্য। অভিযোগ, বৃহস্পতিবার সকালে মাঠে নিয়ে গিয়ে মধ্যব্য অবস্থায় মেয়ের বাবা শ্যামল মাল, ছেলের বাবা গণেশ মালকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ তার বিশাল পুলিশ বাহিনী। আর এই ঘটনার পরেই দ্রুত অভিযুক্ত শ্যামল মালকে গ্রেফতার করে হরিহরপাড়া থানা পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। আর এই ঘটনায় রীতিমতো জামালপুর এলাকায় ব্যাপক চাঞ্চলের ছড়িয়ে পড়েছে।1