Shuru
Apke Nagar Ki App…
ধানক্ষেতে সদ্যজাতের দেহ উদ্ধারে চাঞ্চল্য
Sangbadbangla24X7
ধানক্ষেতে সদ্যজাতের দেহ উদ্ধারে চাঞ্চল্য
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- স্বাধীনতা সংগ্রামী ঋষি নিবারণ চন্দ্র দাস গুপ্তের সার্ধশতবর্ষে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শতবর্ষ কমিটি। কমিটির সেই কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে পুরুলিয়া শহরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক ডক্টর প্রদীপ মন্ডল, সভাপতি অত্রী চৌধুরী, ঋষি নিবারণ চন্দ্রের পৌত্র প্রসাদ দাশগুপ্ত সহ অন্যান্যরা।3
- বলরামপুর ব্লকের কানা সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। জানা গেছে, বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় সিভিক ভলান্টিয়ার ও এলাকাবাসীর সহায়তায় তাঁকে দ্রুত বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতাল-এ নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ রেফার করা হয়েছে। আহত যুবকের নাম রাহুল সিং সদ্দার বয়স আনুমানিক ২৩। তাঁর বাড়ি আমারু গ্রামে। রাহুলের মা জানান, তাঁর ছেলে আজই বাইরে থেকে কাজ সেরে বাড়ি ফিরেছিল। বাড়ি থেকে বেরোনোর সময় সে জানিয়েছিল ফুলঘরে যাবে। পরে ফোনে খবর আসে, সে বাইক থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।1
- পুরুলিয়া শহরের ২১নম্বার ওয়ার্ডে একটি বাজি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনায় গুরুতর ভাবে জখম দুই ব্যাক্তি, তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপাতালে।1
- Post by SIS TRAINING ACADEMY DHANBAD3
- পাড়া ব্লকের পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেল্যাহী গ্রামে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ এলাকার গুরুত্বপূর্ণ জলাশয় লুকুর পুকুর সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে পুকুরটির গভীরতা কম থাকায় বর্ষা শেষে জল শুকিয়ে যেত, ফলে চাষাবাদ ও দৈনন্দিন জল ব্যবহারে সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে কেল্যাহী গ্রামের বাসিন্দারা ‘দিদিকে বলো’ কর্মসূচির মাধ্যমে অভিযোগ জানালে বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরের নজরে আসে। এরপর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে পুকুর খনন ও সংস্কার কাজের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের জন্য মোট ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী মনপুরণ বাউরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিদাম বাউরী, বুদ্ধেশ্বর মাঝি, রাকেশ বাউরী, নেপাল বাউরী সহ বহু গ্রামবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।পুকুর সংস্কারের ফলে সারা বছর জল সংরক্ষণ সম্ভব হবে, যা কৃষিকাজ, গবাদি পশুর পানীয় জল এবং এলাকার পরিবেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি কেল্যাহী গ্রামের মানুষজন।1
- ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মসন্ধানকারী তরুণ তরুণীদের সহায়তার জন্য যুব সাথী প্রকল্পের শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা পাঁচ বছর পর্যন্ত মাসিক ১৫০০ টাকা করে সহায়তা অর্থ পাবে রাজ্য সরকার থেকে। ঝাড়গ্রাম জেলায় ঝাড়গ্রাম পুরো এলাকা সহ আরটি ব্লকে মোট নয়টি যুব সাথী প্রকল্পের আবেদনের শিবির চলছে। ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের আবেদনকারীদের জন্য লোধাশুলির কুড়মি ভবনে শিবির আয়োজিত হয়েছে। আবেদনকারীদের ফর্ম পূরণে এবং একাধিক সহায়তার জন্য ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের তরফ থেকে সহায়তা শিবির শুরু করা হয়েছে।1
- Post by Sangbadbangla24X71
- বলরামপুর বনাঞ্চল এলাকার জঙ্গল থেকে একটি হস্তিসাবকের পচাগলা দেহ উদ্ধার করেছে বনদপ্তর। মঙ্গলবার জঙ্গলে শুকনো কাঠ আনতে যাওয়া কিছু স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে বনদপ্তরের একটি দল খোঁজ নিতে গভীর জঙ্গলে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা দেখেন একটি হস্তিসাবকের পচাগলা দেহ পড়ে রয়েছে। বুধবার সকালে দেহটি উদ্ধার করা হয় এবং দুপুর দেড়টা নাগাদ সমস্ত সরকারি নিয়ম মেনে বলরামপুর ফরেস্ট রেঞ্জ এলাকার রাঙ্গাডি নার্সারিতে হস্তিসাবকটির শেষকৃত্য সম্পন্ন হয়। বনদপ্তরের প্রাথমিক অনুমান, হস্তিসাবকটির দুই থেকে তিন মাস বয়স হয়ে থাকতে পারে এবং উঁচু থেকে পড়ে গিয়ে মৃত্যু ঘটে থাকতে পারে। উদ্ধারকার্য এবং শেষকৃত্য কার্যে উপস্থিত ছিলেন বলরামপুর ফরেস্ট রেঞ্জের রেঞ্জার অর্পিতা কুন্ডু, অযোধ্যা রেঞ্জের রেঞ্জার মনোজ মজুমদার সহ বিট অফিসার ও বন কর্মীরা।1
- সম্প্রতি দুবাইয়ের জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৬ ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত ওপেন মাস্টার্স গেম এ ৬০বছরের উর্ধ্ব বয়সীদের লং জাম্পে তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং সেখানে লং জাম্পে তৃতীয় স্থান অধিকার করে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনেছেন।পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায়২৫ হাজার ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই সাফল্য শুধু জঙ্গলমহলবাসীর নয় সারা ভারতবাসীর। তিনি প্রমাণ করে দিলেন বয়স কোন বাধা নয়। ইচ্ছা শক্তি ও অধ্যাবসায় থাকলে সবকিছুই সম্ভব।1