logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ভরতপুরের আঙ্গারপুরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : পুড়ে মৃত ৬টি, ছাগল নিঃস্ব প্রতিবন্ধী পরিবার ভরতপুরের আঙ্গারপুরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : পুড়ে মৃত ৬টি, ছাগল নিঃস্ব প্রতিবন্ধী পরিবার। মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত আলুগ্রাম পঞ্চায়েতের আঙ্গারপুর মাঝপাড়ায় সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হলেন প্রতিবন্ধী ফেরিওয়ালা কামাল উদ্দিন খাঁ ও তাঁর পরিবার। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ আগুন লাগে কামাল উদ্দিনের বাড়িতে। গবাদি পশুর চিৎকারে তাঁর বৌদি ডালিয়া বিবির ঘুম ভাঙলে তিনি দেখেন ঘরটি দাউ দাউ করে জ্বলছে। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পাশের পুকুর থেকে জল তুলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে ঘরের আসবাবপত্র ও পরনের পোশাক সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের একটি একতলা বাড়ির ছাদের উপরে থাকা ধানের পালুইও ভস্মীভূত হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ৬টি ছাগলের মৃত্যু হয়েছে এবং ২টি ছাগল গুরুতর আহত হয়েছে। প্রতিবন্ধী কামাল উদ্দিন যিনি ভিন জেলায় ফেরি করে কষ্টে সংসার চালাতেন, তাঁর দাবি অনুযায়ী আগুনে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সবকিছু হারিয়ে নিঃস্ব এই পরিবারটি প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।

3 hrs ago
user_রাঢ় বাংলা
রাঢ় বাংলা
Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
3 hrs ago

ভরতপুরের আঙ্গারপুরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : পুড়ে মৃত ৬টি, ছাগল নিঃস্ব প্রতিবন্ধী পরিবার ভরতপুরের আঙ্গারপুরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : পুড়ে মৃত ৬টি, ছাগল নিঃস্ব প্রতিবন্ধী পরিবার। মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত আলুগ্রাম পঞ্চায়েতের আঙ্গারপুর মাঝপাড়ায় সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হলেন প্রতিবন্ধী ফেরিওয়ালা কামাল উদ্দিন খাঁ ও তাঁর পরিবার। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ আগুন লাগে কামাল উদ্দিনের বাড়িতে। গবাদি পশুর চিৎকারে তাঁর বৌদি ডালিয়া বিবির ঘুম ভাঙলে তিনি দেখেন ঘরটি দাউ দাউ করে জ্বলছে। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পাশের পুকুর থেকে জল তুলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে ঘরের আসবাবপত্র ও পরনের পোশাক সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের একটি একতলা বাড়ির ছাদের উপরে থাকা ধানের পালুইও ভস্মীভূত হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ৬টি ছাগলের মৃত্যু হয়েছে এবং ২টি ছাগল গুরুতর আহত হয়েছে। প্রতিবন্ধী কামাল উদ্দিন যিনি ভিন জেলায় ফেরি করে কষ্টে সংসার চালাতেন, তাঁর দাবি অনুযায়ী আগুনে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সবকিছু হারিয়ে নিঃস্ব এই পরিবারটি প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • নতুন কালীপুর NKB বিধান নাগর বারোয়ারী সর্ব গ্রাম কৃষ্ণ নামে আনন্দ সহ করে নৃত্য পরিবেশন করলেন চড়ক মেলার উপলক্ষে
    1
    নতুন কালীপুর NKB বিধান নাগর বারোয়ারী সর্ব গ্রাম কৃষ্ণ নামে আনন্দ সহ করে নৃত্য পরিবেশন করলেন চড়ক মেলার উপলক্ষে
    user_Proloy Chakraborty
    Proloy Chakraborty
    কৃষ্ণনগর ২, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • সাহেবনগরে তৃণমূলের শক্তি প্রদর্শন! বাবর আলীর জয় নিশ্চিত করতে বড় পথসভা জলঙ্গী ৭৬ নম্বর বিধানসভা এলাকায় ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচার। আজ সাহেবনগর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সাহেবনগর অঞ্চলের নির্বাচনী কনভেনার আবু কাউসারের নেতৃত্বে প্রথমে একটি বড় মিছিল বের হয়, এরপর বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে মূল লক্ষ্য ছিল—কিভাবে তৃণমূল মনোনীত প্রার্থী বাবর আলীর জয় নিশ্চিত করা যায়। বক্তারা সেই দিকেই কৌশল নিয়ে আলোচনা করেন। এদিন সভা থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একাধিক ইস্যুতে তীব্র ভাষায় আক্রমণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন আবু কাউসার, শেখ ডলার আহমেদ, আফজাল হোসেন, কবিরুল ইসলাম, বিজন কুমার মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। 📍 ভোটের লড়াই জমে উঠেছে, সাহেবনগরে তৃণমূলের এই শক্তি প্রদর্শন নতুন বার্তা দিচ্ছে রাজনৈতিক মহলে। 👉 আপনি কি মনে করেন, এই পথসভা বাবর আলীর জয় নিশ্চিত করতে পারবে? কমেন্টে জানান 👇
    1
    সাহেবনগরে তৃণমূলের শক্তি প্রদর্শন! বাবর আলীর জয় নিশ্চিত করতে বড় পথসভা
জলঙ্গী ৭৬ নম্বর বিধানসভা এলাকায় ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচার।
আজ সাহেবনগর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সাহেবনগর অঞ্চলের নির্বাচনী কনভেনার আবু কাউসারের নেতৃত্বে প্রথমে একটি বড় মিছিল বের হয়, এরপর বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
এই সভা থেকে মূল লক্ষ্য ছিল—কিভাবে তৃণমূল মনোনীত প্রার্থী বাবর আলীর জয় নিশ্চিত করা যায়। বক্তারা সেই দিকেই কৌশল নিয়ে আলোচনা করেন।
এদিন সভা থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একাধিক ইস্যুতে তীব্র ভাষায় আক্রমণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আবু কাউসার, শেখ ডলার আহমেদ, আফজাল হোসেন, কবিরুল ইসলাম, বিজন কুমার মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
📍 ভোটের লড়াই জমে উঠেছে, সাহেবনগরে তৃণমূলের এই শক্তি প্রদর্শন নতুন বার্তা দিচ্ছে রাজনৈতিক মহলে।
👉 আপনি কি মনে করেন, এই পথসভা বাবর আলীর জয় নিশ্চিত করতে পারবে? কমেন্টে জানান 👇
    user_রাসেল শাহ
    রাসেল শাহ
    জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • কালিগঞ্জে AJUP ছেড়ে তৃণমূলে যোগ একাধিক শীর্ষ নেতা, উপস্থিত মহুয়া মৈত্র সহ অনেকে। ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে নদিয়ার রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার কালিগঞ্জ ব্লকের বড় চাঁদ ঘর, লালদীঘির ধারে তৃণমূলের এক রাজনৈতিক কর্মসূচীতে । AJUP ছেড়ে একাধিক প্রভাবশালী নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলো তৃণমূলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র, কালিগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখার্জি, শেফালী খাতুন, সহ-সভাপতি জিয়াউর রহমান সহ একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। তাদের হাত থেকেই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় এবং ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। যে নেতারা যোগদান করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন আমির হোসেন (ব্লক সভাপতি), ইউসুফ শেখ ওরফে আহানাবি শেখ (যুব সভাপতি), ওয়াসিম রাজ শেখ (যুব সহ-সভাপতি) এবং ফজলুল হক (আঞ্চল সভাপতি, প্লাসি ১ গ্রাম পঞ্চায়েত)। স্থানীয় রাজনীতিতে এদের প্রভাব যথেষ্ট বলেই জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের দলবদল শুধুমাত্র সংখ্যাগত নয়, সংগঠনগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্লক ও যুব নেতৃত্বের একযোগে যোগদান তৃণমূলের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে পারে। এদিকে নির্বাচনের আগে এই যোগদান বিরোধী শিবিরে অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিবর্তন আসন্ন নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।
    1
    কালিগঞ্জে  AJUP ছেড়ে তৃণমূলে যোগ একাধিক শীর্ষ নেতা, উপস্থিত মহুয়া মৈত্র সহ অনেকে।
ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে নদিয়ার রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার  কালিগঞ্জ ব্লকের বড় চাঁদ ঘর, লালদীঘির ধারে তৃণমূলের এক রাজনৈতিক কর্মসূচীতে । AJUP ছেড়ে একাধিক প্রভাবশালী নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলো  তৃণমূলে
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র, কালিগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখার্জি, শেফালী খাতুন, সহ-সভাপতি জিয়াউর রহমান সহ একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। তাদের হাত থেকেই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় এবং ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
যে নেতারা যোগদান করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন আমির হোসেন (ব্লক সভাপতি), ইউসুফ শেখ ওরফে আহানাবি শেখ (যুব সভাপতি), ওয়াসিম রাজ শেখ (যুব সহ-সভাপতি) এবং ফজলুল হক (আঞ্চল সভাপতি, প্লাসি ১ গ্রাম পঞ্চায়েত)। স্থানীয় রাজনীতিতে এদের প্রভাব যথেষ্ট বলেই জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এই ধরনের দলবদল শুধুমাত্র সংখ্যাগত নয়, সংগঠনগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্লক ও যুব নেতৃত্বের একযোগে যোগদান তৃণমূলের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে পারে।
এদিকে নির্বাচনের আগে এই যোগদান বিরোধী শিবিরে অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিবর্তন আসন্ন নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • নলহাটিতে দেরিতে আসাদউদ্দিন ওয়াইসির সভা, কম ভিড় নিয়ে প্রশ্ন—মঞ্চ থেকে মমতা ও মোদীকে একসাথে আক্রমণ। বীরভূমের নলহাটিতে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নির্ধারিত জনসভা ঘিরে দিনভর অনিশ্চয়তার পর শেষমেশ বিকেল প্রায় ৪টা নাগাদ তাঁর আগমন ঘটে। যদিও পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১টায় সভা শুরু হওয়ার কথা ছিল, দীর্ঘ প্রতীক্ষার ফলে সভাস্থলে উপস্থিত জনতার একটি বড় অংশ ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেন। প্রথমদিকে কিছুটা উৎসাহ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মাঠে ভিড় কমতে থাকে। স্থানীয় সূত্রে অনুমান, সভায় উপস্থিতির সংখ্যা প্রায় ১৫০০ থেকে ২০০০-এর মধ্যে ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় সভার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, উপস্থিত অনেকেই মূলত হেলিকপ্টার দেখতে বা কৌতূহলবশত সভাস্থলে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়। যদিও এই দাবির স্বপক্ষে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সাংগঠনিক শক্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, এত বড় নেতার উপস্থিতিতেও যদি মাঠ পূর্ণ না হয়, তবে তা ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেসের নলহাটি ১ নম্বর ব্লক সভাপতি অশোক ঘোষ বলেন, “নলহাটিতে এআইএমআইএম-এর কোনও বাস্তব ভিত্তি নেই। এত বড় নেতা আসার পরও যদি জনসমাগম সীমিত থাকে, তাহলে তা স্পষ্ট বার্তা দেয়। এখানে মানুষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-কেই ভরসা করে।” তিনি আরও দাবি করেন, “অনেকেই শুধুমাত্র হেলিকপ্টার দেখতে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়।” পাশাপাশি এআইএমআইএম-কে কটাক্ষ করে তিনি একে “বিজেপির বি-টিম” বলেও অভিযোগ তোলেন। এদিকে সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীকে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। ওয়াইসি অভিযোগ করেন, “মোদী বলছেন মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তাদেরই শক্তিশালী করেছেন।” তিনি আরও কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনও পার্থক্য নেই—দুজনেই এক।” পাশাপাশি অতীতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বহু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন এবং সেই সময়ের সিদ্ধান্তগুলিও প্রশ্নের মুখে তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের “সাপকে ভরসা করা যায়, কিন্তু বিজেপিকে নয়” মন্তব্যের পাল্টা জবাবে ওয়াইসি বলেন, “বিজেপিকে যদি দুধ খাওয়ানো হয়ে থাকে, তা আপনার হাতেই হয়েছে।” তবে এই পরিস্থিতি নিয়ে এআইএমআইএম-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেরিতে আগমন ও তুলনামূলক কম ভিড়—এই দুই বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সব মিলিয়ে, নলহাটির এই সভা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
    1
    নলহাটিতে দেরিতে আসাদউদ্দিন ওয়াইসির সভা, কম ভিড় নিয়ে প্রশ্ন—মঞ্চ থেকে মমতা ও মোদীকে একসাথে আক্রমণ।
বীরভূমের নলহাটিতে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নির্ধারিত জনসভা ঘিরে দিনভর অনিশ্চয়তার পর শেষমেশ বিকেল প্রায় ৪টা নাগাদ তাঁর আগমন ঘটে। যদিও পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১টায় সভা শুরু হওয়ার কথা ছিল, দীর্ঘ প্রতীক্ষার ফলে সভাস্থলে উপস্থিত জনতার একটি বড় অংশ ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেন।
প্রথমদিকে কিছুটা উৎসাহ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মাঠে ভিড় কমতে থাকে। স্থানীয় সূত্রে অনুমান, সভায় উপস্থিতির সংখ্যা প্রায় ১৫০০ থেকে ২০০০-এর মধ্যে ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় সভার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, উপস্থিত অনেকেই মূলত হেলিকপ্টার দেখতে বা কৌতূহলবশত সভাস্থলে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়। যদিও এই দাবির স্বপক্ষে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি।
এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সাংগঠনিক শক্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, এত বড় নেতার উপস্থিতিতেও যদি মাঠ পূর্ণ না হয়, তবে তা ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে।
তৃণমূল কংগ্রেসের নলহাটি ১ নম্বর ব্লক সভাপতি অশোক ঘোষ বলেন, “নলহাটিতে এআইএমআইএম-এর কোনও বাস্তব ভিত্তি নেই। এত বড় নেতা আসার পরও যদি জনসমাগম সীমিত থাকে, তাহলে তা স্পষ্ট বার্তা দেয়। এখানে মানুষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-কেই ভরসা করে।”
তিনি আরও দাবি করেন, “অনেকেই শুধুমাত্র হেলিকপ্টার দেখতে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়।” পাশাপাশি এআইএমআইএম-কে কটাক্ষ করে তিনি একে “বিজেপির বি-টিম” বলেও অভিযোগ তোলেন।
এদিকে সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীকে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী।
ওয়াইসি অভিযোগ করেন, “মোদী বলছেন মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তাদেরই শক্তিশালী করেছেন।”
তিনি আরও কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনও পার্থক্য নেই—দুজনেই এক।” পাশাপাশি অতীতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বহু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন এবং সেই সময়ের সিদ্ধান্তগুলিও প্রশ্নের মুখে তোলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের “সাপকে ভরসা করা যায়, কিন্তু বিজেপিকে নয়” মন্তব্যের পাল্টা জবাবে ওয়াইসি বলেন, “বিজেপিকে যদি দুধ খাওয়ানো হয়ে থাকে, তা আপনার হাতেই হয়েছে।”
তবে এই পরিস্থিতি নিয়ে এআইএমআইএম-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেরিতে আগমন ও তুলনামূলক কম ভিড়—এই দুই বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সব মিলিয়ে, নলহাটির এই সভা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
    user_NEWS TIME 24x7
    NEWS TIME 24x7
    Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • Post by Jafor Hossain
    1
    Post by Jafor Hossain
    user_Jafor Hossain
    Jafor Hossain
    Local News Reporter জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • হাঁসখালী ব্লক মায়ুরহাট প্রাইমারি স্কুলে চারজন মানুষকে পিঠে বর্ষী ফুটিয়ে ঘুরানো হবে এটাই গ্রাম বাংলার এক বিশেষ ঐতিহ্য
    1
    হাঁসখালী ব্লক মায়ুরহাট প্রাইমারি স্কুলে চারজন মানুষকে পিঠে  বর্ষী ফুটিয়ে ঘুরানো হবে এটাই গ্রাম বাংলার এক বিশেষ ঐতিহ্য
    user_বিকাশ সরকার
    বিকাশ সরকার
    হাঁসখালি, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • গুটিকয়েক বর্ষীয়ান সহযোদ্ধাদের নিয়ে পাড়ায় পাড়ায় প্রচারে নামলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী অদ্বৈত বিশ্বাস।
    1
    গুটিকয়েক বর্ষীয়ান সহযোদ্ধাদের নিয়ে পাড়ায় পাড়ায় প্রচারে নামলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী অদ্বৈত বিশ্বাস।
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    সাংবাদিক Krishnagar - I, Nadia•
    19 hrs ago
  • চড়ক পুজোর উপলক্ষে NKB নতুন কালীপুর বিধান নাগর বারোয়ারী কৃষ্ণনগর নবাব রোড এক হাজরা অনুষ্ঠানে বিভিন্ন সাজ শয্যায় এসে ঢাকের তালে নৃত্য পরবেশন করা হচ্ছে,বাংলার লোক সংস্কৃতির একটি অসামান্য অনুষ্ঠান, নিজস্ব সংবাদ ,প্রলয় চক্রবর্ত্তী
    1
    চড়ক পুজোর উপলক্ষে NKB নতুন কালীপুর বিধান নাগর বারোয়ারী কৃষ্ণনগর নবাব রোড 
এক হাজরা অনুষ্ঠানে বিভিন্ন সাজ শয্যায় এসে  ঢাকের তালে নৃত্য পরবেশন করা হচ্ছে,বাংলার লোক সংস্কৃতির একটি অসামান্য অনুষ্ঠান,
নিজস্ব সংবাদ ,প্রলয় চক্রবর্ত্তী
    user_Proloy Chakraborty
    Proloy Chakraborty
    কৃষ্ণনগর ২, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • Post by Jafor Hossain
    1
    Post by Jafor Hossain
    user_Jafor Hossain
    Jafor Hossain
    Local News Reporter জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.