logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

রাম ঠাকুর বেকারির কেক নিয়ে ফের বিতর্ক, সামাজিক মাধ্যমে যুবকের অভিযোগ নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া: ফের বিতর্কে সোনামুড়ার রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরি। এবার সামাজিক মাধ্যমে এক যুবকের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাম ঠাকুর বেকারির একটি কেকের প্যাকেটে সাত দিনের মেয়াদ উল্লেখ থাকলেও মাত্র দুই দিনের মধ্যেই সেটি নষ্ট হয়ে যায়। যুবকের দাবি, প্যাকেটের গায়ে নির্দিষ্ট মেয়াদ থাকা সত্ত্বেও এত দ্রুত কেক নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেও রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর হাতে ওই সাংবাদিক আক্রান্ত হন। এরপর ফ্যাক্টরির পরিবেশ ও খাদ্য তৈরির পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের পাশাপাশি শ্রমিকদের যথাযথ সুরক্ষা পোশাক, মাথার টুপি ও গ্লাভস ছাড়াই খাদ্য প্রস্তুত করার দৃশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনায় গোটা ত্রিপুরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এবার ফের কেক নষ্ট হওয়ার অভিযোগ সামনে আসায় রাম ঠাকুর বেকারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খাদ্যপণ্যের গুণমান, উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর যথাযথভাবে বিষয়টি খতিয়ে দেখবে কি না, এখন সেটাই দেখার বিষয়।

1 hr ago
user_Rtv Tripura
Rtv Tripura
Ayurvedic Practitioner কৈলাশহর, উনাকোটি, ত্রিপুরা•
1 hr ago

রাম ঠাকুর বেকারির কেক নিয়ে ফের বিতর্ক, সামাজিক মাধ্যমে যুবকের অভিযোগ নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া: ফের বিতর্কে সোনামুড়ার রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরি। এবার সামাজিক মাধ্যমে এক যুবকের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাম ঠাকুর বেকারির একটি কেকের প্যাকেটে সাত দিনের মেয়াদ উল্লেখ থাকলেও মাত্র দুই দিনের মধ্যেই সেটি নষ্ট হয়ে যায়। যুবকের দাবি, প্যাকেটের গায়ে নির্দিষ্ট মেয়াদ থাকা সত্ত্বেও এত দ্রুত কেক নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেও রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ

cdbe174c-1f8e-4695-b2f9-7730b3e27565

ছিল, স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর হাতে ওই সাংবাদিক আক্রান্ত হন। এরপর ফ্যাক্টরির পরিবেশ ও খাদ্য তৈরির পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের পাশাপাশি শ্রমিকদের যথাযথ সুরক্ষা পোশাক, মাথার টুপি ও গ্লাভস ছাড়াই খাদ্য প্রস্তুত করার দৃশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনায় গোটা ত্রিপুরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এবার ফের কেক নষ্ট হওয়ার অভিযোগ সামনে আসায় রাম ঠাকুর বেকারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খাদ্যপণ্যের গুণমান, উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর যথাযথভাবে বিষয়টি খতিয়ে দেখবে কি না, এখন সেটাই দেখার বিষয়।

More news from ত্রিপুরা and nearby areas
  • *ধর্মনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত ঈদে মিলাদুন্নবী* 📌নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৬ আগস্ট: নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমন এবং তাঁর মহান জীবনাদর্শ স্মরণে বুধবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী।
    2
    *ধর্মনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত ঈদে মিলাদুন্নবী*
📌নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৬ আগস্ট: নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমন এবং তাঁর মহান জীবনাদর্শ স্মরণে বুধবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী।
    user_Press Reporter
    Press Reporter
    Newsagent ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ত্রিপুরা•
    10 hrs ago
  • সম্পূর্ণ বন্দে মাতরম্ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি!
    1
    সম্পূর্ণ বন্দে মাতরম্ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি!
    user_পরিবর্তন
    পরিবর্তন
    Local News Reporter Ambassa, Dhalai•
    6 hrs ago
  • ⭕ ত্রিপুরায় পর্যটকের ঢল, এক বছরে বৃদ্ধি ৩.১৫ শতাংশ, জানলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ✍️ ত্রিপুরায় ক্রমশই বাড়ছে পর্যটকদের আনাগোনা। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের আগমনও অব্যাহত রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে পর্যটক আগমনের সামগ্রিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.১৫ শতাংশ। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়িকা অন্তরা দেব সরকারের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
    1
    ⭕ ত্রিপুরায় পর্যটকের ঢল, এক বছরে বৃদ্ধি ৩.১৫ শতাংশ, জানলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী 
✍️ ত্রিপুরায় ক্রমশই বাড়ছে পর্যটকদের আনাগোনা। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের আগমনও অব্যাহত রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে পর্যটক আগমনের সামগ্রিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.১৫ শতাংশ। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়িকা অন্তরা দেব সরকারের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    1 hr ago
  • রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।
    1
    রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    3 hrs ago
  • উন্নয়নের দাবি বনাম দেবকুমার পাড়ার বাস্তব চিত্র, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী। ডাবল ইঞ্জিন সরকারের মুখে উন্নয়নের নানা দাবি শোনা গেলেও বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার পাড়ায়। উন্নয়নের বিভিন্ন ছবি ও দাবি সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত তুলে ধরা হলেও এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, আজও তারা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত।কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত দেবকুমার পাড়া। এর মধ্যে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ আজও পায়ে হেঁটে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। অভিযোগ, গ্রামে নেই পাকা রাস্তা, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা কোনও স্বাস্থ্যকেন্দ্র।সম্প্রতি এই এলাকার এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য অস্থায়ীভাবে তৈরি খাটিয়ায় করে দীর্ঘ পথ পায়ে হেঁটে নিয়ে যেতে হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৮ কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য এমন দুর্ভোগ পোহাতে হয়েছে ওই মহিলাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামের এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ন্যূনতম পরিষেবার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের এত দাবি ও প্রচারের মাঝেও যদি একটি প্রত্যন্ত গ্রামের মানুষকে আজও চিকিৎসার জন্য গর্ভবতী মহিলাকে খাটিয়ায় করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহলে সেই উন্নয়ন পৌঁছাল কোথায়?দেবকুমার পাড়ার বাসিন্দারা অবিলম্বে রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।
    1
    উন্নয়নের দাবি বনাম দেবকুমার পাড়ার বাস্তব চিত্র, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী।
ডাবল ইঞ্জিন সরকারের মুখে উন্নয়নের নানা দাবি শোনা গেলেও বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার পাড়ায়। উন্নয়নের বিভিন্ন ছবি ও দাবি সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত তুলে ধরা হলেও এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, আজও তারা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত।কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত দেবকুমার পাড়া। এর মধ্যে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ আজও পায়ে হেঁটে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। অভিযোগ, গ্রামে নেই পাকা রাস্তা, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা কোনও স্বাস্থ্যকেন্দ্র।সম্প্রতি এই এলাকার এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য অস্থায়ীভাবে তৈরি খাটিয়ায় করে দীর্ঘ পথ পায়ে হেঁটে নিয়ে যেতে হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৮ কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য এমন দুর্ভোগ পোহাতে হয়েছে ওই মহিলাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামের এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ন্যূনতম পরিষেবার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের এত দাবি ও প্রচারের মাঝেও যদি একটি প্রত্যন্ত গ্রামের মানুষকে আজও চিকিৎসার জন্য গর্ভবতী মহিলাকে খাটিয়ায় করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহলে সেই উন্নয়ন পৌঁছাল কোথায়?দেবকুমার পাড়ার বাসিন্দারা অবিলম্বে রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    1 hr ago
  • মহারাজা বীরবিক্রমের ১১৮তম জন্মদিন উপলক্ষে ফুটবল l মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা এবং রানার্স-আপ দলকে ট্রফি সহ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২ হাজার ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে। আগামী ৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের কর্মকর্তারা। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে কেন্দ্র করে এই ফুটবল আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
    1
    মহারাজা বীরবিক্রমের ১১৮তম জন্মদিন উপলক্ষে ফুটবল l মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। 
টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা এবং রানার্স-আপ দলকে ট্রফি সহ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২ হাজার ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে।
আগামী ৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের কর্মকর্তারা। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে কেন্দ্র করে এই ফুটবল আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
    user_ত্রিপুরা প্রত্যয়
    ত্রিপুরা প্রত্যয়
    উদয়পুর, গোমতী, ত্রিপুরা•
    1 hr ago
  • রাম ঠাকুর বেকারির কেক নিয়ে ফের বিতর্ক, সামাজিক মাধ্যমে যুবকের অভিযোগ নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া: ফের বিতর্কে সোনামুড়ার রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরি। এবার সামাজিক মাধ্যমে এক যুবকের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাম ঠাকুর বেকারির একটি কেকের প্যাকেটে সাত দিনের মেয়াদ উল্লেখ থাকলেও মাত্র দুই দিনের মধ্যেই সেটি নষ্ট হয়ে যায়। যুবকের দাবি, প্যাকেটের গায়ে নির্দিষ্ট মেয়াদ থাকা সত্ত্বেও এত দ্রুত কেক নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেও রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর হাতে ওই সাংবাদিক আক্রান্ত হন। এরপর ফ্যাক্টরির পরিবেশ ও খাদ্য তৈরির পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের পাশাপাশি শ্রমিকদের যথাযথ সুরক্ষা পোশাক, মাথার টুপি ও গ্লাভস ছাড়াই খাদ্য প্রস্তুত করার দৃশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনায় গোটা ত্রিপুরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এবার ফের কেক নষ্ট হওয়ার অভিযোগ সামনে আসায় রাম ঠাকুর বেকারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খাদ্যপণ্যের গুণমান, উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর যথাযথভাবে বিষয়টি খতিয়ে দেখবে কি না, এখন সেটাই দেখার বিষয়।
    2
    রাম ঠাকুর বেকারির কেক নিয়ে ফের বিতর্ক, সামাজিক মাধ্যমে যুবকের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া:

ফের বিতর্কে সোনামুড়ার রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরি। এবার সামাজিক মাধ্যমে এক যুবকের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাম ঠাকুর বেকারির একটি কেকের প্যাকেটে সাত দিনের মেয়াদ উল্লেখ থাকলেও মাত্র দুই দিনের মধ্যেই সেটি নষ্ট হয়ে যায়।

যুবকের দাবি, প্যাকেটের গায়ে নির্দিষ্ট মেয়াদ থাকা সত্ত্বেও এত দ্রুত কেক নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেও রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর হাতে ওই সাংবাদিক আক্রান্ত হন।

এরপর ফ্যাক্টরির পরিবেশ ও খাদ্য তৈরির পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের পাশাপাশি শ্রমিকদের যথাযথ সুরক্ষা পোশাক, মাথার টুপি ও গ্লাভস ছাড়াই খাদ্য প্রস্তুত করার দৃশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনায় গোটা ত্রিপুরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

এবার ফের কেক নষ্ট হওয়ার অভিযোগ সামনে আসায় রাম ঠাকুর বেকারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। 

খাদ্যপণ্যের গুণমান, উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর যথাযথভাবে বিষয়টি খতিয়ে দেখবে কি না, এখন সেটাই দেখার বিষয়।
    user_Rtv Tripura
    Rtv Tripura
    Ayurvedic Practitioner কৈলাশহর, উনাকোটি, ত্রিপুরা•
    1 hr ago
  • *পদ্মপুর রাধাপুর সার্বজনীন ঝুলন পূজায় মানবিকতার মেলবন্ধন* নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৭ আগস্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে পদ্মপুর রাধাপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় এবার পঞ্চম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন ঝুলন পূজা। পূজাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবিক কর্মসূচির মাধ্যমে বিশেষ তাৎপর্য পেয়েছে এবারের আয়োজন।
    1
    *পদ্মপুর রাধাপুর সার্বজনীন ঝুলন পূজায় মানবিকতার মেলবন্ধন*
নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৭ আগস্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে পদ্মপুর রাধাপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় এবার পঞ্চম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন ঝুলন পূজা। পূজাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবিক কর্মসূচির মাধ্যমে বিশেষ তাৎপর্য পেয়েছে এবারের আয়োজন।
    user_Press Reporter
    Press Reporter
    Newsagent ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ত্রিপুরা•
    10 hrs ago
  • ⭕ কিশোরী অপহরণে ৮ দিনেও নিষ্ক্রিয় পুলিশ! সিধাই থানার ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন ✍️ স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় আট দিন পেরিয়ে গেলেও পুলিশের তরফে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে নিখোঁজ কিশোরীর পরিবার ও স্থানীয় মহলে। অভিযোগ, কিশোরীকে অপহরণের ঘটনায় নির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান ব্যবস্থা নেয়নি পুলিশ।
    1
    ⭕ কিশোরী অপহরণে ৮ দিনেও নিষ্ক্রিয় পুলিশ! সিধাই থানার ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন
✍️ স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় আট দিন পেরিয়ে গেলেও পুলিশের তরফে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে নিখোঁজ কিশোরীর পরিবার ও স্থানীয় মহলে। অভিযোগ, কিশোরীকে অপহরণের ঘটনায় নির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান ব্যবস্থা নেয়নি পুলিশ।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.