logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

রাজনীতির রঙ কি রক্তের চেয়েও বড়? মৃত প্রায় রোগীকে প্রাণে বাঁচালেন বিজেপির কর্মীরা মাগুড়িয়া সড়কে যখন মৃত্যুর প্রহর গুনছিলেন দুই ভাই, তখন এগিয়ে এল না কেউ। শেষে গেরুয়া গামছা দিয়েই বন্ধ হলো সফিক আর অমিতের রক্তক্ষরণ। শত্রুতা নয়, জয় হলো মানবতার!" বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে রাঁচি-পুরুলিয়া সড়কের মাগুড়িয়া বাঁকে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হন বিজেপি কর্মী সুমন কুমার দে ও তাঁর সঙ্গীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন সফিক খান ও অমিত ঠাকুর। অহেতুক ভিড় সরিয়ে মুহূর্তের মধ্যে নিজের গায়ের গেরুয়া গামছা খুলে দুই আহত ভাইয়ের ক্ষতস্থান বেঁধে দেন বিজেপি কর্মীরা। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। সুমনের স্পষ্ট বার্তা— "গেরুয়া গামছা দেখে যারা জয় বাংলা বলে বিদ্রুপ করছিলেন, সেই গামছাতেই আজ প্রাণ বাঁচল দুই ভাইয়ের। রাজনীতি পরে, আগে তো মানুষ!" এই ঘটনায় এখন দলমত নির্বিশেষে ধন্য ধন্য করছেন জেলাবাসী।

5 hrs ago
user_Manbhum Barta
Manbhum Barta
Local News Reporter পুরুলিয়া 1, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
5 hrs ago

রাজনীতির রঙ কি রক্তের চেয়েও বড়? মৃত প্রায় রোগীকে প্রাণে বাঁচালেন বিজেপির কর্মীরা মাগুড়িয়া সড়কে যখন মৃত্যুর প্রহর গুনছিলেন দুই ভাই, তখন এগিয়ে এল না কেউ। শেষে গেরুয়া গামছা দিয়েই বন্ধ হলো সফিক আর অমিতের রক্তক্ষরণ। শত্রুতা নয়, জয় হলো মানবতার!" বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে রাঁচি-পুরুলিয়া সড়কের মাগুড়িয়া বাঁকে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হন বিজেপি কর্মী সুমন কুমার দে ও তাঁর সঙ্গীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন সফিক খান ও অমিত ঠাকুর। অহেতুক ভিড় সরিয়ে মুহূর্তের মধ্যে নিজের গায়ের গেরুয়া গামছা খুলে দুই আহত ভাইয়ের ক্ষতস্থান বেঁধে দেন বিজেপি কর্মীরা। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। সুমনের স্পষ্ট বার্তা— "গেরুয়া গামছা দেখে যারা জয় বাংলা বলে বিদ্রুপ করছিলেন, সেই গামছাতেই আজ প্রাণ বাঁচল দুই ভাইয়ের। রাজনীতি পরে, আগে তো মানুষ!" এই ঘটনায় এখন দলমত নির্বিশেষে ধন্য ধন্য করছেন জেলাবাসী।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • বান্দোয়ান বিধানসভা সিপিআইএম মনোনীত প্রার্থী রথু সিং সর্দার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে শুক্রবার দুপুরে নমিনেশন দাখিল করলেন মানবাজার মহকুমা শাসকের কার্যালয়ে। নমিনেশন দাখিলের পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি, জানালেন প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এলাকার অনুন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনে প্রচার করবে সিপিআইএম। এলাকায় প্রচারে যথেষ্ট সাড়া পাচ্ছেন তাঁরা। নির্বাচন যুদ্ধে ইতিমধ্যেই তারা এক নম্বর পজিশনে রয়েছেন এমনই দাবি প্রার্থীর।
    1
    বান্দোয়ান বিধানসভা সিপিআইএম মনোনীত প্রার্থী রথু সিং সর্দার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে শুক্রবার দুপুরে নমিনেশন দাখিল করলেন মানবাজার মহকুমা শাসকের কার্যালয়ে। নমিনেশন দাখিলের পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি, জানালেন প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এলাকার অনুন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনে প্রচার করবে সিপিআইএম। এলাকায় প্রচারে যথেষ্ট সাড়া পাচ্ছেন তাঁরা। নির্বাচন যুদ্ধে ইতিমধ্যেই তারা এক নম্বর পজিশনে রয়েছেন এমনই দাবি প্রার্থীর।
    user_"Pratham khabar" NEWS
    "Pratham khabar" NEWS
    সাংবাদিক বারাবাজার, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচন সরেন ও মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা রানী টুডু নমিনেশন জমা দিলেন ।
    1
    বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচন সরেন ও মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা রানী টুডু নমিনেশন জমা দিলেন ।
    user_Subrata Mandal
    Subrata Mandal
    বুন্দওয়ান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • पश्चिम बंगाल राज्य भाजपा अध्यक्ष शमिक भट्टाचार्य का आसनसोल में चाय पर चर्चा भाजपा के नॉमिनेशन कार्यक्रम के दौरान शमिक भट्टाचार्य आसनसोल की जुबली मोड़ स्थित एक चाय की दुकान में छात्रों से चर्चा कि ASANSOL POST
    1
    पश्चिम बंगाल राज्य भाजपा अध्यक्ष शमिक भट्टाचार्य का आसनसोल में चाय पर चर्चा भाजपा के नॉमिनेशन कार्यक्रम के दौरान शमिक भट्टाचार्य आसनसोल की जुबली मोड़ स्थित एक चाय की दुकान में छात्रों से  चर्चा कि ASANSOL POST
    user_Asansol Post
    Asansol Post
    জামুরিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • দুর্গাপুর পূর্ব বিধানসভার মুচিপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন। দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ফিতে কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন। শনিবার দুপুর একটায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় মতুয়া মহা সংঘের জেলা সভাপতি সঞ্জীব কুণ্ডু সহ তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার তৃণমূল কর্মীদের বার্তা দেন বাড়িতে বাড়িতে জনসংযোগ বাড়াতে হবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কথা তুলে ধরতে হবে। চতুর্থ বার সরকার গঠন হলে আরো উন্নয়ন হবে গোটা রাজ্যে।
    1
    দুর্গাপুর পূর্ব বিধানসভার মুচিপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন। দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ফিতে কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন। শনিবার দুপুর একটায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় মতুয়া মহা সংঘের জেলা সভাপতি সঞ্জীব কুণ্ডু সহ তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার তৃণমূল কর্মীদের বার্তা দেন বাড়িতে বাড়িতে জনসংযোগ বাড়াতে হবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কথা তুলে ধরতে হবে। চতুর্থ বার সরকার গঠন হলে আরো উন্নয়ন হবে গোটা রাজ্যে।
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছেন বিণপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরবাহা হাঁসদা।এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামবনী ব্লকের একাধিক দলীয় কর্মী সমর্থকরা। প্রচারের অংশ হিসেবে বিরবাহা হাঁসদা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোটের আবেদন জানান। বীরবাহা বলেন, এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং মানুষের পাশে থাকতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এদিন জামবনি ব্লকের কুলডিহা,মুরাকাটি, লালবাঁধ, পূর্ব বালিবাঁধ,বালিবাঁধ সহ একাধিক গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেন
    1
    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছেন বিণপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরবাহা হাঁসদা।এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামবনী ব্লকের একাধিক দলীয় কর্মী সমর্থকরা। প্রচারের অংশ হিসেবে বিরবাহা হাঁসদা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোটের আবেদন জানান। বীরবাহা বলেন, এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং মানুষের পাশে থাকতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এদিন জামবনি ব্লকের কুলডিহা,মুরাকাটি, লালবাঁধ, পূর্ব বালিবাঁধ,বালিবাঁধ সহ একাধিক গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেন
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • লালবাঁধ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মেগা মিছিলে প্রার্থী বীরবাহা হাঁসদা: মানুষের আস্থায় জয়ের চাবিকাঠি। নির্বাচনের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদা। শনিবার জামবনি ব্লকের লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একগুচ্ছ গ্রামে একযোগে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের 'মেগা জনসংযোগ' কর্মসূচি। খড়গপুর থেকে শুরু করে আমতলিয়া— সর্বত্রই প্রার্থীকে ঘিরে দেখা গেল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ও উন্মাদনা।এদিন কর্মসূচির শুরুতেই বীরবাহা হাঁসদা স্থানীয় গরাম থানে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপরই শুরু হয় গ্রাম পরিক্রমা। খড়গপুর, মুড়াকাঠি, আস্তি, বালিবাঁধ, দইচাকুরিয়া, পলাশবনি, বড়রাজগ্রাম, রাঙ্গামাটিয়া, গৈদ, মহাদান এবং আমতলিয়া গ্রামে প্রার্থীর পদযাত্রা এক ভিন্ন মাত্রা পায়। প্রতিটি গ্রামেই প্রার্থীর সঙ্গে পা মেলান স্থানীয় কর্মী ও সমর্থকরা। আদিবাসী অধ্যুষিত এই এলাকাগুলিতে ঘরের মেয়েকে কাছে পেয়ে গ্রামবাসীরা নিজেদের প্রথা ও রীতিনীতি অনুযায়ী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। জনসংযোগ চলাকালীন বীরবাহা হাঁসদাকে দেখা যায় একেবারে সাধারণ মানুষের মতো মিশে যেতে। বিশেষ করে এলাকার মহিলা এবং প্রবীণদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে। বীরবাহা তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন। তিনি তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।প্রার্থী বীরবাহা হাঁসদা বলেন"মানুষের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। প্রতিটি গ্রাম থেকেই যে অভাবনীয় সাড়া এবং সহানুভূতি পাচ্ছি, তাতে জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী।"এদিনের এই মেগা কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত ছিলেন একঝাঁক জেলা ও ব্লক নেতৃত্ব। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা এসটি সেলের সভাপতি অর্জুন হাঁসদা, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী কুনামি হাঁসদা, জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ নিশীথ মাহাতো, জামবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডি, জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মু, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুপ্রিয়া হেম্ব্রম, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিমাংশু দত্ত,ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পয়রানি মান্ডি ।রাজনৈতিক মহলের মতে, জামবনি ব্লকের এই নিবিড় জনসংযোগ কর্মসূচি বিনপুর বিধানসভা এলাকায় তৃণমূলের জমি আরও শক্ত করবে। প্রার্থীর এই সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া এবং তাঁদের মনের কথা শোনা আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
    1
    লালবাঁধ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মেগা মিছিলে প্রার্থী বীরবাহা হাঁসদা: মানুষের আস্থায় জয়ের চাবিকাঠি।
নির্বাচনের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদা। শনিবার জামবনি ব্লকের লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একগুচ্ছ গ্রামে একযোগে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের 'মেগা জনসংযোগ' কর্মসূচি। খড়গপুর থেকে শুরু করে আমতলিয়া— সর্বত্রই প্রার্থীকে ঘিরে দেখা গেল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ও উন্মাদনা।এদিন কর্মসূচির শুরুতেই বীরবাহা হাঁসদা স্থানীয় গরাম থানে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপরই শুরু হয় গ্রাম পরিক্রমা। খড়গপুর, মুড়াকাঠি, আস্তি, বালিবাঁধ, দইচাকুরিয়া, পলাশবনি, বড়রাজগ্রাম, রাঙ্গামাটিয়া, গৈদ, মহাদান এবং আমতলিয়া গ্রামে প্রার্থীর পদযাত্রা এক ভিন্ন মাত্রা পায়। প্রতিটি গ্রামেই প্রার্থীর সঙ্গে পা মেলান স্থানীয় কর্মী ও সমর্থকরা।
আদিবাসী অধ্যুষিত এই এলাকাগুলিতে ঘরের মেয়েকে কাছে পেয়ে গ্রামবাসীরা নিজেদের প্রথা ও রীতিনীতি অনুযায়ী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। জনসংযোগ চলাকালীন বীরবাহা হাঁসদাকে দেখা যায় একেবারে সাধারণ মানুষের মতো মিশে যেতে। বিশেষ করে এলাকার মহিলা এবং প্রবীণদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে। বীরবাহা তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন। তিনি তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।প্রার্থী বীরবাহা হাঁসদা বলেন"মানুষের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। প্রতিটি গ্রাম থেকেই যে অভাবনীয় সাড়া এবং সহানুভূতি পাচ্ছি, তাতে জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী।"এদিনের এই মেগা কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত ছিলেন একঝাঁক জেলা ও ব্লক নেতৃত্ব। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা এসটি সেলের সভাপতি অর্জুন হাঁসদা, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ  সভানেত্রী কুনামি হাঁসদা, জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ নিশীথ মাহাতো, জামবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডি, জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতি 
মধুসূদন মুর্মু, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুপ্রিয়া হেম্ব্রম, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিমাংশু দত্ত,ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পয়রানি মান্ডি ।রাজনৈতিক মহলের মতে, জামবনি ব্লকের এই নিবিড় জনসংযোগ কর্মসূচি বিনপুর বিধানসভা এলাকায় তৃণমূলের জমি আরও শক্ত করবে। প্রার্থীর এই সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া এবং তাঁদের মনের কথা শোনা আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
    user_দিলীপ মান্ডি
    দিলীপ মান্ডি
    জাম্বনি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মন্দিরে পুজো দিয়ে মিছিল সহকারে মানবাজার মহকুমা শাসকের কার্যালয়ে নমিনেশন দাখিল করতে সকলের সঙ্গে হাঁটছেন বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজিব লোচন সরেন এবং মানবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, অগণিত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সারা মানবাজার সহ চলছে পরিক্রমা।
    1
    মন্দিরে পুজো দিয়ে মিছিল সহকারে মানবাজার মহকুমা শাসকের কার্যালয়ে নমিনেশন দাখিল করতে সকলের সঙ্গে হাঁটছেন বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজিব লোচন সরেন এবং মানবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, অগণিত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সারা মানবাজার সহ চলছে পরিক্রমা।
    user_"Pratham khabar" NEWS
    "Pratham khabar" NEWS
    সাংবাদিক বারাবাজার, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ও একটি ট্রাক্টর রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। গোটা বাড়িটি পুরোপুরি ভেঙ্গে পড়ে।তবে ক্ষতির পরিমাণ অনেক হল মানুষজনের কোন ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বরাবাজার সড়কের শাখারী মোড়ে শনিবার বিকেল নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়া দিক থেকে বরাবাজারের উদ্দেশ্যে একটি ট্রাক ও একটি ট্রাক্টর আসছিল। বরাবাজারের শাখারি মোরের সামনে ট্রাক ও ট্রাক্টরের মধ্যে ওভারটেক করতে গিয়ে দুটি গাড়িই রাস্তার পাশে একটি একতলা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। গোটা বাড়িটি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে এবং দুটি গাড়িরেই ব্যাপকভাবে ক্ষতি হয়। এমনকি ওই বাড়ির সামনে অনেক সাইকেল রাখা ছিল ছাত্র-ছাত্রীদের, তারা পাশের বাড়িতে টিউশন করতে এসেছিল। সাতটি সাইকেলেও পুরোপুর ভেঙ্গে পড়ে। এই ঘটনা জানাজানি হতেই উপস্থিত হন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
    1
    ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ও একটি ট্রাক্টর রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। গোটা বাড়িটি পুরোপুরি ভেঙ্গে পড়ে।তবে ক্ষতির পরিমাণ অনেক হল মানুষজনের কোন ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বরাবাজার সড়কের শাখারী মোড়ে শনিবার বিকেল নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়া দিক থেকে বরাবাজারের উদ্দেশ্যে একটি ট্রাক ও একটি ট্রাক্টর আসছিল। বরাবাজারের শাখারি মোরের সামনে ট্রাক ও ট্রাক্টরের মধ্যে ওভারটেক করতে গিয়ে দুটি গাড়িই রাস্তার পাশে একটি একতলা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। গোটা বাড়িটি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে এবং দুটি গাড়িরেই ব্যাপকভাবে ক্ষতি হয়। এমনকি ওই বাড়ির সামনে অনেক সাইকেল রাখা ছিল ছাত্র-ছাত্রীদের, তারা পাশের বাড়িতে টিউশন করতে এসেছিল। সাতটি সাইকেলেও পুরোপুর  ভেঙ্গে পড়ে। এই ঘটনা জানাজানি হতেই উপস্থিত হন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
    user_Subrata Mandal
    Subrata Mandal
    বুন্দওয়ান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • নির্বাচনের মুখে ক্রমেই তীব্র হচ্ছে প্রচারের লড়াই। দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়ারিয়া ও মায়াবাজার এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় পদযাত্রা করলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। প্রার্থীর আগমনকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রাস্তায় নেমে সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাঁকে। পদযাত্রার ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন কবি দত্ত। তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি রাজ্যের উন্নয়নের বার্তাও তুলে ধরেন তিনি রাজনৈতিক মহলের মতে, এই ধরনের জনসংযোগমূলক কর্মসূচি আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা
    1
    নির্বাচনের মুখে ক্রমেই তীব্র হচ্ছে প্রচারের লড়াই। দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়ারিয়া ও মায়াবাজার এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় পদযাত্রা করলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। প্রার্থীর আগমনকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রাস্তায় নেমে সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাঁকে। পদযাত্রার ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন কবি দত্ত। তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি রাজ্যের উন্নয়নের বার্তাও তুলে ধরেন তিনি রাজনৈতিক মহলের মতে, এই ধরনের জনসংযোগমূলক কর্মসূচি আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.