পাড়া ব্লকের কেল্যাহী গ্রামে লুকুর পুকুর সংস্কার কাজের শুভ উদ্বোধন পাড়া ব্লকের পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেল্যাহী গ্রামে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ এলাকার গুরুত্বপূর্ণ জলাশয় লুকুর পুকুর সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে পুকুরটির গভীরতা কম থাকায় বর্ষা শেষে জল শুকিয়ে যেত, ফলে চাষাবাদ ও দৈনন্দিন জল ব্যবহারে সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে কেল্যাহী গ্রামের বাসিন্দারা ‘দিদিকে বলো’ কর্মসূচির মাধ্যমে অভিযোগ জানালে বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরের নজরে আসে। এরপর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে পুকুর খনন ও সংস্কার কাজের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের জন্য মোট ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী মনপুরণ বাউরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিদাম বাউরী, বুদ্ধেশ্বর মাঝি, রাকেশ বাউরী, নেপাল বাউরী সহ বহু গ্রামবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।পুকুর সংস্কারের ফলে সারা বছর জল সংরক্ষণ সম্ভব হবে, যা কৃষিকাজ, গবাদি পশুর পানীয় জল এবং এলাকার পরিবেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি কেল্যাহী গ্রামের মানুষজন।

- পাড়া ব্লকের পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেল্যাহী গ্রামে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ এলাকার গুরুত্বপূর্ণ জলাশয় লুকুর পুকুর সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে পুকুরটির গভীরতা কম থাকায় বর্ষা শেষে জল শুকিয়ে যেত, ফলে চাষাবাদ ও দৈনন্দিন জল ব্যবহারে সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে কেল্যাহী গ্রামের বাসিন্দারা ‘দিদিকে বলো’ কর্মসূচির মাধ্যমে অভিযোগ জানালে বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরের নজরে আসে। এরপর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে পুকুর খনন ও সংস্কার কাজের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের জন্য মোট ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী মনপুরণ বাউরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিদাম বাউরী, বুদ্ধেশ্বর মাঝি, রাকেশ বাউরী, নেপাল বাউরী সহ বহু গ্রামবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।পুকুর সংস্কারের ফলে সারা বছর জল সংরক্ষণ সম্ভব হবে, যা কৃষিকাজ, গবাদি পশুর পানীয় জল এবং এলাকার পরিবেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি কেল্যাহী গ্রামের মানুষজন।1
- শহরের বুকে বিস্ফোরন, ঘটনাস্থল পরিদর্শন করতে এলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যেতির্ময় সিং মাহাতো, দাবি নির্বাচনে জঙ্গল মহলে অশান্তি ঘটানোর পরিকল্পনা।1
- Post by Bharat1
- Post by SIS TRAINING ACADEMY DHANBAD3
- ধান বিক্রির নতুন নিয়ম জানেন তো? মাইকে প্রচার করছে প্রশাসন নিজস্ব প্রতিনিধি, জয়পুর : ধান বিক্রির নতুন নিয়ম। আর চলছে না মর্জিমাফিক ধান বিক্রয়। জয়পুর ব্লক জুড়ে মাইকে প্রচার করছে প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্ত, একসঙ্গে ১০ কুইন্টালের বেশি ধান নেওয়া হবে না। অন্যদিকে এক মরশুমে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন একজন চাষি। বুধবার জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে প্রশাসন মাইকিং করে প্রচার চালায়। সোমবার জেলা খাদ্য দপ্তর ও জেলা প্রশাসনের মনিটরিং কমিটির বৈঠকে ধান কেনার প্রক্রিয়ায় এই নতুন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ছোট ও মাঝারি চাষিদের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ। তবে আগের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রির সুযোগ থাকবে। গতবারের চেয়ে এবার বেড়েছে ধানের দাম। কুইন্টাল পিছু ৬৯ টাকা দাম বেড়ে এবার ধানের দাম প্রতি কুইন্টাল ২৩৬৯ টাকা। এই মরশুমে পুরুলিয়া জেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন। রাজ্যস্তরে সরকারি ধান কেনার তালিকায় দশম স্থানে রয়েছে পুরুলিয়া।1
- Post by Sangbadbangla24X71
- বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস-এর উদ্যোগে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেওয়াল লিখন কর্মসূচি। বলরামপুর টাউন জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্যাপকভাবে দেওয়াল লিখনে নেমে পড়েছেন। বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুমিত পান্ডা জানান, “আজ থেকে দেওয়াল লিখন শুরু করা হয়েছে। আগামীকাল থেকে ব্লকের প্রতিটি অঞ্চল ও প্রতিটি বুথে এই কর্মসূচি জোরদারভাবে চলবে।” এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পান্ডা, বলরামপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি, জেলার যুব সহ-সভাপতি সানি মুখার্জি, জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো এবং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা শ্রমিক সংগঠনের ব্লকের সহ-সভাপতি হরিপদ কুমার-সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ। দেওয়াল লিখনের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে দলীয় সূত্রে জানা গেছে।1
- পুরুলিয়া শহরের ২১নম্বার ওয়ার্ডে একটি বাজি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনায় গুরুতর ভাবে জখম দুই ব্যাক্তি, তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপাতালে।1