নিউ ফারাক্কা স্টেশনে ঘরমুখো শ্রমিকের ঢল,লক্ষ্য বিধানসভা নির্বাচন। রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর গণতন্ত্রের এই উৎসবে শামিল হতে সুদূর ভিন রাজ্য থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। বুধবার মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে চোখে পড়ল সেই চেনা অথচ ভিড়ে ঠাসা ছবি। নির্বাচনী আবহে গত কয়েকদিন ধরেই ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফেরার ঢল নেমেছে। আজ মালদা টাউন স্টেশন বা শিয়ালদহগামী প্রায় প্রতিটি ট্রেনেই ছিল তিল ধারণের জায়গা নেই। নিউ ফারাক্কা স্টেশনে ট্রেন থামতেই দেখা গেল শয়ে শয়ে শ্রমিক ব্যাগ-পোটলা নিয়ে হুড়মুড় করে নামছেন। এদের অধিকাংশেরই বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা, সামশেরগঞ্জ এবং সুতি , মালদার কালিয়াচক , বৈষ্টম নগর,বিধানসভা কেন্দ্র এলাকায়। শ্রমিকের বয়ান কাজ থেকে ফিরে আশা এক শ্রমিকের বলেন "কাজের চাপে বছরে সব উৎসবে বাড়ি আসতে পারি না। কিন্তু ভোট দেওয়াটা আমাদের অধিকার। এলাকায় নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে আর পরিবারের সঙ্গে থাকতে কয়েক দিনের ছুটি নিয়ে চলে এলাম।"

- ফারাক্কা বিধানসভার উপনির্বাচনে ভোট চলাকালীন বিভিন্ন বুথ পরিদর্শন করলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী মোতাব শেখ। বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান "আমি বিভিন্ন বুথে ঘুরে যা দেখলাম, তাতে আমাদের ফলের বিষয়ে আমি আশাতীত। মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছি, তা অভাবনীয়। মিছিল-মিটিংয়ে যে জনজোয়ার আমরা দেখেছিলাম, ভোটের লাইনেও সেই একই ছবি ধরা পড়ছে। মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করছেন, তাতে আমি অভিভূত।"1
- 22 April 2026 Akashvani Live news | আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ । আকাশবাণী বাংলা সংবাদ Public Media News 20251
- “ভোটের আগের রাতেই কর্মযজ্ঞ! বুনিয়াদপুর ডিসিআরসিতে উপচে পড়া ভিড়, গরমেও দায়িত্বে অবিচল কর্মীরা”“ভোটের আগের রাতেই কর্মযজ্ঞ! বুনিয়াদপুর ডিসিআরসিতে উপচে পড়া ভিড়, গরমেও দায়িত্বে অবিচল কর্মীরা”1
- দলীয় পতাকা ঝোলানো নিয়ে বচসা থেকে তুলকালাম সংঘর্ষ বিরোধী কংগ্রেস বনাম শাসকের! জখম একাধিক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে l মুর্শিদাবাদের জঙ্গিপুর মহাকুমার অন্তর্গত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, যুযুধান দুই পক্ষের মধ্যে এলাকায় এমনিতেই উত্তেজনার শেষ নেই তার মধ্যে, অভিযোগ, কংগ্রেসের পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে। আর সেই বচসা রূপ নেয় সংঘর্ষের।1
- ব্যস্ত ভোট কর্মীরা ডিসিআরসি গুলিতে ভিড় পুলিশি তৎপরতা1
- একদিকে DCRC-এ ভোট কর্মীদের ব্যবস্তা অন্যদিকে এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ডোমকলে ভোটের আগে বিভিন্ন এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রাত পোহালেই ভোট। একদিকে ডোমকল এসডিও অফিস থেকে ভোট কেন্দ্রে রয়না দিয়েছেন ভোট কর্মীরা। অন্যদিকে ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্রত্ব করতে পথে নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোট মানেই ডোমকলে অশান্তির খবর আসে। তবে এবার সেই ডোমকলে ভোট শান্তিপুর্ণ করতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।1
- নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: মঙ্গলবার শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে বালুরঘাট শহরের ২৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারলেন বিজেপি। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ কুমার রায় এদিন বিকেলে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি প্রচার করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারকালে প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ‘ভারত মাতা কি জয়’, ‘জয় শ্রীরাম’, ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে। বিদ্যুৎ কুমার রায় বলেন, “বালুরঘাটের মানুষ পরিবর্তন চায়। দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনের শাসন ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিজেপিকেই মানুষ বেছে নেবে। ২৩ নম্বর ওয়ার্ডের মানুষের যে সাড়া পেলাম, তাতে আমি আপ্লুত।” স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, প্রচারের শেষ দিনে ওয়ার্ডের প্রতিটি বুথে পৌঁছনোর লক্ষ্যেই এই কর্মসূচি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি দলীয় সূত্রের।4
- ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৫৫-ফারাক্কা বিধানসভা কেন্দ্রের ৪৫ নম্বর বুথে এক বিশেষ দৃশ্য দেখা গেল। দীর্ঘদিন সরকারি চাকরিতে কর্মরত থাকার কারণে বাণী সাহা চক্রবর্তী এতদিন প্রতিটি নির্বাচনে 'পোস্টাল ব্যালট'-এর মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করতেন। তবে অবসর গ্রহণের পর এই প্রথমবার তিনি সরাসরি ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। ভোট দেওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বাণী সাহা চক্রবর্তী জানান "আমি আগে সরকারি চাকরিতে ছিলাম, তাই সবসময় পোস্টাল ব্যালটেই ভোট দিয়েছি। এই প্রথমবার সরাসরি বুথে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম। আমার খুব ভালো লাগছে, আমি অত্যন্ত আনন্দিত।" নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন যে, সকাল থেকে লাইনে কোনো বিশৃঙ্খলা ছিল না। দীর্ঘ আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোটদানের প্রক্রিয়া অত্যন্ত মসৃণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের এই সুষ্ঠু ব্যবস্থাপনায় তিনি খুশি।1