logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ বরাবাজার ষষ্ঠি বড়তল সর্বজনীন বজরং বলী মন্দির কমিটির রামনবমী উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বরাবাজার ষষ্ঠি বড়তল সর্বজনীন বজরং বলী মন্দির কমিটি। উৎসবের আবহ কাটতে না কাটতেই শনিবার বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচি, এদিন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শাড়ি ও মিষ্টির প্যাকেট। এই উদ্যোগে নেতৃত্ব দেন মন্দির কমিটির সদস্য বাসুদেব নন্দী। তিনি জানান, “এটি আমাদের প্রথম বছরের উদ্যোগ। তাই প্রতীকীভাবে ১৫১ জনকে বস্ত্র ও মিষ্টি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই কর্মসূচিকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।” অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। শুধু বস্ত্র বিতরণই নয়, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে বিশেষ পালা কীর্তন, যেখানে হাওড়া থেকে আগত শিল্পীরা অংশ নেবেন বলে জানা গিয়েছে। ফলে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনে দিনটি হয়ে উঠেছে আরও তাৎপর্যপূর্ণ। বস্ত্র ও মিষ্টি পেয়ে খুশি সকলেই। তাদের মুখে ফুটে ওঠে হাসি, যা এই উদ্যোগের সার্থকতাকেই প্রমাণ করে। এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

7 days ago
user_Mr. Amaresh Dutta
Mr. Amaresh Dutta
মানবাজার ১, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
7 days ago

মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ বরাবাজার ষষ্ঠি বড়তল সর্বজনীন বজরং বলী মন্দির কমিটির রামনবমী উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বরাবাজার ষষ্ঠি বড়তল সর্বজনীন বজরং বলী মন্দির কমিটি। উৎসবের আবহ কাটতে না কাটতেই শনিবার বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচি, এদিন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শাড়ি ও মিষ্টির প্যাকেট। এই উদ্যোগে নেতৃত্ব দেন মন্দির কমিটির সদস্য বাসুদেব নন্দী। তিনি জানান, “এটি আমাদের প্রথম বছরের উদ্যোগ। তাই প্রতীকীভাবে ১৫১ জনকে বস্ত্র ও মিষ্টি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই কর্মসূচিকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।” অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। শুধু বস্ত্র বিতরণই নয়, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে বিশেষ পালা কীর্তন, যেখানে হাওড়া থেকে আগত শিল্পীরা অংশ নেবেন বলে জানা গিয়েছে। ফলে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনে দিনটি হয়ে উঠেছে আরও তাৎপর্যপূর্ণ। বস্ত্র ও মিষ্টি পেয়ে খুশি সকলেই। তাদের মুখে ফুটে ওঠে হাসি, যা এই উদ্যোগের সার্থকতাকেই প্রমাণ করে। এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • বিধানসভা নির্বাচনের দোরগড়ায় তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন বান্দোয়ানে । একের পর এক তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান। বান্দোয়ান পঞ্চাশ সমিতির এক সদস্য বিজেপিতে যোগদান করার পর তৃণমূল দাবি করেন তিনি তাদের দলের কেউ ছিলেন না। অন্যদিকে বিজেপি দাবি করেন যোগদানকারীদের নেতৃত্বেই আগামী দিনে বান্দোয়ান শূন্য হবে তৃণমূল।
    1
    বিধানসভা নির্বাচনের দোরগড়ায় তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন বান্দোয়ানে । একের পর এক তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান। বান্দোয়ান পঞ্চাশ সমিতির এক সদস্য বিজেপিতে যোগদান করার পর তৃণমূল দাবি করেন তিনি তাদের দলের কেউ ছিলেন না। অন্যদিকে বিজেপি দাবি করেন যোগদানকারীদের নেতৃত্বেই আগামী দিনে বান্দোয়ান শূন্য হবে তৃণমূল।
    user_Subrata Mandal
    Subrata Mandal
    বুন্দওয়ান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • মানবাজার মহকুমা শাসকের দপ্তরের নিকট নমিনেশন দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসের ২০২৬ এর বিধানসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সন্ধ্যা রানী টুডু। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ এ দিন মানবাজার ইন্দ কুড়ি থেকে মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত পৌঁছান তিনি। সেখানে মনোনয়ন দাখিল করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনে জয় তাঁর সুনিশ্চিত। এদিন সন্ধ্যা রানী টুডুর সঙ্গে বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজিব লোচন সরেনও তাঁর নমিনেশন পত্র দাখিল করেন।
    1
    মানবাজার মহকুমা শাসকের দপ্তরের নিকট নমিনেশন দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসের ২০২৬ এর বিধানসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সন্ধ্যা রানী টুডু। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ এ দিন মানবাজার ইন্দ কুড়ি থেকে মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত পৌঁছান তিনি। সেখানে মনোনয়ন দাখিল করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনে জয় তাঁর সুনিশ্চিত। এদিন সন্ধ্যা রানী টুডুর সঙ্গে বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজিব লোচন সরেনও তাঁর নমিনেশন পত্র দাখিল করেন।
    user_"Pratham khabar" NEWS
    "Pratham khabar" NEWS
    সাংবাদিক বারাবাজার, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • Post by MOUSUMI KOLEY
    1
    Post by MOUSUMI KOLEY
    user_MOUSUMI KOLEY
    MOUSUMI KOLEY
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • জনসংযোগের লক্ষ্যে মাড়ওয়ারী পঞ্চায়েত সমিতির সাথে বৈঠকে সুজয় ব্যানার্জী!দিলেন বিশেষ প্রতিশ্রুতি।
    1
    জনসংযোগের লক্ষ্যে মাড়ওয়ারী পঞ্চায়েত সমিতির সাথে বৈঠকে সুজয় ব্যানার্জী!দিলেন বিশেষ প্রতিশ্রুতি।
    user_Ekhon Jangalmahal News
    Ekhon Jangalmahal News
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • শনিবার দিন মানবাজার মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা করলেন তৃণমুল কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী, ইঁন্দকুড়ি মোড় থেকে বর্ণাঢ্য সোভা যাত্রার আয়োজন।
    1
    শনিবার দিন মানবাজার মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা করলেন তৃণমুল কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী, ইঁন্দকুড়ি মোড় থেকে বর্ণাঢ্য সোভা যাত্রার আয়োজন।
    user_Madhu sudan deogharia Deogharia
    Madhu sudan deogharia Deogharia
    সাংবাদিক পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • মাগুড়িয়া সড়কে যখন মৃত্যুর প্রহর গুনছিলেন দুই ভাই, তখন এগিয়ে এল না কেউ। শেষে গেরুয়া গামছা দিয়েই বন্ধ হলো সফিক আর অমিতের রক্তক্ষরণ। শত্রুতা নয়, জয় হলো মানবতার!" বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে রাঁচি-পুরুলিয়া সড়কের মাগুড়িয়া বাঁকে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হন বিজেপি কর্মী সুমন কুমার দে ও তাঁর সঙ্গীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন সফিক খান ও অমিত ঠাকুর। অহেতুক ভিড় সরিয়ে মুহূর্তের মধ্যে নিজের গায়ের গেরুয়া গামছা খুলে দুই আহত ভাইয়ের ক্ষতস্থান বেঁধে দেন বিজেপি কর্মীরা। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। সুমনের স্পষ্ট বার্তা— "গেরুয়া গামছা দেখে যারা জয় বাংলা বলে বিদ্রুপ করছিলেন, সেই গামছাতেই আজ প্রাণ বাঁচল দুই ভাইয়ের। রাজনীতি পরে, আগে তো মানুষ!" এই ঘটনায় এখন দলমত নির্বিশেষে ধন্য ধন্য করছেন জেলাবাসী।
    1
    মাগুড়িয়া সড়কে যখন মৃত্যুর প্রহর গুনছিলেন দুই ভাই, তখন এগিয়ে এল না কেউ। শেষে গেরুয়া গামছা দিয়েই বন্ধ হলো সফিক আর অমিতের রক্তক্ষরণ। শত্রুতা নয়, জয় হলো মানবতার!"
বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে রাঁচি-পুরুলিয়া সড়কের মাগুড়িয়া বাঁকে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হন বিজেপি কর্মী সুমন কুমার দে ও তাঁর সঙ্গীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন সফিক খান ও অমিত ঠাকুর।
অহেতুক ভিড় সরিয়ে মুহূর্তের মধ্যে নিজের গায়ের গেরুয়া গামছা খুলে দুই আহত ভাইয়ের ক্ষতস্থান বেঁধে দেন বিজেপি কর্মীরা। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। সুমনের স্পষ্ট বার্তা— "গেরুয়া গামছা দেখে যারা জয় বাংলা বলে বিদ্রুপ করছিলেন, সেই গামছাতেই আজ প্রাণ বাঁচল দুই ভাইয়ের। রাজনীতি পরে, আগে তো মানুষ!" এই ঘটনায় এখন দলমত নির্বিশেষে ধন্য ধন্য করছেন জেলাবাসী।
    user_Manbhum Barta
    Manbhum Barta
    Local News Reporter পুরুলিয়া 1, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • বিষ্ণুপুর বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গুলজার বায়েন কি বললেন?
    1
    বিষ্ণুপুর বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গুলজার বায়েন কি বললেন?
    user_News10 Bangla
    News10 Bangla
    Media house জয়পুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচন সরেন ও মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা রানী টুডু নমিনেশন জমা দিলেন ।
    1
    বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচন সরেন ও মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা রানী টুডু নমিনেশন জমা দিলেন ।
    user_Subrata Mandal
    Subrata Mandal
    বুন্দওয়ান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.