logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

আসন্ন বিধাসভা ভোটকে কেন্দ্র করে গোপীবল্লভপুর ২নং ব্লকে ২৪ ঘণ্টা সক্রিয় নাকা চেকিং আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে শুরু হয়েছে কড়া নজরদারি। প্রশাসনের উদ্যোগে নাকা মোতায়েন করা হয়েছে। এই দলগুলি দিন-রাত গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নজরদারি চালাচ্ছে, যাতে কোনও অবৈধ অর্থ, মদ বা নির্বাচনী সামগ্রী পাচার রোধ করা যায়। নাকা চেকিং-এর মাধ্যমে যানবাহন তল্লাশি, নথিপত্র যাচাই এবং সন্দেহভাজন গতিবিধির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, সাধারণ মানুষকেও সতর্ক থাকার এবং কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

1 hr ago
user_জঙ্গলমহল
জঙ্গলমহল
Reporter গোপীবল্লভপুর ২, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
1 hr ago

আসন্ন বিধাসভা ভোটকে কেন্দ্র করে গোপীবল্লভপুর ২নং ব্লকে ২৪ ঘণ্টা সক্রিয় নাকা চেকিং আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে শুরু হয়েছে কড়া নজরদারি। প্রশাসনের উদ্যোগে নাকা মোতায়েন করা হয়েছে। এই দলগুলি দিন-রাত গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নজরদারি চালাচ্ছে, যাতে কোনও অবৈধ অর্থ, মদ বা নির্বাচনী সামগ্রী পাচার রোধ করা যায়। নাকা চেকিং-এর মাধ্যমে যানবাহন তল্লাশি, নথিপত্র যাচাই এবং সন্দেহভাজন গতিবিধির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, সাধারণ মানুষকেও সতর্ক থাকার এবং কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে শুরু হয়েছে কড়া নজরদারি। প্রশাসনের উদ্যোগে নাকা মোতায়েন করা হয়েছে। এই দলগুলি দিন-রাত গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নজরদারি চালাচ্ছে, যাতে কোনও অবৈধ অর্থ, মদ বা নির্বাচনী সামগ্রী পাচার রোধ করা যায়। নাকা চেকিং-এর মাধ্যমে যানবাহন তল্লাশি, নথিপত্র যাচাই এবং সন্দেহভাজন গতিবিধির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, সাধারণ মানুষকেও সতর্ক থাকার এবং কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
    1
    আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে শুরু হয়েছে কড়া নজরদারি।
প্রশাসনের উদ্যোগে নাকা মোতায়েন করা হয়েছে। এই দলগুলি দিন-রাত গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নজরদারি চালাচ্ছে, যাতে কোনও অবৈধ অর্থ, মদ বা নির্বাচনী সামগ্রী পাচার রোধ করা যায়।
নাকা চেকিং-এর মাধ্যমে যানবাহন তল্লাশি, নথিপত্র যাচাই এবং সন্দেহভাজন গতিবিধির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও, সাধারণ মানুষকেও সতর্ক থাকার এবং কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
    user_জঙ্গলমহল
    জঙ্গলমহল
    Reporter গোপীবল্লভপুর ২, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • প্রশাসন, গ্রামবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় প্রাণে রক্ষা পেল একটি ষাঁড়,জেসিবি এনে উদ্ধার করা হল কুঁয়োতে পড়ে যাওয়া ষাঁড়। ঘটনা নয়াগ্রাম ব্লকের ১১ নম্বর আড়রা অঞ্চলের ধুমসাই গ্রামের। মঙ্গলবার গ্রামের একটি কুঁয়োয় হঠাৎ করে পড়ে যায় পূর্ণবয়স্ক একটি ষাঁড়। ঘটনাটি জানাজানি হতেই দ্রুত সেখানে ভিড় জমান স্থানীয় গ্রামবাসীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নয়াগ্রাম থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসন। ঘটনার কথা জানতে পেরে পুলিশের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় স্বেচ্ছাসেবী সংগঠন ঝাড়গ্রাম নবউদক ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও।জেসিবি মেশিন এনে কুঁয়োর মুখ বড় করা হয়।প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে নিরাপদে কুয়ো থেকে তুলে আনা সম্ভব হয় ষাঁড়টিকে। বর্তমানে ষাঁড়টি সুস্থ রয়েছে বলে জানা গেছে। এই উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন শঙ্কর মাঝি, কৌশক মাহাত, কল্যাণ মাহাত সহ ধুম সাই গ্রামের বহু বাসিন্দা। দ্রুত পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগের ফলে একটি নিরীহ প্রাণীর জীবন রক্ষা পাওয়ায় এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
    1
    প্রশাসন, গ্রামবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় প্রাণে রক্ষা পেল একটি ষাঁড়,জেসিবি এনে উদ্ধার করা হল কুঁয়োতে পড়ে যাওয়া ষাঁড়।
ঘটনা নয়াগ্রাম ব্লকের ১১ নম্বর আড়রা অঞ্চলের ধুমসাই গ্রামের। মঙ্গলবার গ্রামের একটি কুঁয়োয় হঠাৎ করে পড়ে যায় পূর্ণবয়স্ক একটি ষাঁড়। ঘটনাটি জানাজানি হতেই দ্রুত সেখানে ভিড় জমান স্থানীয় গ্রামবাসীরা।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নয়াগ্রাম থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসন। ঘটনার কথা জানতে পেরে পুলিশের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় স্বেচ্ছাসেবী সংগঠন ঝাড়গ্রাম নবউদক ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও।জেসিবি মেশিন এনে কুঁয়োর মুখ বড় করা হয়।প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে নিরাপদে কুয়ো থেকে তুলে আনা সম্ভব হয় ষাঁড়টিকে। বর্তমানে ষাঁড়টি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
এই উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন শঙ্কর মাঝি, কৌশক মাহাত, কল্যাণ মাহাত সহ ধুম সাই গ্রামের বহু বাসিন্দা।
দ্রুত পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগের ফলে একটি নিরীহ প্রাণীর জীবন রক্ষা পাওয়ায় এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ঝাড়গ্রাম জেলার নোয়াগ্রাম বিধানসভার রানটুয়া এলাকায় সোমবার এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি নোয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী আমিও কিস্কুর সমর্থনে পথ সভায় যোগ দেন। সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আবাস যোজনার ঘর পেতে সাধারণ মানুষকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। কোথাও বাড়ি হলেও ছাদ হয়নি, কোথাও ছাদ হলেও জানালা হয়নি এভাবে দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি। কৃষি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, আগে এই এলাকায় আখ ও তরমুজ চাষ ব্যাপকভাবে হতো, কিন্তু এখন তা কমে গিয়ে ধান চাষ হলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। পাশাপাশি বালি লুট নিয়েও সরব হন তিনি। অভিযোগ করেন, এলাকার বালি বাইরে পাচার হচ্ছে এবং স্থানীয় মানুষ বাধ্য হয়ে বালি খাদানে শ্রমিক হিসেবে কাজ করছেন। সভা থেকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোনো গ্রামে ঝামেলা করতে এলে কাটা বাঁশের ঠেঙ্গা বার করতে হবে, এখন থেকেই কাটা বাঁশ রেডি রাখতে হবে ।একই সঙ্গে তিনি দাবি করেন, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং বিজেপিই সেই পরিবর্তন আনবে। ভোটকে কেন্দ্র করে শান্তি বজায় রাখার বার্তাও দেন তিনি। বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। নিজের ওপর অতীতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক মার খেয়েছি, পিঠে এখনও দাগ আছে। এদিনের সভায় বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। সভা শেষে রানটুয়া বাজারে ‘বিজয় শঙ্খনাদ যাত্রা তেও অংশ নেন দিলীপ ঘোষ।
    1
    ঝাড়গ্রাম জেলার নোয়াগ্রাম বিধানসভার রানটুয়া এলাকায় সোমবার এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি নোয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী আমিও কিস্কুর সমর্থনে পথ সভায় যোগ দেন।
সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আবাস যোজনার ঘর পেতে সাধারণ মানুষকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। কোথাও বাড়ি হলেও ছাদ হয়নি, কোথাও ছাদ হলেও জানালা হয়নি এভাবে দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি।
কৃষি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, আগে এই এলাকায় আখ ও তরমুজ চাষ ব্যাপকভাবে হতো, কিন্তু এখন তা কমে গিয়ে ধান চাষ হলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। পাশাপাশি বালি লুট নিয়েও সরব হন তিনি। অভিযোগ করেন, এলাকার বালি বাইরে পাচার হচ্ছে এবং স্থানীয় মানুষ বাধ্য হয়ে বালি খাদানে শ্রমিক হিসেবে কাজ করছেন।
সভা থেকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোনো গ্রামে ঝামেলা করতে এলে কাটা বাঁশের ঠেঙ্গা বার করতে হবে, এখন থেকেই কাটা বাঁশ রেডি রাখতে হবে ।একই সঙ্গে তিনি দাবি করেন, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং বিজেপিই সেই পরিবর্তন আনবে।
ভোটকে কেন্দ্র করে শান্তি বজায় রাখার বার্তাও দেন তিনি। বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। নিজের ওপর অতীতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক মার খেয়েছি, পিঠে এখনও দাগ আছে।
এদিনের সভায় বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। সভা শেষে রানটুয়া বাজারে ‘বিজয় শঙ্খনাদ যাত্রা তেও অংশ নেন দিলীপ ঘোষ।
    user_Dainik Bengal
    Dainik Bengal
    ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • Post by JHARGRAM NEWS UPDATE
    1
    Post by JHARGRAM NEWS UPDATE
    user_JHARGRAM NEWS UPDATE
    JHARGRAM NEWS UPDATE
    ভিডিও ক্রিএটর Jhargram, West Bengal•
    7 hrs ago
  • সামনে বিধানসভা নির্বাচন তাই বিভিন্ন কর্মসূচি মাধ্যমে চলছে জোরকদমে নির্বাচনী প্রচার,দাঁতন বিধানসভার ২ নম্বর মণ্ডলের বিলমাধিয়া নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অজিত কুমার জানা।
    1
    সামনে বিধানসভা নির্বাচন তাই বিভিন্ন কর্মসূচি মাধ্যমে চলছে জোরকদমে নির্বাচনী প্রচার,দাঁতন বিধানসভার ২ নম্বর মণ্ডলের বিলমাধিয়া নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অজিত কুমার জানা।
    user_Shibsankar Das
    Shibsankar Das
    Local News Reporter দাঁতন 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • এই ইস্যুকে কেন্দ্র করে মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি। একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব দুই শিবির। তৃণমূলের দাবি, পরিবেশ দূষণের বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। কিন্তু এই কোম্পানির মালিকের সাথে বিজেপি পার্টির বড় বড় নেতারা ওঠা বসা করে আমার কাছে ছবি আছে বললেন প্রদীপ সরকার। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, এই কোম্পানি থেকে টাকা নিয়ে তৃণমূল পার্টির নেতারা ঘুরে বেড়াচ্ছে। Source : বাংলা Digital #RashmiMetaliks #PollutionControversy #Kharagpur #IndustrialPollution #TMCvsBJP #WestBengalPolitics #BengalNews #PoliticalClash #EnvironmentIssue #KharagpurNews #BreakingNews #SaveEnvironment #PollutionCrisis #LocalIssue #IndiaPolitics #TrendingNow #NewsUpdate #PublicConcern #EcoAlert #GroundReport #debate Rashmi CSR Initiatives Dilip Ghosh Pradip Sarkar
    1
    এই ইস্যুকে কেন্দ্র করে মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি। একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব দুই শিবির।
তৃণমূলের দাবি, পরিবেশ দূষণের বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।
কিন্তু এই কোম্পানির মালিকের সাথে বিজেপি পার্টির বড় বড় নেতারা ওঠা বসা করে আমার কাছে ছবি আছে বললেন প্রদীপ সরকার।
অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, এই কোম্পানি থেকে টাকা নিয়ে তৃণমূল পার্টির নেতারা ঘুরে বেড়াচ্ছে।
Source : বাংলা Digital 
#RashmiMetaliks #PollutionControversy #Kharagpur #IndustrialPollution #TMCvsBJP #WestBengalPolitics #BengalNews #PoliticalClash #EnvironmentIssue #KharagpurNews #BreakingNews
#SaveEnvironment #PollutionCrisis #LocalIssue #IndiaPolitics #TrendingNow #NewsUpdate #PublicConcern #EcoAlert #GroundReport #debate Rashmi CSR Initiatives Dilip Ghosh Pradip Sarkar
    user_Kharagpur Jagoran
    Kharagpur Jagoran
    Local News Reporter খড়গপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • তালদা ১ নম্বর অঞ্চলের নন্দকুড়িয়াতে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপস্থিত ছিলেন দাঁতন ৪ নং মন্ডলের সভাপতি লক্ষীকান্ত দাস সহ অন্যান্যরা।
    1
    তালদা ১ নম্বর অঞ্চলের নন্দকুড়িয়াতে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপস্থিত ছিলেন দাঁতন ৪ নং মন্ডলের সভাপতি লক্ষীকান্ত দাস সহ অন্যান্যরা।
    user_Nakul Patra
    Nakul Patra
    সাংবাদিক দাঁতন 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছালেন ২২১ গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক। এদিন তিনি “গণতন্ত্রের দেয়াল”-এ স্বাক্ষর করেন, যা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি। পর্যবেক্ষক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন। তিনি আশ্বাস দেন যে, নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে যাতে ভোটাররা নির্ভয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
    1
    আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছালেন ২২১ গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক।
এদিন তিনি “গণতন্ত্রের দেয়াল”-এ স্বাক্ষর করেন, যা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি।
পর্যবেক্ষক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন। তিনি আশ্বাস দেন যে, নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে যাতে ভোটাররা নির্ভয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
    user_জঙ্গলমহল
    জঙ্গলমহল
    Reporter গোপীবল্লভপুর ২, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.