Shuru
Apke Nagar Ki App…
আবহাওয়ার কারণে শমিক ভট্টাচার্যের রোড শো বাতিল, তবুও বলরামপুরে বিজেপির পদযাত্রায় কর্মীদের উচ্ছ্বাস আবহাওয়ার পূর্বাভাসের জেরে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের নির্ধারিত রোড শো বাতিল হলেও, বলরামপুর বিধানসভায় দলীয় প্রার্থী জলধর মাহাতোর সমর্থনে পদযাত্রায় শামিল হলেন কর্মী-সমর্থকেরা। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বলরামপুরে শমিক ভট্টাচার্যের রোড শো করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার আশঙ্কায় হেলিকপ্টার নামানোর অনুমতি না মেলায় তাঁর সফর শেষমেশ বাতিল করা হয়। তবে কর্মসূচি থেমে থাকেনি। জেলা সভাপতি শঙ্কর মাহাতোর নেতৃত্বে দলীয় কর্মীরা পদযাত্রা করেন। বলরামপুর রথতলা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রায় বিজেপি কর্মীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Balarampur Tv

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বৈশাখ মাসের ভর দুপুরের চড়া রোদ উপেক্ষা করে পায়ে হেঁটে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বলরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো। বৃহস্পতিবার সকালেই বেড়াদা শিব মন্দিরে পূজো দিয়ে দিনের প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি। সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টানা প্রচারে নিজের নির্বাচনী এলাকার ঘাটবেড়া কেরুয়া গ্রাম পঞ্চায়েতের ভালকা, লুকুইচাটানি, সেরেং হাতু, ঘাটবেড়া ও খুনটাড়-সহ একাধিক গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ করেন। এদিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা শোনেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। প্রচারের সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা প্রার্থীর প্রতি মানুষের সমর্থনেরই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পান্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতি কুমার, অঞ্চল সভাপতি সন্তোষ মাহাতো, গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা সিং সর্দার এবং ব্লক যুব সভাপতি কাজল কুন্ডু-সহ একাধিক দলীয় নেতা-কর্মী।1
- বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোলামারা অঞ্চলে নির্বাচনি প্রচার সারলেন পুরুলিয়া বিধানসভার তৃণমুল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দোপাধ্যায়।1
- 🎬 भोजपुरी धमाका 2026 🎬 सुपरस्टार नारायण एक बार फिर आ रहे हैं आप सबका दिल जीतने! एक नए अंदाज, नए जोश और जबरदस्त म्यूजिक के साथ।1
- Post by MOUSUMI KOLEY1
- সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও ভাইরাল! শুভেন্দু অধিকারীর রোড শো তে জয় বাংলা বনাম জয় শ্রীরাম।1
- কখনও শায়েরি, কখনও গান, কখনও বিজেপিকে আক্রমণ। লাগদায় তৃণমূলের রোড শো জমালেন তৃণমূল সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ। শান্তিরাম মাহাতোর হয়ে প্রচার করেন তিনি।1
- "সরকার শুধু খেলা-মেলাতেই ব্যস্ত, উন্নয়নের কাজ হয়নি" জঙ্গলমহলে ।বিনপুরের পড়িহাটিতে সরব বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডু।1
- আবহাওয়ার পূর্বাভাসের জেরে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের নির্ধারিত রোড শো বাতিল হলেও, বলরামপুর বিধানসভায় দলীয় প্রার্থী জলধর মাহাতোর সমর্থনে পদযাত্রায় শামিল হলেন কর্মী-সমর্থকেরা। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বলরামপুরে শমিক ভট্টাচার্যের রোড শো করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার আশঙ্কায় হেলিকপ্টার নামানোর অনুমতি না মেলায় তাঁর সফর শেষমেশ বাতিল করা হয়। তবে কর্মসূচি থেমে থাকেনি। জেলা সভাপতি শঙ্কর মাহাতোর নেতৃত্বে দলীয় কর্মীরা পদযাত্রা করেন। বলরামপুর রথতলা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রায় বিজেপি কর্মীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।1